somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছোট্ট গল্প ২

২০ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বৃষ্টি ভেজা দিন
আজ সারাদিন অনেক বৃষ্টি হয়েছে। ক্লাস শেষে বৃষ্টিতে ভিজে ভিজে যখন বাসায় আসছিলাম তখন রাজকন্যার কথা খুব মনে পরছিল।
একদিন রাজকন্যা আমাকে বলে "বৃষ্টি আমার কেন ভালোলাগে যান? "
আমি বললাম "কেন ভালোলাগে? "
রাজকন্যা বলল "বৃষ্টি তোমাকে আর আমাকে অনেক কাছাকাছি নিয়ে আসে, একেবারে একি ছাতার নিচে। এজন্য বৃষ্টি আমার এতো ভালোলাগে। "
আমি বললাম "বুঝেছি, এবছরও তুই ছাতা কিনবি না। আমার ছাতা দিয়েই চালিয়ে দিবি। তুই এতো কৃপণ কেনরে? "
আমার কথা শুনে রাজকন্যা ভিষণ ক্ষেপে গিয়েছিল। এতটাই ক্ষেপে গিয়েছিল যে রাগে একমুঠ চুল তুলেফেলে ছিল ; তার মাথার না আমার মাথার।
রাজকন্যা কৃপণ ছিলনা, সে সত্যি সত্যি আমার সাথে একই ছাতার নিচে হাটতে পছন্দ করত।
এক দিন মেঘলা আকাশ, থেমে থেমে বৃষ্টি হচ্ছিল। রাজকন্যা আমাকে ফোন করে বলে "চলো ঘুরতে যাই। "
আমি বললাম "এখন ঘুরতে যাবি? দেখছিসনা আকাশ মেঘলা? "
ও বলে "এজন্যই তো ঘুরতে যাব। বৃষ্টি এলে তুমি আর আমি এক ছাতার নিচে ভেজা রাস্তায় হাটব। "
আমি বললাম "ঠিক আছে। তুই হলুদ জামা আর হলুদ স্যান্ডেল পরে আয়। হলুদ জামায় তোকে হলুদ পরির মত লাগে। "
রাজকন্যা তো মহা খুশি। আসলে মেয়েদের সৌন্দর্যের প্রশংসা করলে মেয়েরা অনে খুশি হয় ; বোকা তো!
আমার আসল উদ্দেশ্য ছিল হলুদ স্যান্ডেল। একবার হলুদ স্যান্ডেল পরে রাজকন্যা পিছলে পরে গেছিল প্রায়, আমি সময় মত হাতটা ধরেছিলাম। পিছলে যাওয়ার কারণ খুজতে গিয়ে সেদিন দেখেছিলাম তার হলুদ স্যান্ডেলের তলাটা খুব পিচ্ছিল।
রাজকন্যা কে নিয়ে ঘুরতে বের হলাম। কিছুক্ষণ পরে শুরু হলো বৃষ্টি। আমি আর রাজকন্যা একই ছাতার নিচে হাটছি। পিচ্ছিল স্যান্ডেল পায়ে ভিজা রাস্তায় হঠাৎ রাজকন্যে পরে গিয়ে কাদায় গরাগরি! আমিতো আর হাসি আটকে রাখতে পারলাম না। আমিযে কেন তাকে হলুদ স্যান্ডেল পরে আসতে বলেছিলাম তা সে বুঝতে পারেনি। বোকা তো!
রাজকন্যা সেদিনও রাগে একমুঠো চুল ছিরেছিল ; আমার মাথার।
আরেকদিন ক্লাস করে বের হয়েছি, আকাশও মেঘলা, বর্ষাকাল, যেকোন সময় বৃষ্টি নামতে পারে। ভাবছি তারাতারি বাসায় ফিরব। হঠাৎ কোথাথেকে যেন রাজকন্যা এসে আমার ঘারে ভর করল, বলে চটপটি খাবে।
আমি জানতাম ও আজ ইচ্ছে করেই দেরি করবে। তারপর বৃষ্টি এলে আমার সাথে একই ছাতার নিচে হাটতে হাটতে বাসায় যাবে।
তাই হলো, চটপটি খাওয়া শেষ হতে নাহতেই আকাশ কালো হয়ে এলো।
রাজকন্যা বলে "আজ বৃষ্টিতে একই ছাতার নিচে দুজনে হাটব। "
আমি ব্যাগ থেকে দুটি ছাতা বের করে একটি ছাতা রাজকন্যার হাতে দিয়ে বললাম "আমি জানতাম তুই বৃষ্টির দিনে এমন করবি তাই এবার দুটি ছাতা কিনেছি। "
রাজকন্যা সেদিনও রাগে একমুঠো চুল ছিরেছিল ; আমার মাথার।
মাঝে মাঝে যখন মাথাটা খুব চুলকায় তখন রাজকন্যার কথা মনে পরে।
আর আজ বৃষ্টিতে ভিজে ভিজে যখন বাসায় ফিরছি তখনো রাজকন্যার কথা খুব মনে পরছে ; রাজকন্যার সাথে একই ছাতার নিচে হাটার জন্য না, রাজকন্যার পিছলে পরার দৃশ্যটা আরেকবার দেখার জন্য।
সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৩৬
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রুবা

লিখেছেন রানার ব্লগ, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৩:২৮




রুবার সাথে আমার বিয়েটা ওঠ ছেড়ি তোর বিয়ের মতোই হয়েছে । একদম সাধারন কোনরকম অনুষ্ঠান নাই । সেইদিন অফিসে অনেক কাজ ছিলো । চোখে তারা ফারা দেখছিলাম । বসের... ...বাকিটুকু পড়ুন

প্রথম .........।

লিখেছেন মায়াস্পর্শ, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৩:৩৪


আন্ডারগ্রাউন্ড শোতে এটাই আমার প্রথম ড্রামস বাজানোর একটা মুহূর্ত।

কিছু গল্প আসলে পরিকল্পনা করে শুরু হয় না।কিছু গল্প হঠাৎ করে একটা মুহূর্ত থেকে জন্ম নেয় আর তারপর... ...বাকিটুকু পড়ুন

সমুদ্রের নীল খাম

লিখেছেন ডি এইচ তুহিন, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৩:৪২


এই শহরে থাকি প্রায় সাতাশ-আটাশ বছর ধরে। তিন প্রেমিকার মায়া ছেড়ে যাওয়া যায় না এমন এক অদ্ভুত সুন্দর এই শহর। যার এক হাতে নদী, অন্য হাতে সমুদ্র, আর কপালে জায়গা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী দুঃশাসনের পতন অনিবার্য ছিল, জুলাই তো স্রেফ উছিলা মাত্র!

লিখেছেন শেহজাদ আমান, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৮



জুলাই নিয়ে অনেক বিতর্ক, সমালোচনা আছে। কিন্তু, এটা অস্বীকার করার উপায় নেই যে জুলাই গণঅভ্যূত্থান না হলে আমরা দীর্ঘদিনের স্বৈরশাসন থেকে মুক্তি পেতাম না। জুলাই ঘিরে যত বিতর্ক, সমালোচনাই... ...বাকিটুকু পড়ুন

দুমুখোচিন্তা

লিখেছেন তানভীর রাতুল, ০২ রা জুলাই, ২০২৬ রাত ৩:১৬

সব মৃত্যু গণনায় আসে না। রাজনৈতিক সহিংসতার একটি পুরনো নিয়ম আছে। মৃত্যু সমান মৃত্যু নয়। কোনো মৃত্যু পত্রিকার প্রথম পাতায় যায়, কোনো মৃত্যু জয়পুরহাটেই থেকে যায়। এই বাছাইটা দৈবাৎ হয়... ...বাকিটুকু পড়ুন

×