যা/যা/ব/র/জি/য়া/
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
কেমন আছে
কুশল যত কুশলনদীর
শাড়ীর সাথে ম্যাচিং ব্লাউজ
কেমন আছে
কেমন আছে ছায়া ছায়া গর্তগুলো
কেমন আছে
বাঁকা নয়ন কামরাঙা ঠোঁট
বুকের কোমল পরশপিপুল
বইয়ের ভাঁজের প্রথম চিঠি স্বর্ণলতা
পাঁচটি আঙ্গুল
চেনা চেনা চুলের কাঁটা
কাঁচপোকা টিপ
কেমন আছে খুব নিকটের এরা সবাই
কেমন আছে
নিপুণ বঁধূ খাটের বাজু নাকের
নরুন
কেমন আছে রোদের পাখি
স্মৃতির ঝাঁপি
অবন ঠাকুর
কুমার বেলার প্রথম চুমু
কেমন আছে
কেমন আছে সুখের চেয়েও
শোকগুলো সব
রক্তচিঠির আখরগুলো কেমন আছে
কেমন আছে
দিনগুলি সব দিনের ভেতর
রাতগুলি কি খুব
জমিয়ে শ্রাবণ রাতের গল্প করে
কেমন আছে
শস্যদানা
সন্ধ্যা পারে কুড়িয়ে পাওয়া
এক বিকেলের হলদে
পাখি
দুপুর বেলার গল্পেরা সব রাতের
রঙিন ক্লান্তিগুলে
কেমন আছে
কেমন আছে এখন তারা
##ঝালকাঠী।।
বিঃদ্রঃ পূর্ব প্রকাশিত।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


