somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাই ডে

০৭ ই মার্চ, ২০২০ রাত ১০:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা সত্য প্রকাশ করবো...
লিখাটি পড়ে নারী ভক্তরা আমাকে আবার খারাপ ভেবোনা... প্লিজ!

আমি একটা মডার্ণ, এডুকেটেড, রিচ ফ্যামিলি থেকে বিলং করি... আমার বাবা মার প্রচুর টাকা পয়সা.. আর আমি সেই টাকা পয়সার যোগ্য অপচয়কারী...

নিয়মিত ক্রিমসন কাপে গিয়ে কফি না খেলে আমার দিন কাটে না... বাসায় সাতটা রিস্টওয়াচ আমার! এর মধ্যে তিনটা রোলেক্স, দুইটা হাবলট, আর দুইটা টমি এন্ড হিলফিগারের...

যমুনা থেকে কেনা গুচির সানগ্লাস আর জুতাগুলো পড়েই সাধারণত আমি গুলশান-বনানী এরিয়াতে লুচ্চামি করি... নরমালি আমার লুচ্চামিকে মেয়েরা ইভটিজিং ভাবেনা, কারন আমি লুচ্চামি করার সময় আমার আইফোন-১১ প্রো এর ব্যাকসাইট তাদের দিকে তাক করে রাখি...

. . প্রতিদিন নিয়ম করে ঢাকার নামি-দামি দুই একটা ভার্সিটির সামনে আমার আড্ডা ক্লাস শেষ করে বাসায় ফিরে আমার ২০ এমবিপিএস রিয়েল আইপির ওয়াই-ফাই আমার আইফোন-১১ প্রো তে কানেক্ট করে গুগলে ন্যুড আর্ট লিখে সার্চ করি... দুই একটা ন্যুডের পেন্সিল স্কেচ ফেসবুক আর ইনস্টার মাই ডে তে আপলোড করে পাশে একটা আই ফোনের মিরর সেলফি আপলোড করে দেই.. খেয়াল রাখি ছবি তোলার সময় আমি নাইকির জগার্সটা পরেছি কিনা আর ব্যাকগ্রাউন্ডে আমার দেড় ফুট লম্বা ল্যান্সের ডিএসএলআরটা ঝুলানো আছে কিনা...

. . এর পর আমি ফেসবুক আর ইনস্টায় ঢুকে কয়েকটা সফটপর্ণ মিমি পেজ আর কাপল গোল টাইপ পেজে গিয়ে ইরোটিক মিম/পোস্টে আমার ফ্রেন্ডলিস্টে থাকা কিছু সুন্দরী মেয়েদের ম্যানশন করি... খেয়াল রাখি যাতে একই পোস্টে দুই মেয়েকে মেনশন না করে ফেলি...!

আমার এই কাজে কিছু কিছু মেয়ে আমাকে ইনবক্সে এসে অকথ্য ভাষায় গালি দিয়ে ব্লক করে দেয়... এতে আমার কিছু যায় আসেনা... কারন আমি জানি আমি যথেষ্ট ইনোসেন্ট এবং স্মার্ট.. যারা এগুলো না বুঝে আমাকে গালি দেয়, আমি ধরে নেই তারা গ্রাম থেকে এসেছে এবং তারা অনেক গরীব ফ্যামিলি বিলং করে... এই জন্য আমি তাদের ব্লক করা নিয়ে মাথা ঘামাই না... কারন ফেসবুকে ফ্রেন্ডস লিমিট পাঁচ হাজার.. ইউ নো হোয়াট আই মিন!?

যাইহোক, মেনশন মেনশন খেলতে খেলতে খুব সাবধানে চেক করতে থাকি আমার মাই-ডে তে দেয়া ন্যুড স্কেচ গুলোতে কোন মেয়ে রিয়েক্ট দিলো কিনা... যদি কোন মেয়ে রিয়েক্ট দেয়, সাথে সাথে আমি তাকে নিয়ে ডিপজলের পাটক্ষেতে যাওয়ার স্বপ্ন দেখি... আমি জানি সে অনেক স্মার্ট... সে খুব সহজে মাইন্ড রীড করার ক্ষমতা রাখে তাই আমার কাজ হচ্ছে সাথে সাথে তাকে ইনবক্সে গিয়ে হাই বলা... আমি জানি এই মেয়ে টোপ গিলবে ইজিলি...

আর এভাবে ইনবক্সে যদি কেউ ম্যানেজ হয়ে যায় তাহলে আমার নেক্সট এক উইকের জন্য আর কোন চিন্তা নেই... আর যদি ম্যানেজ না হয় তবে রাতে ডিনার করে দুই তিন ঘন্টা দুষ্টু ওয়েবসাইট ভিজিট করে ঘুমানোর আগে ইমোশন, ডিপ্রেশন আর ফাসট্রেশন এর প্যাক বানিয়ে ফেসবুকে পোস্ট দিয়ে ঘুমাতে যাই... যাতে করে আমার লিস্টের হিজাবী নামাজী মেয়েগুলার মন একটু গলে আমার জন্য...

কারন আমি যতই লুইচ্চা হইনা কেন, দিনশেষে আমার একটা পরহেজগার, নামাজি, স্বামীভক্ত বউ চাই..


ফেসবুকে আমার ফেইক প্রোফাইলঃ http://www.fb.com/ZRShuvoo
সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০২০ রাত ১০:১০
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হিন্দু মুসলমান ভুলে গিয়ে, আমরা সবাই মানুষ হই

লিখেছেন রাজীব নুর, ০৩ রা মে, ২০২৬ দুপুর ১:৫৭



আমি জন্মগত ভাবে মুসলমান।
অবশ্য ধর্মীয় নিয়ম কানুন কিছুই মানতে পারি না। মানুষের সবচেয়ে বড় পরিচয় সে মানুষ। এখন তো আর এটা ফকির লালনের যুগ না। মানবিক এবং সচেতন... ...বাকিটুকু পড়ুন

নান্দাইলের ইউনুস ও স্বপ্নভঙ্গের বাংলাদেশ

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা মে, ২০২৬ বিকাল ৩:৪০


নব্বইয়ের দশকে বিটিভিতে প্রচারিত হুমায়ূন আহমেদের জনপ্রিয় একটি নাটকে একজন ভাড়াটে খুনীর চরিত্র ছিল। খুনীর নাম ইউনুস - নান্দাইলের ইউনুস। গ্রামের চেয়ারম্যান তার প্রতিদ্বন্দ্বী একজন ভালো মানুষ স্কুল শিক্ষককে হত্যার... ...বাকিটুকু পড়ুন

স্বনির্ভর অর্থনীতি থেকে ঋণনির্ভর, আমদানিনির্ভর, পরনির্ভর রাষ্ট্রে পরিনত হতে যাচ্ছি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪




মার্কিন সাম্রাজ্যবাদের কাছে নতজানু হয়ে যে রাষ্ট্রগুলো নিজের অর্থনীতি, কৃষি আর ভবিষ্যৎ বিক্রি করে দেয়- তার পরিণতি কী, তার জীবন্ত উদাহরণ পাকিস্তান। কোটি কোটি মানুষকে ভিক্ষুক বানানোর সেই পথেই... ...বাকিটুকু পড়ুন

এরা খুবই বিপদজনক

লিখেছেন শ্রাবণ আহমেদ, ০৩ রা মে, ২০২৬ রাত ১১:০১

যে তোমার সাফল্য দেখে হিংসে করে,
যে তোমার বিপদ দেখে খুশি হয়,
যে তোমার সামনে এক আর পেছনে আরেক।
তাকে তোমার গোপন কথা কিংবা তোমার কোনো পরিকল্পনার কথা বলতে যেও না।
সবসময় তার... ...বাকিটুকু পড়ুন

স্পিরিট শোন বাই আমেরিকান এয়ারলাইন্স-এক অনুকরণীয় দৃষ্টান্ত!

লিখেছেন ঢাকার লোক, ০৪ ঠা মে, ২০২৬ ভোর ৪:১৫

গতকালের একটা বড় খবর ছিল আমেরিকার একটি অন্যতম জনপ্রিয় বিমান সংস্থা স্পিরিট এয়ারলাইন্স দেউলিয়া হয়ে তাদের সব সেবা তাৎক্ষণিকভাবে বন্ধ করে দিয়েছে। বেশ কিছুদিন ধরেই স্পিরিট অর্থনৈতিক সংকটে হাবুডুবু খাচ্ছিলো,... ...বাকিটুকু পড়ুন

×