গতকালের পর থেকে বাংলাদেশ সরকার “ফেসবুক-ভাইবার-হোয়াটসঅ্যাপ” ইত্যাদি সাইট গুলো বন্ধ করার মত মহান কাজ হতে নিয়েছেন। তাদের এই মহান উদ্ধোগটাকে কি বলে মারহাবা দেব সেটা আমি নিজেও ভালভাবে বুঝতে করতে পারছিনা। এটা কি দেশের অসভ্য জাতির সভ্য করার স্বার্থ না সরকারের নিজস্বার্থ হাসিল করার জন্য করলো সেটা আমি নিজেও বুঝতে পারলাম না। জনগনের ভালোর জন্য করে থাকলে আমি অবশ্যই তার সমার্থন করবো। তবে এগুলো সামাজিক সাইট গুলো থেকে মারত্বক ক্ষতিকর সাইটগুলোতে কেন সরকার দৃষ্টি দেয়না???
ভারতীয় সিরিয়াল নিয়ে মোটামুটি রাস্তায় মাঝে মাঝে ছোটখাট ব্যানার ফেষ্টুনের আন্দোলন দেখা যায়। তাদের দেখলে শুধু অসহায় না ভারতীয় সিরিয়ালের খপ্পরে পড়ার মত কিছু প্রভাবের ছাপ ও দেখা যায়। ঘরোওয়া ভাবে তারা পরাধীন তাই রাস্তায় নেমে কিছু পরাধীনতা ঘুচানোর মত ব্যার্থ চেষ্টা যে কেউ করেনি সে কথা আজ আমরা কেউ বলতে পারবো না। অনলাইনে ভারতীয় সিরিয়ালের বিরুদ্ধেও লেখালেখি একদম কম হয়না। বর্তমান সমাজে ভারতীয় সিরিয়ালের প্রভাব শুধু শহরে না গ্রামেও দেখা দিচ্ছে। তারপরও সরকারী ভাবে কোন উদ্দোগ নেই কেন????
বর্তমানে যুব সমাজ আর বিশেষ করে আন্ডার এইটট্টিন এইজের কিশোর কিশোরীরা পর্নগ্রাথির উপর নেশার মত ছুটছে যার ফল হচ্ছে ধর্ষণ, ইফটিজিং এর মত জঘন্য অপরাধবোধ। তার ভুক্তভোগীরা ও সাধারণ জনগন। আমাদের আগামী প্রজন্ম যদি এভাবে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হয় হলে আমাদের ভবিষৎ কি হতে পারে????
বর্তমান সরকার যদিও তার নিজ স্বার্থের জন্য ফেসবুক বন্ধ করে থাকে তাহলে আমি বলবো জাতির ভালোর স্বার্থে অন্তত ভারতীয় সিরিয়াল বা পর্নসাইট সাইটগুলো বন্ধ করা উচিৎ। নিজ স্বার্থসিদ্ধ থেকে বড় কিছু জাতির স্বার্থ। আর নিজ ভাল যদি নিজে না বুঝি তাহলে এর থেকে বড় ব্যর্থতা আর কি হতে পারে???
সর্বশেষ এডিট : ১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




