somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঐতিহাসিক পোস্ট আর হিট

০৩ রা নভেম্বর, ২০১২ রাত ২:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই পোস্ট খানা ২০০৯ সালের জুন মাসের ২১ তারিখ রাত ১১.১০ মিনিটে প্রসূত হয়। সেই মহা(!) ভাগ্যবতী প্রসবকারী অদ্যাবধি পর্যন্ত এই পোস্ট জন্মদানের অভিনন্দন পাইয়া যাইতেছেন। আমার অক্ষি ও স্মৃতি যদি আমার সহিত বিশ্বাসঘাতকতা না করিয়া থাকে তবে ইহাই সামুর সবচাইতে ঐতিহাসিক পোস্ট যেথায় সর্ব সাকুল্যে ২৪টি শব্দ, ৭টি বাক্য ও পৌনে ২টি লাইন রহিয়াছে এবং এতদসত্তেও তাহা অদ্যাবধি ১৪৫৭ টি মন্তব্য অর্জন করিয়াছেন্, ৮৩ জনের নিকট ইহা ভাল লাগিয়াছে এবং সেই সাথে ৫৮ জন ইহাকে তাহাদের হৃদয়ের থুক্কু ব্লগের মণিকোঠায় ঠাঁই দিয়াছেন।

জনৈক ব্লগ বিশেষ অজ্ঞ ইহাকে লুল সম্প্রদায়ের মহামিলন বলে আখ্যায়িত করিয়াছেন। প্রসূতি অবশ্য সকল লুলদের কাছে দোয়া চাহিয়াছেন যাতে ভাল ব্লগিং করিতে পারেন। তবে অদ্যাবধি তাহার আর কোন পোস্ট জন্ম দেওয়ার প্রয়োজন পড়ে নাই কারণ এখনো তিনি এই পোস্টে মহা গুরুত্বপূর্ণ মন্তব্য পাইয়া যাইতেছেন। তার এই প্রসূত পোস্ট খানা এখন পর্যন্ত ১২৮৬৭ বার দর্শিত (ধর্ষিত নহে) থুক্কু দৃষ্ট হইয়াছে। তাহার ঘরে এই পর্যন্ত ১৯৩৪৬ বার ইদুরের টিপ পড়িয়াছে। তবে তিনি আজো পর্যন্ত একজন সক্রিয় ব্লগার । যদিও তার পোস্টের সংখ্যা মাত্র ১টি, তথাপি তিনি বিভিন্ন পোস্টে ৭৬১ বার তাহার নাক খানা গলাইয়াছেন। তিনি পার্থিব জগতের চাইতে সম্ভবত: বেশী ভালবাসেন কম্পিউটার জগৎ কে। যাহার কারণে তিনি ঐ জগতের স্থায়ী বাসিন্দা হইয়া গিয়াছেন। যদিও তাহার কি-বোর্ডের অঙ্গুলী চালনার ফসল বহ‍ু বহু ভাল, কাল এবং লালায়িত সম্প্রদায়কে আকৃষ্ট করিয়াছে, এতদসত্তেও তাহার ব্লগাগারে মাত্র ৬ খানা ব্লগ কর্ম স্থান পাইয়াছে।
গোপন সূত্রে জানা গিয়াছে তাহার ঘরের শোকেসে নিজের একটি হইলেও কর্ম স্থান দেওয়ার জন্য অদ্যাবধি বহু লবীং, তদ্বীর ইত্যাদি চলিতেছে। এমন কি কেউ কেউ আজমীর শরীফের লাল সুতা এনে নিজেদের পশ্চাতদেশে বাধার পরেও সুফল মিলিতেছেনা বলে জানায়।

যাহাই হউক, কিছুক্ষণ আগে নতুন বোতলে পুরানো মদ (মন্তব্য নং ৭) ঢালিয়া পরিবেশন করার অভিযোগে একজনকে দোষারূপ করা হৈল এই বলিয়া যে সে নাকি হিট কামাইবার আশায় রহিয়াছে। তবে পাব্লিক (মন্তব্য নং ১৩, ১৪) কি এইটা বুঝিতে পারে না যে এই মদখোর নতুন গজাইয়াছে। কোনটা পুরানো মদ আর কোনটা নতুন মদ, কোনটার কি স্বাদ, তাহা এক্ষণেও বুঝিবার গতি হয় নাই এই মদখোরের।

রজনী অনেক গভীর হৈয়াছে। আর বাক্য বাড়াইবনা। তবে সমস্ত ব্লগারকে এইরূপ নির্মল আনন্দ দানের জন্য ও ফাকে ফাকে কিঞ্চিত বিতর্কিত পরিবেশ সৃজনের জন্য দুইজনকেই সাধুবাদ জানাই।

পরিশিষ্ট : ছাগ দিয়া হাল চাষ হৈবার নহে।

মূর্খ আছে বলিয়াই পৃথিবী আনন্দময়
সর্বশেষ এডিট : ০৩ রা নভেম্বর, ২০১২ রাত ২:০৫
১১টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান

লিখেছেন ডঃ এম এ আলী, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৩৭


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন

মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৮



মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৫



প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন

জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

লিখেছেন ওয়াদুদ সোহেল মোল্লা, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৩


জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন

ফ্যামিলি কার্ডের স্বার্থে তেলের দাম বৃদ্ধি মেনে নিতে হবে

লিখেছেন সৈয়দ কুতুব, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;... ...বাকিটুকু পড়ুন

×