গত রোজার ঈদে ক্রসফায়ার এবং গুম নিয়া "ফেরার পথ নেই "(বড় ভাই, ছোট ভাই সহ সব পীর দরবেশদের ছবি , বক্তব্য , পেপার রেফারেন্স কি নেই ! )আর এই ঈদে প্রশ্নপত্র ফাস নিয়া ''সোনালি ডানার চিল '' নাটকের মধ্যে দিয়ে নির্মাতা আশফাক নিপুন শিল্পী এবং শিল্পের দায় মনে করিয়ে দিলেন আরেকবার । লোক হাসানোর চেষ্টায় থার্ড ক্লাস কমেডি , ভাঁড়ামো এবং সস্তা রোমান্টিসিজমের বাইরে এই নাটক দুটি যে কোন বিচারে শিল্পের মানদণ্ডে উত্তীর্ণ এবং সময়ের জরুরী পাঠ । বিদ্যমান নাগরিক সঙ্কট এবং কঠিন সত্য বলার এক সাহসী প্রচেষ্টা ।
নিজের রাজনৈতিক সময়রে ডিল করার ও মুখোমুখি হওয়ার সাহস, প্রবণতা ও সক্ষমতা আমাদের শিল্পকলার বুজুর্গদের মধ্যে কমই থাকে। প্রভুদের সুনজর পাওয়ার জন্য অথবা অগ্নিদৃষ্টি হইতে নিস্তার লাভের আশায় উনারা বর্তমানের পাঠ সচেতন ভাবে এড়িয়ে ফ্যান্টাসি নির্ভর গল্প ফাঁদেন এবং সেলিব্রিটি গন্ধ গায়ে মাইখা জনপরিসরে বিচরণ করেন । কিন্তু আশফাক নিপুন তাদের মধ্যে বিরল ব্যতিক্রম ।নতুন প্রজন্ম শিরদাঁড়া সটান যে ভবিষ্যৎ বাংলাদেশ কল্পনা করে,সেখানে এইরকম বহু আশফাক নিপুন থাকবে।
কুর্নিশ ।
ইউটিউবে -
https://www.youtube.com/watch?v=YXWkF3UWTXY
https://www.youtube.com/watch?v=e3baKy3whLc
সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০১৮ রাত ১১:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




