হুজুর যদি গাছে চড়ে তখন মোল্লারা সব বান্দর!! হুজুর যদি মারামারি তে জড়ায় তখন সব মোল্লারা সন্ত্রাসী!! হুজুর যদি বলে পর্দা করতে তাইলে মোল্লারা দেশ টারে তালেবান বানাই ফেলবে!! হুজুর যা করবে তাতেই উনাদের প্রবলেম। জন্মের সময় আযান দেয়া চাই, নাম রাখতে হুজুর কে ডাকা লাগে, বিয়ে করতে হুজুরের দোয়া লাগে, লাইফে কোনো সমস্যা হাজির তো হুজুরের দোয়া, কবব্রে যাবা তাও হুজুর পৌছাই দেয়া লাগে। শুরু থেকে শেষ পর্যন্ত হুজুরের দোয়া লাগে তবু হুজুর যা করে তাই খারাপ!!!!
মাদ্রাসা হল ধর্মীয় প্রতিষ্ঠান। মাদ্রাসা চলবে ধর্মীয় অনুশাসন মেনে। তবে মাদ্রাসার বইয়ে কেন ছবি থাকবে?? তাও পর্দাহীন মহিলাদের ছবি। মাদ্রাসা ওয়ালদের কথায় এইসব ছবি তে ঘোমটা দেয়া হল বলে সব গেল গেল রব উঠে যাবে কেন?ছবি ই তো থাকার কথা ছিল না। এই ব্যাপারে মধ্যস্থতা হতে যাবে কেন? উল্টো উনাগো দেশীয় কালচার নাকি নষ্ট হয়ে যায়!! এই দেশের কালচার কি শরীর প্রদর্শন করা??
লালনের মানব ধর্ম থাকতে হবে কেন? যে লোকের ধর্মের নাই ঠিক তার লেখা মাদ্রাসার বইয়ে থাকবে কেন?? তাও মানব ধর্ম!! মুসলমানের ধর্ম তো একটাই নাকি??সাম্প্রদায়িক মনে হল?? সাম্প্রদায়িকতার মানে না জানলে মনে হতেই পারে। সন্দেহ নাই মুক্তিযুদ্ধে জর্জ হ্যারিসনের অবদান অপরিসীম। যেহেতু ইসলাম গান বাজনা সমর্থন করে না তাই জর্জ হ্যারিসনের পাঠ না থাকা টাই বাঞ্চনীয়। এতে করে তার অবদান কমবে কেন?
যাদের যোগ্যতা নেই মাদ্রাসা নিয়ে মন্তব্য করার তারা না করলেই ভাল হয়। নিজের ধর্ম টা পালন কর আর নাই কর, অন্যকে করতে দাও।
সর্বশেষ এডিট : ১০ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




