ছবি-গুগল থেকে।
২০০৪ সালের এপ্রিল মাস। রোজ বুধবার গেরামের বাড়ি থিকা মোবাইলে কল আইলো!!
আম্মায় কথা শুরু করলো পরথমে কেমন আছো? ব্যবসা বাণিজ্যর হাল-হকিকত জিগাইলো হেরপর কয় তোমার নানায় কথা কইবো
নানায় ফোন ধইরাই কয় আগামী বৃহঃবার বাড়ি আইতে ওইবো একখান দরকার আছে
আমি জিগাইলাম কিয়ের দরকার??
নানায় কয় হেইডা বাড়ি আইলেই টের পাইবা??
কলিজাখানা কিণ্ঞ্চিৎ শুকাইয়া গেলো!!!
মনে মনে ভাবতাছিলাম আমিতো স্বজ্ঞানে কোন খ্রাপ কাম করিনাই?? তাইলে হডাৎ কৈরা জরুরী তলব কেন??..
আয়তুল কুরসী পইড়া বুকে তিনবার থু দিয়া তিনখানা টোকা মারিলাম!!
আল্লায় জানে কপালে না জানি কি অপেক্ষা করতাছে
বৃহঃবার সকাল থিকাই মনডা কেমুন জানি করতাছে!!
অন্তরাত্না বারংবার কম্পন হইতাছিলো!!
দুপুর পর্যন্ত দেকানেই আছিলাম হের পর বাসায় যাইয়া ব্যগ গুটাইয়া ৩ টার বাসে গেরামের বাড়ি রওয়া দিলাম!
বাস চলতাছে তয় মোর মনে কিণ্ঞ্চিৎ চিন্তার উদ্রেক হইতাছিল!!
বাড়ি পৌছঁলাম রাত্রী ৮ টার দিকে!!
আম্মারে জিগাই কিছু কয়না!!
ছোডু ভাইদুইডারে জিগাইলাম হেরাও কয়না খালি মুচকি মুচকি হাসে!!
রাইতের ভাত খাইয়া শুইয়া পড়িলাম!! ঘুমের কাম আইজগ্য শেষ!! চিন্তায় ধরিয়াচে!! খালি এপাশ ওপাশ করিতাছিলাম!! ইতিমধ্য রাইত ১১ টার দিকে বাসের শব্দ পাইয়া উঠিলাম!!
আমগো গেটেই শব্দ ওইতাছিলো!!
গেট খুলিয়া দেখি একমাত্র বোন আর তার স্বামী ঢাকা থিকা আসলো!!
এইবার অন্তরাত্না বেশি করিয়া কম্পন শুরু ওইলো!!
বোন ভাগ্নের সাথে দুচার কথা কইয়া আবারো শয়ন করিলাম!!
সকালে ঘুম থিকা উইঠা খাবার খাওয়ার পরে বোন কইলো ভাইয়া চুল দাড়ি কাইটা আইসো দুপুরে একটা বিয়া বাড়িতে যাইতে ওইবো!!
শুনিয়া অন্তরাত্নার কম্পন কিছুটা কমিলো!!
বন্ধুদ্বয়কে তলব করিয়া ওদের সাথে নিয়া সেলুনে গমন করিয়া চুল দাড়ি কামাইয়া বাড়িতে আইসা গোসল কইরা জুমার নামাজে গেলাম
নামাজ শেষে বাড়িতে আসিয়া দেখি বাড়ি ভর্তি মানুষ!!
সবাই নতুন কাপড় পড়িয়া রেডি!!
আমারেও নতুন কাপড় পড়িতে বলিলো!! সাট প্যন্ট পড়িয়া রেডি ওইলাম!! যদিও পাণ্ঞ্জাবী পায়জামা পড়ার হুকুম আসিলো হের পরেও পড়িলামনা!! আমি আন্দাজ করছিলাম কুনু বিয়ার দাওয়াত খাইতে যাচ্ছি!!
চারখানা মোটরবাইক নিয়া রওয়ানা হইলাম!! আমি ড্রাইভ করতাছিলাম একখানা!!
আমার পেছনে ভগ্নিপত্নি বসিয়া ছিলেন!! তিনি রাস্তার লোকেশন বলিয়া দিলেন আমি চালাইতাছিলাম!! অতঃপর রাস্তার ডানদিকের বাড়িতে যাইতে কইলো!! গাড়ি থামাইলাম!! ওইবাড়িতেও মানুষজন ভর্তি!!
আমগোরে আটজনকে বসতে দিলো একটা কামরায়!!
বসিয়া গল্পগুজব করতেছিলাম!! কিছুক্ষণের মইধ্য দেখি ভ্যনযোগে আমাদের আত্নীয় স্বজন চলিয়া আসিলো!!
ভ্যনে নানার হাতে একখানা সুটকেস দেখিয়া হ্রদকম্পন বাড়িয়া গেলো!!
তাইলে কি ধরা খাইলাম নাকি??..
মনে ওইতাচে বলির পাঠা আইজগ্য আমিই!!
আল্লায় জানে মাইয়া দেখতে কেমুন!!
স্বভাব চরিত্র কেমুন!!
বদরাগী নাকি ঠান্ডমেজাজী!!
খেয়াল কৈরা দেহি সামনে সরবত চলিয়া আইছে!!
দ্রুত সরবত চুমুক মারিয়া শেষ করলাম!!
সামনে বিভিন্ন প্রকারের মিষ্টি, ফল, ট্রে ভরিয়া আসিলো!!
সবাই খাইতেছিলো!!
টেনশনে দফা মোর রফা!!!
হেরপর শাড়ী পড়িয়া লম্বা ফর্সা হালকা পাতলা একটা মাইয়া আইসা দাড়াইলো!!
নানায় বসতে কইলে বসিলো!!
সবাই কুরবাণীর গরু দেখার মতো দেখতে শুরু করলো হ্যরে!!
আমি লাজুকভাবে মাথা নিচু কইরা ভাবতাছি কেমনে সটকে পড়া যায়!!
এদিকে মাইয়ারে নানান কিছু জিজ্ঞাসা করতাছিল মাদবরেরা!!
ইতিমধ্য কাজী সাহেব উপস্হিত হইলেন!!
নানায়, ভগ্নিপত্নি আর বোন আমারে ডাইকা পার্শে নিয়া জিগাইলো মাইয়া পছন্দ ওইছে??
খালি কইলাম এত নাটক করবার কইছে কেডা??
আগে কইলে চুইচারজন বন্ধু বান্ধব লইয়া আইতাম!!
এমন চুরি কইরা বিয়া আমি করুমনা!!X#(
নানায় কয় তোমার মা তোমার বোন তোমার ভগ্নিপত্নি আর আমি দেইখ্যা মাইয়া পছন্দ করছি!! তোমার মা বোন কি তোমার খারাপ চাইবো??
আমি বল্লাম খ্রাপ চাইবো ক্যন, ভালাই চাইবো তয় আমারে জানায়া মাইয়া ঘরোয়া পরিবেশে দেখাইয়া বিয়ার আয়োজন করলেইতো ওইতো??
এত ইন্দুর বিলাই খেলার দরকার কি আছিলো??
নানায় কয়-” বলদের কাছে শুইন্না হাল জুরুম নাকি??” বলদতো না করবোই!!
মেজাজটা চরম খ্রাপ ওইলো!!
নানার বেডা নানা কয় কি?..
যারে লইয়া সংসার করতে ওইবো আমার অথচ তারে নাকি আমার পছন্দের দরকার নাই??.
. খারাও খালি ফাঁক খুজতাছি মাতুব্বগো মাতবারী ছুডানের!!
আমারে পাহারা দিয়া নিয়া সেইঘরে আবার বসানো হইলো!!
ঘরের জানালাগুলি দিয়া কতজোরা চোখযে আমারে দেখতাছিল…আল্লায়ই জানেন!!
কাজী সাহেব রেজিষ্টিনামা আগায়া দিলেন খসখস কৈরা সই কইরা দিলাম!! কাহিনী করুম পরে আগে মানুষজন কমুক!!
খাবার পর্ব শেষ ওইলে আমাদের পক্ষের লোকজন চইল্লা গেল!!
নানায় ফন্দি ফিকির করতাছে এই আসরেই মৌলানা ডাইক্কা বিয়াডা পড়ায়া দিবার!!
এরমধ্য আমারে বাড়ির অন্দর মহলে নিয়া গেলেন আমার শ্বাশুড়ী!! পাশাপাশি দুটি সোফায় বসায়া নব দম্পতির ফুডুক তোলা শুরু করছে!!..
মাইয়াও চুপ!! আমিও চুপ!!
শ্বাশুড়ী আমাদের মিষ্টি খাওয়াইলেন!! শালা, শালীরা আইসা পরিচয় হইতাছে আমার সাথে!! আসরের নামাজের আজান হৈলো!! সবার সাথে মসজিদে গেলাম নামাজ পড়তে!!
সবাই যখুন নামাজে দাড়াইছে অমনি পাইয়া গেলাম চান্জ!!!
বন্ধু একডা মসজিদের বাইরে বিড়ি ফুকাইতাছিলো ওরে কইলাম দোস্ত একটা বিড়ি দে!!
ও কইলো এইডাতো গোল্ডলিফ!! তুমিতো ব্যনসন খাও?? কইলাম হারামজাদা তুই খাবি মুই খামুনা??
বন্ধু কয় দোস্ত কোনহানে যাইতাছো?? কইলাম চুপ কর যমুনার বাতাস খামু ইকোপার্কে বইসা!!
কড্ডারমোড়ে বইসা একটা চা খাইলাম!! রাস্তার দিকে দেখতাছি রংপুরগামী খালেক এন্টার প্রাইজ কখন আইসে!! (তখন রাস্তার ভিআইপি বাস খালেক ছিলো) যখন দেখলাম খালেক আইসা পড়ছে তখন বন্ধুডারে কইলাম একটা বিড়ি কিন্না ধরায়া আন তারাতারি??
কয় কুথায় যাও??
আমিতো বিপদে পড়ুম!! তোমার নানায় মোরে ঠ্যন্গানি দিবো??
কইলাম আমার মোবাইলে কল দিবার কইস কতা আমি কমুনে!!
বাস ছাড়িলো রংপুরের উদ্দেশ্য…..
রংপুরে নামিয়া মুবাইল অন করলাম হের পর নতুন শ্বশুরবাড়িতে মিয়াভায়ের নাম্বারে কল দিয়া জানায়া দিলাম আমি বাসায় চইল্ল্যা আইছি,
হেরপর বাড়িতে ফোন কৈরা মায়রে কইলাম তোমার বাপ বেশি মাদবরী দেখায়??
এখন ঠেলা সামলাইবার কও??
আমি আর বাড়ি আসতাছিনা!!
মায়েতো ডরাইছে!! কান্দাকাটি শুরু করছে!!
হেরপর ভগ্নিপত্নিরে কইলাম বিয়া করুম আয়োজন কৈরা এমন চুরি কইরা না!! হেরজন্নই পলায়ন করছি বুজলা??
হেয় কয় আগে কইলেতো আপ্নেরে আমিই কড্ডায় রাইখা আইতাম!!
মনে মনে কই কতযে রাখতা!!...পারলে নানার লগে দড়ি নিয়া বাইন্ধ্যা রাখতা!!
এরপর ২৮ দিন পর বিয়ার আয়োজন করে বউ ঘরে আনছি প্রায় প্রতি রাইতেই কথা কইছি মুবাইলে বউয়ের লগে!!
(পলায়ন করিয়াছিলাম ২ডা কারনে ১. বিয়া জীবনে একটাই!! ধুমধাম কৈরা বিয়া করুম এমন চুরি কইরা না। ২. নানারে ইট্টু সাইজ করনের লাইগ্য.. বেডায় আমারে মাইয়া না দেখাইয়া বিয়ার আয়োজন করছে!!)
উৎসর্গ-ব্লগার ঘুড্ডির পাইলট
সর্বশেষ এডিট : ২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



