somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বপ্ন বিড়ম্বনা

০৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কেউ লজ্জা দিবেন না প্লিজ...

আমার কখনো কখনো ইচ্ছে করে নিউজিল্যান্ড গিয়ে নীল আকাশ আর সাদা মেঘের নিচে গরুদের লেজ নাড়িয়ে ঘাস খাওয়ার দৃশ্য দেখি... আবার কিছুক্ষন পর ইচ্ছে হয় সুইজারল্যান্ড গিয়ে নীল পানির লেকে হাপ প্যান্ট পড়ে সাঁতার কাটি...

মাঝে মাঝে স্বপ্ন দেখি আমি মেলবোর্ন স্টেডিয়ামে তামিম - মুশফিকের ব্যাটিং দেখছি.. মাঝে মাঝে দেখি আমি ইজিপ্ট এ গিয়ে পিরামিড এর চুড়ায় বসে সিগারেট খাচ্ছি.. কি অদ্ভুত!!


. . এইতো কিছুদিন আগে দেখলাম ভারত সরকার তাজমহল আমার আর আমার বউয়ের নামে লিখে দিয়েছে.. আমি অনেক ভাবসাব নিয়ে বউকে গিয়ে বলছি, "ওগো শুনছো?? তোমার জন্য চাকরীর জমানো টাকা দিয়ে এই তাজমহল বানিয়েছি..! তু মেরা মমতাজ, মে তেরা রোমিও"

বউ ঠাস করে গালে চড় দিয়ে বলছে, "রোমিও তো জুলিয়েটের হাদারাম, ওখানে শাহজান হবে.. কারেকশন প্লিজ!!"

আতংকে ঘুম ভেঙে গেলো! উঠে দেখি শূন্য বিছানা..
তাজমহল তো দূরে থাক, বউরেই খুঁজে পাইনা! ঘুমচোখে বউ খুঁজতে খুঁজতে বাথরুমে গিয়ে টের পেলাম আমিতো বিয়েই করিনি..!
আয়নায় দেখলাম ঘুমের মধ্যে মশা মারতে গিয়ে নিজের গাল নিজেই চপেটাঘাত করে লাল করে ফেলেছি....কি লজ্জা!


. . . তারপরও স্বপ্ন দেখা থেমে থাকেনি আমার... আবার দেখলাম আমি চিনে গিয়েছি... ওখানকার মেক্সিমাম বান্দাই ভেজিটেরিয়ান... আমার আবার ডালভাত ছাড়া পোষায়না বাপু.. কিন্তু আমি যেহেতু বাঙালী, সেহেতু সেখানে গিয়ে স্বভাবসিদ্ধ আলগা ভাব আমাকে নিতেই হবে.. এটাই স্বাভাবিক!

হেলেধুলে এক রেস্ট্রুরেন্টে ঢুকে দেখি সবাই লতাপাতা গরম পানি দিয়ে চিবোচ্ছে.. যেহেতু কোন আইটেমের'ই নাম জানিনা, তাই ওয়েটারকে বললাম, "সব থেকে দামি আইটেমটা নিয়ে এসো যাও!!"

. . একটু পর দেখি এক পেয়ালা ঘাসপাতা কিছু গরম পানি দিয়ে ভিজিয়ে আমার সামনে এনে দিয়েছে... সাথে দুটো কাঠি!!

লোভ সামলাতে না পেরে কাঠি দিয়ে পেছিয়ে পেছিয়ে লতাপাতা মুখে পুরে দিচ্ছি... কিন্তু একি!! আমি যত চিবাই কোন লাভ হচ্ছেনা.. গরম পানি তো ঠিকই আছে কিন্তু এগুলো নরম হচ্ছেনা কেন!! চিবাতে চিবাতে ঘেমে গেছি...

ঘুম আবার ভেঙে গেলো.. উঠে বসে লাইট অন করে দেখি আমার বালিশ কাভারের কোনা অনেকটাই চিবানো আর মুখের লোলে ভিজে আছে.. তখনই আমার না চিবাতে পারার রহস্য উদঘাটন হলো!! এই তাহলে আমার গরম পানি আর এই আমার চাইনিজ ভেজিটেবল!!
বিলিভ মি!! মনে মনে সেদিন খুব লজ্জা পেয়েছিলাম.. সিংগেল থাকার এই এক সুবিধা, এসব কুকীর্তি বউ দেখেনা...!

. . . এভাবে রোজই আমি দেশভ্রমনের স্বপ্ন দেখি


এইতো সেদিন আমি স্পেন যাচ্ছি বউকে নিয়ে, উদ্দেশ্যে এল ক্লাসিকো দেখবো.. আমার বউ আবার মেসির খুব ভক্ত... যথারিতি বিমানে উঠলাম দুজন...

আমাদের দুজনের প্রথম বিমানে উঠা... তাই পালাক্রমে দুজন ভাগাভাগি করে জানালার পাশে বসছি.. বউ বিমানের জানালা দিয়ে বাহিরে তাকিয়ে আছে... চুল উড়াচ্ছে আকাশে...মাঝে মধ্যে হাত বের করে মেঘ ধরছে... কিছু মেঘ আবার আমার মুখের দিকে ছুড়ে মারছে... আমিও হাসছি, সেও হাসছে..

বউকে বললাম, এবার আমার পালা.. তুমি এপাশে আসো, আমি জানালার পাশে বসবো... অতি উৎসাহে জানালার পাশে গিয়ে বসে পুরো মাথা গলা সহ বের করে দিয়েছি জানালা দিয়ে... দেখলাম হঠাৎ প্রচন্ড কুয়াশার ঝড় বইছে, আমার মাথায় ঠান্ডা লগছে ভীষণ!! খুব আনন্দ নিয়ে বউয়ের দিকে তাকিয়ে দেখি বউ ঘুমিয়ে পড়েছে... তাই আবারও কানের মধ্যে হেডফোন দিয়ে মাথা বের করে দিয়েছি জানালা দিয়ে...

এদিকে বিমানবালা মাইকে বলছে, "আপনারা সবাই জানালা থেকে সরে বসুন, কিছুক্ষনের মধ্যেই পাইলট সব জানালা লাগিয়ে দিবে!!"
. . কানে হেডফোনের জন্য আমি তা শুনতে পাইনি

হঠাৎ দেখি সব জানালা লেগে যাচ্ছে..! আমি তড়িগড়ি করে মাথা ঢুকিয়ে ফেলার আগেই আমার মাথা সহ জানালা লেগে গেলো...! জানালার চিপায় আমার মাথা আটকে আছে... আমার পুরো দেহ বিমানের ভিতরে আর মাথা বাহিরে... আমি আমার বউকে চিৎকার দিয়ে ডাকছি আমার মাথা ছুটানোর জন্য... আমি হাত পা ছুড়াছুড়ি করছি আতংকে..!!

.

মুহূর্তেই চোখ খুলে দেখি বাসার লোকজন আমার বিচানার চারপাশে দাঁড়িয়ে আছে!! রাতে হালকা ঠান্ডা লগছিলো বলে মায়ের সেলাই করা পাতলা কাঁথাটা গায়ে দিয়ে ঘুমিয়েছিলাম....

হঠাৎ মা পাশ থেকে চিৎকার দিয়ে বলতেছে, "একি!! কাঁথা ছিড়লো কিভাবে শুভ!!"

আমি ভ্যাবাচেকা হয়ে মাকে মাথা নাড়িয়ে "জানিনা" সূচক ইংগিত করলাম..

মা আবারও বললেন, " জানিসনা তা নাহয় মানলাম, কিন্তু তুই এই ছেড়া অংশের ভিতরে মাথা ঢুকিয়ে শুয়ে আছিস কেন! কি হইছে বাবা তোর?!"

. . . আমি কিছু ভেবে না পেয়ে বললাম, "বিমানের জানালায় মাথা আটকে গেছিলো.. তোমার ছেলে জীবিত ফিরে এসেছে এটাই বেশি, শুকরগুজার করো!"


এই বলে ব্রাশ নিয়ে ওয়াশরুমে চলে গেলাম... বসে বসে ভাবালাম, "মানুষ ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখে আর আমি কাঁথা ছিড়ে বিমানের জানালায় মাথা আটকিয়ে দিলাম! এইটা কোন কথা?!?!

. . ওয়াশরুম থেকে বের হতে না হতেই আমার ছোট্ট ভাগনীটা আমার কাছে এসে জিজ্ঞেস করছে, "মামা! মামা! প্রণয়ার আম্মুটা কে, যাকে তুমি ঘুমের মধ্যে ডাকছিলা?"

মাথা তুলে দেখি সবাই আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে, যেন আমি বিলুপ্ত ডায়নোসরের সহোদর কেউ, আজই পৃথিবীতে এসেছি!!

...................................................................

ফেসবুকে আমিঃ http://www.facebook.com/zrshuvoo
সর্বশেষ এডিট : ০৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৭
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×