
.............
তোমার মুখে হাসি ফোটাতে যাচ্ছি দুরে চলে
তবে কেন আজ বিদায় বেলায় ভাস চোখের জলে?
তোমার তরে কতই আমি ফেলেছি আখিঁ জল
কতো কান্না ,কতো বেদনা
কতো দুখ-অনল।
সেদিন আময় ফিরিয়ে দিলে বুকটা শূন্য করে
ভালবাসা টুকু ছিলো পরে তোমার উঠান পরে।
যত্নে গড়া ভালোবাসা মোর নাওনি ঘরে তুলে,
তবে কেন আজ বিদায় বেলায় ভাস চোখের জলে?
.......
চাঁদনী রাতে গানের সুরে ডেকেছি তোমায় কত
দাওনি সারা, কিবা ইশারা,
কেদেছি অবিরত।
নিশিথে যখন নামতো আধার আমার হৃদয় জুরে
তখন তুমি আলো নিয়ে অন্য কারো ঘরে।
দুরে ঠেলে মোরে,তরী ভিড়ালে অন্য নদীর কূলে,
তবে কেন আজ বিদায় বেলায় ভাস চোখের জলে?
.....
মনেপরে কিগো সেই দিন গুলি?
প্রভাত বেলার তাজা ফুল তুলি,
গাঁথিয়া মাল্য চুপিসারে দিতে আমারে উপহার
ক্ষনিকে ক্ষনিকে হাসিয়া উঠিতে
আর হতে বার বার।
তোমার চোখের কাজল রেখায় লিখতে কতযে কথা
দৃষ্টি হতে পরতো ঝরে মনের ব্যাকুলতা।
সৃতি ছিলো যত, ভুলেগিয়ে সব চলেগেছ বহু দূরে,
আজ আর তোমার ঘুম ভাঙেনা আমার গানের শুরে।
মনের আবেগ লেখা সবকথা নিজহাতে মুছেদিলে,
তবে কেন আজ বিদায় বেলায় ভাস চোখের জলে?
......
সর্বশেষ এডিট : ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


