somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছোট্ট গল্প ৩

০২ রা অক্টোবর, ২০১৬ দুপুর ২:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মিষ্টি মামুন
আমাদের পাড়ার মামুন ভাই, নাদুসনুদুস গোলগাল চেহারা। মিষ্টি খেতে খুবি পছন্দ করেন। পছন্দ করেন বললে ভুল হবে, তিনি ভয়ানক রকমের মিষ্টি খাদক। এজন্য সবাই তাকে মিষ্টি মামুন বলে ডাকে।
অনেক দিন আগের কথা -
আমরা সবাই মিলে যাচ্ছিলাম মামুন ভাই এর বড়ভাই বাবুল ভাই এর জন্য পাত্রী দেখতে। মামুন ভাই এর হাতে ছিল মিষ্টির প্যাকেট। দুই প্যাকেট মিষ্টি, প্রতি প্যাকেটে দুই কেজি করে মোট চার কেজি।
কিছুদূর যাবার পরে মামুন ভাই আমার কাছে এসে আস্তে আস্তে বলে "ছোটভাই, একটা সমস্যা হয়ে গেছে। "
আমি বললাম "কি সমস্যা মামুন ভাই? "
মামুন ভাই -" খুব খুদা লাগছিলো, সহ্য করতে না পেরে এক প্যাকেট মিষ্টি খেয়ে ফেেলছি! "
আমি - "বলেন কি! দুই কেজি মিষ্টি খেয়েফেলছেন? "
মামুন ভাই- " প্যাকেট তো একটা খালি হয়েগেছে, এখন কি করব? আমাকে বাচাও ভাই। "
আর কি করার? অনেক কষ্টে সকলের চোখ ফাকি দিয়ে এক প্যাকেটের মিষ্টি দুই ভাগ করে দুই প্যাকেট করে মামুন ভাই কে বাচালাম আর আমাদের ইজ্জত রক্ষা করলাম।
মামুন ভাই স্বভাবে খুবই ভদ্র এবং ভিষণ লাজুক। মেয়েদের সাথে কথা বলাতো দুরের কথা মেয়েদের থেকে সবসময় অন্তত দস হাত দূরত্ব বজায় রাখে। একদিন আমার বন্ধু তমাল আমাকে বলে সে নাকি মামুন ভাই কে দেখেছে রোকেয়ার পিছে ঘুরঘুর করতে! তমালএর কথা আমি বিশ্বাস করেনি, ভেবেছিলাম তমাল ভুল দেখেছে।
পরদিন সকাল বেলা মামুন ভাই আমার বাসায় এসে হাজির, আমাকে বলে " ছোটভাই, একটা প্রেম পত্র লিখে দিতে পারবা? "
আমি বললাম "ভাই, কাউকে মনে ধরেছে নাকি? মেয়েটা কে? "
মামুন ভাই-" আরে আমাদের মহসিন চাচার মেয়ে রোকেয়া। "
আমি - "কি বলেন ভাই! এইরকম একটা মোটা,কালো মেয়েকে আপনি কিভাবে পছন্দ করলেন? "
মামুন ভাই-" পাগলরে, তুই শুধু মেয়েটার চেহারাই দেখলি? মেয়ের বাবার যে মিষ্টির দোকান আছে তা দেখলি না? "
এতোক্ষনে মামুন ভাইএর মিষ্টি মামুন থেকে প্রেমিক মামুন হওয়ার রহস্যটা আমার কাছে উন্মোচিত হলো!
প্রেমিক হিসেবে মামুন ভাই কিন্তু সফল, রোকেয়া কে সে বিয়ে করতে পেরেছে।
সেদিন তমাল এসে বলে মামুন ভাইএর শশুর নাকি মামুন ভাইকে একটা মিষ্টির দোকান করে দিয়েছে। খবরটা শুনে আমরা বন্ধুরা মিলে মামুন ভাইএর মিষ্টির দোকান পরিদর্শন করতে গেলাম।
বেশ বড়সর দোকান, অনেক প্রকারের মিষ্টি আছে, বসে মিষ্টি খাওয়ার জন্য চেয়ার টেবিলও আছে। আমাদের দেখে মামুন ভাই খুশিই হলেন, বললেন -"তোরা সবাই বস, মিষ্টি খা। "
আমি বললাম "আজ পকেটে টাকা নাই, অন্য একদিন খাব। "
মামুন ভাই বললেন "টাকা লাগবে না, তোদের জন্য ফ্রি।"
ফ্রি শুনে আমরা বসে পরলাম , মামুন ভাই সবাই কে নিজ হাতে মিষ্টি এনে দিলেন।
মিষ্টি খেতে খেতে মামুন ভাই কে জিজ্ঞেস করলাম " মামুন ভাই, দোকানে এতো মিষ্টি, আপনার খেতে ইচ্ছা করেনা? "
মামুন ভাই বললেন "ইচ্ছে তো করেই কিন্তু খাই না, খেলে তো ব্যবসায় লস হবে তাই খেতে ইচ্ছে করলে চেটে চেটে রেখে দেই। "
এতোক্ষণ কি তাহলে মামুন ভাইএর চাটা মিষ্টি খেলাম! ওয়াক, ওয়াক!
ফ্রি মিষ্টি খেতে এসে শেষমেষ মামুন ভাইএর চেটে রাখা মিষ্টি খেলাম!
সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০১৬ দুপুর ২:৩২
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×