আপনি কি মনে করেন?
০৭ ই ডিসেম্বর, ২০১১ রাত ৯:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মানুষের জীবনে স্বাভাবিক ভাবেই প্রেম-ভালবাসা আসে। আগে ছেলে মেয়রো ক্লাস নাইনে কিংবা টেনে উঠলে প্রেম পর্বে তাদের প্রবেশ ঘটতো। তারপর আস্তে আস্তে অনার্স পর্যন্ত কয়েকটি প্রেম তাদের দ্বারা সংঘটিত হতো বিয়ে হওয়ার আগ পর্যন্ত। কিন্তু কি সময় আসল আল্লাহই জানে!!!!!!!!!!!!!!!!!!!!!!! এখনকার পোলাপান ক্লাস ফোর ফাইভে উঠতে উঠতেই বুকিং হয়ে যায়। আমার বাসার ৫০০ গজের মধ্যে বেশ কয়েকটি কিন্ডারগার্টেন, ১টি মডেল স্কুল এন্ড কলেজ, ১টি সরকারী প্রাইমারী আরেকটি মাস্টার্স লেভেলের মাদরাসা আছে। আমার বাসার সামনে দিয়েই হাজারো স্টুডেন্টস আসা যাওয়া করে। তাদের কথার শব্দ কানে আসে, তাদের ইমোশন, পাশের গলিতে দাড়িয়ে বন্ধুর ফোনে কথা বলা, একটু আড়াল পেলে মেয়েদের গায়ে হালকা স্পর্শ, এতে মেয়েরও কিছুটা লজ্জা মিশ্রিত নীরব অনুমোদন, কখনো বা টুপ করে গালে আর বেশী সাহস কিংবা নির্জনতা পেলে ঠোটে ছুয়ে যাওয়া ঠোট অনেক কিছুই বাসার ছাদে থেকে কিংবা অন্য কোথাও থেকে নজরে আসে। সব মিলিয়ে যাব বুঝলাম ভালবাসা আসলে ইদানীং শারীরিক সম্পর্কটাকেই বেশী নজরে দেয়। যা দৃশ্যমান তা দেখলে কখনো মনে হয় অদৃশ্যমান টা হয়তো আরো বেশী প্রকট তাদের কাছে। তাদের কাছে প্রেমের সংজ্ঞা কি জিজ্ঞেস করতে ইচ্ছা করে। কিন্তু কেন যেন জিজ্ঞেস করতে সাহস পাইনা। হয়ত এখনো আমরা তাদের মতো আধুনিক হতে পারিনি। তাই ভালবাসার সংজ্ঞা জানিনা। জানলে তো আর মনে এই প্রশ্ন আসতোনা।
তবে আমার কাছে মনে হয়, “ভালবাসা মিছে আশা, বোকারা বলে প্রেম”
আপনার কি মনে হয়?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব...
...বাকিটুকু পড়ুনপ্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....
প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন
১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০

প্রাপ্ত মন্তব্য
১,০০,০০০!!ঐতিহাসিক!এই ব্লগের ইতিহাসে
রাজীব নুর আপনি সর্বপ্রথম
১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!
আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।
আপনি আবার এই ব্লগে
সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!সেটা নিয়ে আমি এই...
...বাকিটুকু পড়ুন