দেখলাম কিছু “মুসলমান” বৌদ্ধদের মন্দির. মূর্তি সহ তাদের ধর্মীয জায়গা ও বস্তু সামগ্রীর উপর হামলা চালিয়েছে। কয়েকদিন আগে এই “মুসলমান”রাই মিছিল করেছিল মহানবী সা: এর উপহাসে মুভি বানানোর বিরুদ্ধে। তাহলে তাদের মধ্যে আর সেই চলচ্চিত্র নির্মাতার মাঝে পার্থক্য থাকল কোথায়? এখন তো তাদের ও গ্রেফতার করে জামিন নাকচ করে জেলে পাঠানো উচিত। সম্ভবত: তারা জান্নাতে যাওয়ার উদ্দেশ্যে এহেন কর্ম করেছে। তাদের উদ্দেশ্যে বলি আমার স্বল্প জ্ঞানে যতটুকু জেনেছি ও বুঝেছি তা হল "বৌদ্ধদের মূর্তি ভাঙলে, উপাসনালয় ধ্বংস করলে, তাদের প্রচুর ঘরবাড়ি পোড়ালে, জান্নাতে যাওয়া যাবে" এমন কথা কুরআনে নাই, হাদীসে নাই, এমনকি তালপাতাতেও লিখা নাই । সুতরাং যারা করেছেন যদি তারা “মুসলমান” হয়ে থাকেন তবে তারা অবশ্যই ধর্মীয় বিধান বহির্ভুত কাজ করেছেন ।এর দায়িত্ব বাংলাদেশের সাধারণ মুসলমান সহ কোন মুসলমান ই নেবে না এবং আপনাদের সাম্প্রদায়িকতার প্রতি শুধুই ঘৃণা।
"বৌদ্ধদের প্রচুর ঘরবাড়ি পুড়াইলে, জান্নাতে যাওয়া যাইবেক" এমন কথা কুরআনে নাই, হাদীসে নাই, এমনকি তালপাতাতেও লিখা নাই ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন
⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন
জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন
ফ্যামিলি কার্ডের স্বার্থে তেলের দাম বৃদ্ধি মেনে নিতে হবে

দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।