somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

''ভালোবাসার খুনসুটি''

১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



: আমার বালিশ দাও, তোমার সাথে শোবো না

: কি হল তোমার আবার রেণু…!

: তুমি কিন্তু ইদানিং বড্ড বাড়াবাড়ি করছো আতিফ!

: আমার লক্ষি বউটা কি বলে এসব!! কি করলাম আমি?

: রাখো তোমার লক্ষি বউ :-/ প্রতিদিন মশারিটা কেন আমাকেই টানাতে হবে শুনি?? তুমি পারনা??

: প্লিজ রেণু… সারাদিন অফিস করে খুব টায়ার্ড লাগছে… তুমি টানিয়ে দাও প্লিজ

: ও!!! তুমিতো শুধু অফিস কর আর আমি কিছুই করিনা… ঘরের রান্নাবান্না, কাপড় ধোয়া সব তোমার অফিসের কলিগ টিনা-মীনা এসে করে দেয়… তাইনা??

: এখানে আবার টিনার কথা আসলো কত্থেকে!!
ওকে হানী, কাল থেকে আমি মশারি টানাবো.. প্রমিস

: থাক! থাক!… বিয়ের পরদিন থেকে সেই একটা কথাই শুনে আসছি…
আজ আমি মশারী টানাবোই না… হুঁহ!
…এই বলে রেণু আতিফের বিপরীত দিকে ঘুরে শুয়ে পড়লো।

দুজনের এই জগড়া নিত্যদিনের… রেণুর এই ছোটখাটো খুনসুটি আতিফের ভালোই লাগে কিন্তু কখনও কখনও তা বিরক্তির মাত্রাকেও ছাড়িয়ে যায়…
.

. . . . খুব ভোরে ঘুম ভাঙ্গে আতিফের… চোখ মেলে দেখে মশারী টানানো; প্রতিদিনের মতই… রেণুর একটি হাত আতিফের বুকে..
.

নিষ্পাপ ফুলের কলির মত চোখ দুটো ঘুমিয়ে আছে যেন একটু পরেই সূর্যের আলোয় ফুলের মত ফুটে উঠবে… অপলক দৃৃষ্টিতে তাকিয়ে আছে আতিফ.. রেণুর চুলে হাত বুলাতে বুলাতে রাতের কথাগুলো ভাবছে আর হাসছে আতিফ..
বড্ড ভালোবাসে আতিফ রেণুকে.. যা হয়ত সে কখনই বুঝাতে পারবেনা
.
.

: আমার চুলে হাত দিয়ে বসে থাকলে হবে? যাও ফ্রেশ হয়ে এসো

: ইয়ে মানে... তুমি উঠলে কখন?

: যখন থেকে আমার চুলে হাত বুলাচ্ছিলে

: মশারি তুমি টানিয়েছো?

: জ্বি না!! আপনার টিনা-মীনা এসে টানিয়ে দিয়ে গেছে রাতে

: ধুর রেণু!, তুমিওনা!! তুমিই আমার টিন-মীনা-দুনিয়া সব, বুঝলা?

: হইছে হইছে, আর বলতে হবেনা..

: আমার এই লক্ষী বউকে না বললে কাকে বলবো?

: জ্বি... যত যাই বলে মন ভুলানোর ট্রাই করেন না কেন, কোন লাভ নেই, আজ কিন্তু আপনার টানানোর পালা.. বুঝলেন স্যার? মনে থাকে যেন!
...................................................................

ফেসবুকে আমিঃ http://www.facebook.com/zrshuvoo
সর্বশেষ এডিট : ১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:১০
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এরা কারা, কী এদের পরিচয়?

লিখেছেন সৈয়দ কুতুব, ২১ শে জুন, ২০২৬ রাত ১:৪৮


যা আশঙ্কা করা হয়েছিল, ঠিক তাই ঘটছে। ‘আজাদ পার্টি’ নামের একটি নতুন ভূঁইফোড় রাজনৈতিক সংগঠনের ব্যানারে গতকাল ভারতীয় দূতাবাস অভিমুখে যে মিছিল এবং ঘেরাও কর্মসূচি করা হলো, তা কোনো... ...বাকিটুকু পড়ুন

কেউ পুড়বে আর কেউ পোড়াবে!

লিখেছেন রাজীব নুর, ২১ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

অনেকদিন নিশ্চুপ আছি কিছুদিনের অপেক্ষায়;
কেউ কেউ বলে কিছুদিন নাকি হারিয়ে গেছে,
অনেকদিনের গর্ভে তাই মেলাতে সরল গণিত।
কিছুদিনের অপেক্ষায় অপেক্ষায়-
ছেটে দিয়েছি কথামালার ডালপালা।
বসে বসে মেলাই কাণ্ডহীন বৃক্ষের... ...বাকিটুকু পড়ুন

৫০১ নাম্বার রুম কি বিজয় নাকি লাম্পট্যর সাক্ষী।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২১ শে জুন, ২০২৬ বিকাল ৫:২৮





মাওলানা মামুনুল হক নামের হেফাজত ইসলামের এক নেতা তার ফেসবুক ওয়ালে দীর্ঘ একটি পোস্ট লিখেছেন। তার এই পোস্টটি এক অদ্ভুত রসাত্মক ট্র্যাজেডি।

লেখাটি পড়লে মনে হয়, তিনি... ...বাকিটুকু পড়ুন

Good governance starts with respecting public money....

লিখেছেন জুল ভার্ন, ২১ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



Good governance starts with respecting public money....

গত দুই দশক রাষ্ট্রীয় সফর মানেই ছিল বিশাল বহর, শত শত সঙ্গী, অপ্রয়োজনীয় জাঁকজমক আর জনগণের টাকায় এক শ্রেণির মানুষের বিদেশ ভ্রমণের... ...বাকিটুকু পড়ুন

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

×