somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পারো তো শুধু আমার লগেই!!

০৯ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রণয়াকে নিয়ে বাপ-বেটি টিভির সামনে বসে আছি... বউ রান্না ঘর থেকে ডেকে বললো, "খেলায় টসে কে জিতেছে??"

- আমি বললাম, তোমার জিম্বাবুয়ে!

. . একটু পর বউ হাতে চা নিয়ে রুমে আসলো.. চায়ের কাপ টেবিলে রেখে চুলের খোঁপা বেধে শাড়ির আচল গুছিয়ে আমার পাশে বসলো... টেবিল থেকে চায়ের কাপ আমার হাতে দিতে দিতে বললো, "তখন কি বললে আবার বলো তো!??"

- বললাম তোমার জিম্বাবুয়ে টসে জিতে ফিল্ডিং নিয়েছে...

বউ চায়ের কাপ টেবিলে রেখে আমার দিকে ঘুরে বসে জিজ্ঞেস করলো,

- "আমার জিম্বাবুয়ে মানে?? জিম্বাবুয়ে তো তোমার!! তুমি কালো তাই তুমি কালো দল সাপোর্ট করবে, আমি আর প্রণয়া বাংলাদেশ সাপোর্ট করবো ব্যাস!!"

. . বউকে বললাম,
"সেই বিশ্বকাপ থেকেই খুঁজে খুঁজে ভাল দল গুলোর সাপোর্ট নিয়েছো আর খারাপ দল গুলো আমাকে সাপোর্ট করতে বলেছো... সব কিছুতেই তুমি এমন করো! আমার থেকে নিয়ে যাও.. আর আমিও দিয়ে দেই.. এ কেমন বিচার তোমার?"

বউ এবার রেগে গিয়ে বললো,
"ওহ! এখন আমাকে দেয়া-নেয়ার খোটা দিচ্ছো তুমি?? কি দিয়েছো তুমি আমাকে?? যা দিয়েছো সব সংসারের কাজেই ব্যবহার হয়... আমি কি নিজের জন্য কিছু নিয়েছি নাকি তোমার থেকে!! অথচ তুমি আমাকে এখন এসব বলে খোটা দিচ্ছো...! এতই যখন অসুবিধা আমাকে নিয়ে তাহলে বিয়ে করেছিলে কেন??"

এই বলে ড্রইং রুম থেকে রুমে চলে গেলো... পিছন থেকে ডাক দিলাম, "এই কি হলো!! আরে খেলার সাথে সংসার মেশাচ্ছ কেন! কই যাও, খেলা দেখবে না??"

আমাকে কোন পাত্তা না দিয়ে বললো, "তোমার খেলা তুমি দেখো...!"

. . কিছু না বলে চুপ করে বসে রইলাম... ততক্ষণে তামিম-লিটন সিক্সটি নাইনের পার্টনারশিপ করে ফেলেছে... এর মধ্যে মেয়ে এগিয়ে এসে আমার হাটুতে কিল দিতে দিতে বললো, "বাবা তুমি জিম্বাবুয়ে সাপোর্ট করলে কি হয়?? করনা প্লিজ! আম্মু রাগ করেছে তুমি দেখনা...!!"

আমি জাস্ট ভাবছি, মা মেয়ে তো দেখি ভালই পার্টনারশিপ করে ফেলেছে...এক কথায় আমাকে ডাক আউটে বসিয়ে রাখার জুটি...!!

কিছুক্ষণ পর বউ আসলো... লিটনের ২২ বলে ৪২ রান দেখে আমার পাশে এসে বসলো.. আমি কোন কথা বলছি না.. নীরব থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি... হঠাৎ টিভিতে আরফান নিশো আর তানজিন তিশার এড শুরু হলো... একটা টিনের ছাতা নিয়া এই দুইটার রোমান্স পুরা সিরিজ জুড়ে দেখে জাস্ট প্যানিকড হয়ে গেছি...

এড শেষ হওয়ার পর টিভির দিকে তাকিয়ে নিজে নিজে বললাম,
"মানুষ একটা টিনের ছাতা নিয়েও কত্ত রোমান্স করে, অথচ আমি টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভে, রুটি মেকার ইত্যাদি হাবিজাবি নিয়েও এদের কাছাকাছি রোমান্স করতে পারলাম না... আমার ভাগ্য আর জিম্বাবুয়ের ভাগ্য সেইম... আমার আসলে জিম্বাবুকেই সাপোর্ট করা উচিৎ..!"

. . খেয়াল করে দেখলাম বউ মুখ টিপে টিপে হাসছে... এর মধ্যে তামিম ক্যাচ তুলে আউট হয়ে গেলো, তাও সে হাসছে...! বললাম কি ব্যাপার, তোমার দলের উইকেট গেছে, তবুও হাসছো কেন??

- বউ হাসতে হাসতে বললো, "তোমার কথা শুনে হাসছি!"

- আমি এবার কিঞ্চিৎ রেগে যাওয়ার ভং ধরে জিম্বাবুয়ের মত বললাম,

"পারো তো শুধু আমার লগেই!!"

ফেসবুকে আমার ফেইক প্রোফাইলঃ http://www.fb.com/ZRShuvoo
সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৩৯
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হিন্দু মুসলমান ভুলে গিয়ে, আমরা সবাই মানুষ হই

লিখেছেন রাজীব নুর, ০৩ রা মে, ২০২৬ দুপুর ১:৫৭



আমি জন্মগত ভাবে মুসলমান।
অবশ্য ধর্মীয় নিয়ম কানুন কিছুই মানতে পারি না। মানুষের সবচেয়ে বড় পরিচয় সে মানুষ। এখন তো আর এটা ফকির লালনের যুগ না। মানবিক এবং সচেতন... ...বাকিটুকু পড়ুন

নান্দাইলের ইউনুস ও স্বপ্নভঙ্গের বাংলাদেশ

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা মে, ২০২৬ বিকাল ৩:৪০


নব্বইয়ের দশকে বিটিভিতে প্রচারিত হুমায়ূন আহমেদের জনপ্রিয় একটি নাটকে একজন ভাড়াটে খুনীর চরিত্র ছিল। খুনীর নাম ইউনুস - নান্দাইলের ইউনুস। গ্রামের চেয়ারম্যান তার প্রতিদ্বন্দ্বী একজন ভালো মানুষ স্কুল শিক্ষককে হত্যার... ...বাকিটুকু পড়ুন

স্বনির্ভর অর্থনীতি থেকে ঋণনির্ভর, আমদানিনির্ভর, পরনির্ভর রাষ্ট্রে পরিনত হতে যাচ্ছি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪




মার্কিন সাম্রাজ্যবাদের কাছে নতজানু হয়ে যে রাষ্ট্রগুলো নিজের অর্থনীতি, কৃষি আর ভবিষ্যৎ বিক্রি করে দেয়- তার পরিণতি কী, তার জীবন্ত উদাহরণ পাকিস্তান। কোটি কোটি মানুষকে ভিক্ষুক বানানোর সেই পথেই... ...বাকিটুকু পড়ুন

এরা খুবই বিপদজনক

লিখেছেন শ্রাবণ আহমেদ, ০৩ রা মে, ২০২৬ রাত ১১:০১

যে তোমার সাফল্য দেখে হিংসে করে,
যে তোমার বিপদ দেখে খুশি হয়,
যে তোমার সামনে এক আর পেছনে আরেক।
তাকে তোমার গোপন কথা কিংবা তোমার কোনো পরিকল্পনার কথা বলতে যেও না।
সবসময় তার... ...বাকিটুকু পড়ুন

স্পিরিট শোন বাই আমেরিকান এয়ারলাইন্স-এক অনুকরণীয় দৃষ্টান্ত!

লিখেছেন ঢাকার লোক, ০৪ ঠা মে, ২০২৬ ভোর ৪:১৫

গতকালের একটা বড় খবর ছিল আমেরিকার একটি অন্যতম জনপ্রিয় বিমান সংস্থা স্পিরিট এয়ারলাইন্স দেউলিয়া হয়ে তাদের সব সেবা তাৎক্ষণিকভাবে বন্ধ করে দিয়েছে। বেশ কিছুদিন ধরেই স্পিরিট অর্থনৈতিক সংকটে হাবুডুবু খাচ্ছিলো,... ...বাকিটুকু পড়ুন

×