ধ্রুপদী আগুন আর পৃথক ক্ষুধার এই অনুপম সমর সময়ে
বিনীত নিবেদন ঈশ্বর ; আমাদের এই ভদ্র পল্লী ছাড়ো ।
কোন প্রয়োজন নেই ।কোন প্রয়োজন নেই
এত প্রেম, এত ফুল । চাই প্রত্যাখ্যান । পবিত্র প্রত্যাখ্যান ।
নো ম্যানস ল্যান্ডে বরং কিছুদিন কিছুরাত
সৌরভে ,নীলে, দহনে, দ্বিধায় নিজেকে পোড়াও ।
আর সম্ভব হলে কাঁটাতারের এপাড়ে ওপাড়ে
নিরীহ জীবনের উত্তাপ ছড়াও । প্রেম নয় ।

সর্বশেষ এডিট : ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



