somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিশ্বব্যাংকের সংবাদ সম্মেলনঃ সুরমা পাড় থেকে আমার নিজস্ব বিচার

১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নতুন বছরের প্রথম দিনে প্রথম আলোর সংবাদ পরে চমকিত হলাম! বিশ্বব্যাংকের হিসাবমতে দেশের দারিদ্রের হার যে হারে কমছে তা বেশ আশা জাগানিয়া কিন্তু যে ব্যাপারটিকে তারা দারিদ্র কমার কারন বলে চিহ্নিত করেছে সেখানে আমার কথা আছে। আগে একেকটি পরিবারে একজন করে কর্মক্ষম লোক ছিল এখন তা বেড়েছে সত্য কিন্তু এই তথ্য কিভাবে প্রমান করে মানুষের দারিদ্রতা কমেছে? আগে একজনের আয়ে পরিবারের কোনরকম চলে যেত আর এখন বাপ-মা-পুত-ঝিয়েরা মিলে কাজ করেও সংসার ঠিকমত চলেনা। রাজনৈতিক দোলাচলে পরে সাধারণ ছুটির পাশাপাশি গায়ে খাটা লোকজনরা হরতাল আর সহিংসতার কারনে বছরে আরও মাসদুয়েক কাজ করা থেকে বিরত থাকতে বাধ্য হয়। ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি তাদের বাড়তি আয়কে কখনও পুজিতে রুপান্তর হতে দেয় না। তারা সারাজীবন কলুর বলদই থেকে যায়! একে কিভাবে দারিদ্র বিমোচন বলে?

আয় বৈষম্যের যে চিত্র তুলে ধরা হয়েছে তা বিরাট জোচ্চোরি বলে মনে হয়েছে। ধনী লোকজন এত ধনী হয়েছে যা কল্পনাতিত। অপরপক্ষে গরিবদের তথাকথিত বাড়তি আয় মুদ্রাস্ফীতি নামক পিঁপড়া খেয়ে যাচ্ছে। ঢাকার রাস্তায় নিত্যনতুন হামার, প্রাডো গাড়িগুলো কিন্তু “জিনি কোএফিসিএন্টের” অন্য বার্তা দেয়!

মাতৃ ও শিশু মৃত্যুহার কমে যাওয়া সামাজিক উন্নতির লক্ষন যদিও এক্ষেত্রে সমান বা আমাদের চেয়ে পিছিয়ে থাকা দেশগুলি অর্থনীতিতে কিন্তু ভালো অবস্থানে আছে। সামাজিক উন্নয়ন যদি সার্বিক অর্থনৈতিক উন্নয়নে ভুমিকা রাখতে না পারে তাইলে তথ্যে গড়মিল আছে এই ধারণা থাকাটা আমুলক নয়।

গত কয়েক বছরে আমাদের প্রবৃদ্ধির যে হার তা অনেকটা সমান্তরাল। নতুন কোন বিনিয়োগ হচ্ছে না আর তাই দেশের বিরাট একটা শ্রমশক্তি গুটিকয়েক রপ্তানি পন্যের উপর পুরোমাত্রায় নির্ভরশীল। নব্য ধনিক শ্রেণীর পকেটে থাকা তৈরি পোশাক খাত যে কোন মুহূর্তে ভেঙ্গে পড়তে পারে (তাজরিনের মত ঘটনা চিন্তায় আনুন) তখন কর্মসংস্থানের অবস্থা কি হবে তা ভাবতে ভয় লাগছে। বিশ্ব মন্দার কারনে শ্রমিক রফতানি অনেক দেশেই বন্ধ আছে। বিদেশ থেকে শ্রমিকরা ধরপাকড়ের জন্য নিয়মিত ফেরত আসছেন। অবস্থা অনেকটা বেগতিক বলেই মনে হচ্ছে। এমতাবস্থায় বিশ্বব্যাংকের মতে ২% কর্মসংস্থান বাড়িয়ে ২০২১ সালের ভিতর মধ্যম আয়ের দেশ হয়ে গোল্ডম্যানসাচের “নেক্সট ইলাভেন” গ্রুপের গর্বিত সদস্য হওয়াটা অলীক স্বপ্ন বলে মনে হচ্ছে।

সংবাদটির শেষ অংশটাকেই আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। ভারত, পাকিস্থান বা পূর্ব এশিয়ার দেশগুলিতে বিনিয়োগ না গিয়ে আমাদের দেশে আসবে বলেছে বিশ্বব্যাংক কিন্তু বাস্তবতা কি? বিনিয়োগ আসার কথা কিন্তু এসেছে কতটুকু তা ভাবার ১০১টা কারন থাকাটা যুক্তিযুক্ত মনে করছি। রাজনৈতিক ডামাডোলে বিশ্বব্যাংকের সংবাদ সম্মেলনের তথ্যগুলি আমার কাছে সরকারকে খুশি করার একটা চেষ্টা বলে মনে হয়েছে আরেকটু খাস বাংলায় “ঘুষ”। ওরা কি পদ্মা সেতুতে ফেরত আসতে চায় নাকি সরকারের মতিগতি বোঝার টোপ ফেলেছে? বোঝা মস্‌কিল তাই সাধু সাবধান! সময় করে পড়ার জন্য অশেষ ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ১৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৩
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

×