somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কখনো কখনো বনের জানোয়ারের থেকে মানুষের মূল্য কম হয়!!!

২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আজ একটা অনলাইল পত্রিকায় চোখে পড়লো, কক্সবাজার উখিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মঙ্গলবার সকাল ১০টায় অনুষ্ঠিত মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. মাঈন উদ্দিন আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের দৃষ্টি আকর্ষণ করে বলেছেন, 'অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের ত্রাণ সামগ্রী বিতরণকারীদের বিরুদ্ধে প্রশাসন কঠোর ব্যবস্থা নিতে বাধ্য। যেহেতু যারা ত্রাণ সামগ্রী বিতরণ করছে তারা অনুপ্রবেশে রোহিঙ্গাদের প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে উৎসাহিত করছে।'

এমন কঠোর উদ্দ্যেগ নেওয়ার অর্থ রোহিঙ্গাদের কোন ভাবেই সাহায্য না করা এবং যারা সাহায্য করতে চাই তাদের কঠোর হাতে দমন করা। সাধারন নজরে, মানুষ বা প্রানী কষ্টে থাকলে আমাদের মানবিক দিক দিয়ে সে যেন ভাল থাকে তার জন্য চেষ্টা করবো এটাই স্বাভাবিক। রোহিঙ্গাদের ওপর যে বর্বরতা চলছে আমরা কম বেশী সবাই জানি। তারপরও কি আমাদের মানবিক দিক দিয়ে তাদের সাহায্য করা উচিত নয়???

কিছু দিন আগেও আমাদের দেশে ভারত থেকে প্রবেশ করা হাতির যে মুল্যয়ন করা হলো এবং মারা যাওয়ার পরও সর্বোচ্চ মুল্যয়ন করা হচ্ছে তার কঙ্কাল জাতীয় জাদুঘরে রেখে। একটা বনের পশু তার যথাযথ মূল্যয়ন করা হলেও মানুষ গুলো কি অপরাধ করলো। একটা পশুর থেকে মানুষের মূল্যয়ন কেন কম করে দেখা হবে।

আমিও বিশ্বাস করি রোহিঙ্গাদের আমাদের দেশে লাগামহীন প্রবেশ করতে দিলে আমাদের দেশের ভিতর নানা সমস্যা তৈরি হবে। তাই তাদের একটা ব্যবস্থা না হওয়া প্রর্যন্ত অনন্ত তাদের কিছু সীমাবদ্ধতার ভিতর রেখে জীবনটি বাঁচিয়ে রাখার মত সাহায্য তো আমরা করতে পারি।

আমরা কেন ভুলে যায় যে আমরা ও এক সময় তাদের মত শরনার্থী ছিলাম। আর বিশ্বের যে অবস্থা তাতে সামনে যে আবার আমাদের শারণার্থী হতে হবে না তার নিশ্চয়তা কি???

একসময় আমাদের দেশের মানুষও শরণার্থী ছিল সেখানে আমাদেরও মানুষ সাহায্য করেছিল । কাজেই রোহিঙ্গাদের সহযোগিতা করা কোন অন্যায় নয়। হাতির জন্য দরদ হয় রোহিঙ্গা মুসলিমদের জন্য দরদ হয় না। ভাবতেই মনে হয় আজ আমাদের মানবতা আর মনুষ্যত্ব বলতে কিছু নেই......
সর্বশেষ এডিট : ২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৫৭
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'বাবু': একটি শব্দের উদ্ভব ও এগিয়ে চলা

লিখেছেন আবু সিদ, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:০৮

'বাবু' আমাদের প্রতিদিনকার জীবনে বহুল ব্যবহৃত একটি শব্দ। কয়েক শ' বছর আগেও শব্দটি ছিল। বাংলা ভাষাভাষীরা সেটা ব্যবহারও করতেন; তবে তা ভিন্ন অর্থে। 'বাবু' শব্দের উৎপত্তি ও বিবর্তনের ধাপগুলো এই... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ্‌কে কীভাবে দেখা যায়?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

যে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন

শতরুপা

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৫২

তুমি কি কোন স্বপ্ন রাজ্যের পরী?
কিভাবে উড়ো নির্মল বাতাসে?
ঢেড়স ফুলের মতো আখি মেলো-
কন্ঠে মিষ্টি ঝড়াও অহরহ,
কি অপরুপ মেঘকালো চুল!
কেন ছুঁয়ে যাও শ্রীহীন আমাকে?
ভেবে যাই, ভেবে যাই, ভেবে যাই।
তুমি কি কোন... ...বাকিটুকু পড়ুন

×