somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশের চলচ্চিত্র আজ বর্হিবিশ্বে হাসির খোরাক হচ্ছে, এর কোন পদক্ষেপ নেই!!!

২৪ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


নব্বই দশকের পর থেকে বাংলাদেশের চলচ্চিত্র ভরাডুবি অবস্থা। নব্বই দশক বা তার আগে বেশ সংখ্যাক চলচ্চিত্র অভিনেতা, অভিনেত্রী, পরিচালক, কন্ঠ শিল্পী, সুরকার, গীতিকারে এসে বাংলাদেশের চলচ্চিত্র আলোর পথ দেখালেও এখন খুবই বেহাল অবস্থা। এখন শুধু বেহাল অবস্থা না, তার থেকেও চরম অবস্থায় দাঁড় করাচ্ছে আমাদের দেশেরই কিছু মাথা মোটা লোকগুলো সাথে বিদেশী কালপিটেরা....

অভিনয় একটি শিল্প। যেখানে আঙ্গিক (অঙ্গ বা শরীর), বাচিক (বচন ভঙ্গি), সাত্ত্বিক (মনকে অভিনয়ের ভিতর দেওয়া), আহার্য (পোশাক) বিদ্যামান থাকতে হয় কিন্তু এখন বাংলাদেশের চলচ্চিত্রে কোনটাই ভাল পাওয়া যায় না। একটি ভাল চলচ্চিত্র মানুষ তখন গ্রহন করে যখন তার ভিতর পরিপূর্ন কিছু পায় যেমন: একটি ভাল গল্প, অভিনেতাদের গঠনমুলক অভিনয়, কিছু ভাল গান ইত্যাদি। এগুলো তো এখন তেমন দেখা যায় না বরং কিছু বস্ত পচাঁ গল্প, একগুয়েঁমী গান আর অভিনেতাদের অদ্ক্ষ অভিনয় আমাদের চলচ্চিত্র সাগরের অতল গভীরে হারিয়ে যাচ্ছে।

বাংলাদেশের অভিনয় শিল্পে এখন হিরো আলমের কথা না বললেই নই। সারা দেশ না এখন বহিবিশ্বে ছড়িয়ে পড়েছেন তিনি। তার উদ্দ্যেগ কে আমি অপমান করবো না কিন্তু তাকে বেশি দুর যেতে দেওয়া মোটেই ঠিক হবে না বাংলাদেশের চলচ্চিত্র’র জন্য। ইউটিউবে তার ভিডিওর কমেন্টগুলো দেখলে বুঝা যায় কেমন করে অপমান করা হয় বাংলাদেশের চলচ্চিত্র কে। অনন্ত জলিল, হিরো আলম, মডেল আরিফ মার্কা অভিনেতা কিছু সমায়ের বিনোদনের কারন হতে পারে কিন্তু অভিনয় জগতের উন্নতি হতে পারে না। এদের এখন না থামালে কিছু দিন পর গোটা কয়েক ডজন হিরো আলম, অনন্ত জলিল তৈরি হবে আর বহিবিশ্ব জানবে বাংলাদেশের চলচ্চিত্র জলিল, আলম মার্কা।

আমরা দু দিন পর পর স্টার জলসা, স্টার প্লাস, সুলতান সুলেমান বন্ধ করার জন্য আন্দোলন করি (আমি নিজেও এর বিপক্ষে পোষ্ট করেছিলম)। আন্দোলন না করে একটু অন্য পথে হাঁটলে কেমন হয়? বাংলাদেশের সাংস্কৃতি নিয়ে সুন্দরভাবে আকর্ষনীয় কিছু তৈরি করুন। একসময় ইত্যাদি, রুপনগর, কোথাও কেউ নেই ইত্যাদি অনুষ্ঠান দেখতো মানুষ নেশার মত। এখন নতুন করে নেশার লাগানোর মত কিছু পায় না তাই নেশা চলেগেছে অন্য জায়গাতে। এগুলো আমাদের ব্যর্থতা ছাড়া কিছুই না। কোন অনুষ্ঠান বন্ধ করে এযুগে মানুষকে ফিরিয়ে আনা যাবে না।

কোন কিছুর ভিতর প্রতিযোগীতা না থাকলে উন্নতি করা কঠিন ব্যাপার। নব্বই দশক বা তার আগে বাংলাদেশের সিনেমার প্রান ছিল। মানুষ হুমড়ি খেয়ে পড়েছে সিনেমা হল গুলোই কিন্তু লজ্জার বিষয় বাংলাদেশের বর্তমান জেনারেশনকে যদি চলতি বছরের কয়েকটা বাংলা সিনেমার নাম বলতে বলেন তাহলে খুব কঠিন ব্যাপার হয়ে যাবে কিন্তু বলিউড সিনেমার নাম চোখ বন্ধ করে ডজন খানেক বলে দিবে। বাংলা সিনেমা একদম যে মানুষ এখন পছন্দ করে না তা নয়। প্রজাপতি, আয়নাবাজি, লালটিপ, মনপুরা ইত্যাদি সিনেমা গুলো এখনও মানুষ দেখে। মানুষ চাই মানসম্মত সিনেমা কিন্তু এটা আমরা দিতে পারছি না।

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন বোর্ডের উচিত হবে এখন দেশের চলচ্চিত্র'র জন্য কিছু নিয়মকানুন প্রণয়ন করা, নিজেদের ভিতর দক্ষ শিল্পীদের বাছায় করা, মানসম্মত অনুষ্ঠান তৈরি করা, নিজেদের অভিনয়ের ভিতর প্রতিযোগিতা সৃষ্টি করা। মানসম্মত চলচ্চিত্রের মাধ্যমে ফিরে আসুক আমাদের চলচ্চিত্র’র প্রাণ.......
সর্বশেষ এডিট : ২৪ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৪৫
৮টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

‘সবচেয়ে কঠিন’

লিখেছেন আবু সিদ, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:১৫


আমি সাদ। আমার বয়স ১৭ বছর। আমি ক্লাস টেনের ছাত্র। আমার ক্লাসের অধিকাংশ শিক্ষার্থীর বয়স ১৫ বা তার আশপাশে। আমারও ১৫ বছর বয়সে ক্লাস টেনে থাকার কথা ছিল। কিন্তু আমার... ...বাকিটুকু পড়ুন

মঞ্চে রাজনৈতিক বিভাজন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:২৪



উদীচী পুড়ার সময় কি হারমোনিয়াম, তবলা, একতারা, দোতারা, সেতার কিংবা বাঁশি পুড়েনি?, মনে রাখবেন তখন আগুন শুধু কিছু বাদ্যযন্ত্র পোড়ায়নি, -পুড়েছিল এই বাংলার সংস্কৃতির, এই বাংলার শত কোটি মানুষের... ...বাকিটুকু পড়ুন

'মেটিকুলাসলি ডিজাইন' করে সিলেটকে অশান্ত করে তোলার অর্থ কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৮:১৫

সিলেটে এন,সি,পি সাংগঠনিক ভাবে দূর্বল।
দলের ভিতরে কোন্দল মারাত্মক তা ফেসবুকে দলীয় নেতা কর্মীদের পোস্ট দেখে বুঝা যায়।
অথচ, সামনে সিটি কর্পোরেশনের নির্বাচন।
এই পরিস্থিতিতে, দলের মানুষদের 'গরম' করে তোলার একটাই... ...বাকিটুকু পড়ুন

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৯:২৮

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।
================================
ইতিহাস কখনো মুছে যায় না। যে জাতি তার মানুষের কান্না, আর্তনাদ ও ন্যায়বিচারের দাবি ভুলে যায়, সে জাতির ভবিষ্যৎও প্রশ্নের মুখে পড়ে।
আজ এক... ...বাকিটুকু পড়ুন

আবার সমস্যা, ব্লগ আমাকে কেন ভোগাচ্ছে?

লিখেছেন মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩

আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন

×