somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের শিক্ষা ব্যবস্থা ও সামাজিক অবস্থা

১৫ ই মে, ২০১৫ বিকাল ৩:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(শিক্ষা নিয়ে লেখা শেষ কিস্তি)

আমাদের পূর্বসূরি বিবেকবান সাহিত্যিক,শিল্পী-সাধকদের গ্রন্থ এখন বাজারে বিরল।আকাশ সংস্কৃতির যাঁতাকলে পিষ্ট হয়ে হারিয়ে যাচ্ছে আমাদের একান্ত নিজের সংস্কৃতি।গ্রাম বাংলায় যুগে যুগে যেসব শিল্প সম্ভার ও কালজয়ী সংস্কৃতি গড়ে উঠেছে তা এই মুহূর্তে সংরক্ষণ,প্রচার ও প্রসার প্রয়োজন। আর এ জন্য আমাদের শিক্ষা ব্যবস্থাকেও উপযোগী করে গড়ে তুলতে হবে,যাতে শিক্ষিতদের মাঝে আমাদের নিজস্ব সংস্কৃতি অবহেলিত না হয়।

আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা মোটা দাগে দুই ভাগে বিভক্ত। এর একদিকে রয়েছে মাদ্রাসাভিত্তিক ধর্মীয় শিক্ষা। আর অন্যদিকে রয়েছে স্কুল-কলেজ- বিশ্ববিদ্যালয় ভিত্তিক দুনিয়াবি শিক্ষা।

একটিতে কেবল নীতি নৈতিকতার উপর জোর দেওয়া হয়,দুনিয়াবি বিষয়গুলো যেমনঃ পদার্থবিদ্যা, গনিত,কিংবা আধুনিক জ্ঞান-বিজ্ঞানের উপর জোর দেওয়া হয়না বললেই চলে।

আর অন্যটিতে আধুনিক জ্ঞান-বিজ্ঞান নিয়ে অনেক গুরুত্ব আরোপ করলেও নীতি-নৈতিকতার নাম গন্ধও নাই।

ফলে একদিকে কিছু উচ্চ নৈতিকতাবোধসম্পন্ন মানুষ বের হচ্ছে যারা ধর্মীয় আচার অনুষ্ঠানে ছাড়া রাষ্টীয় পর্যায়ে কোন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারছে না।
অন্যদিকে কিছু বৈষয়িক জ্ঞান সম্পন্ন মানুষ তৈরী হচ্ছে যাদের মধ্যে কোন নীতি নৈতিকতা নাই।
আর এর ফল হিসেবে আজ দেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দীর্ঘ্য থেকে দীর্ঘ্যতর হচ্ছে লাশের সারি। স্কুল,কলেজ,বিশ্ববিদ্যালয় সর্বত্র ছাত্রীরা হচ্ছে লাঞ্চিত। আবার এই সেক্যুলার শিক্ষায় শিক্ষিতরাই যখন সরকার এবং প্রশাসনের বিভিন্ন দায়িত্ব পাচ্ছে তখন তারা জড়িয়ে পড়ছে সীমাহীন দুর্নীতিতে।
তাই,আর নয় বিভক্তির শিক্ষা ব্যবস্থা।সকল ছাত্র-ছাত্রীদের জন্য একইসাথে ব্যবস্থা করা হোক নৈতিক শিক্ষা এবং আধুনিক জ্ঞান বিজ্ঞানের শিক্ষা। কেবল তখনই আমরা নিস্তার পেতে পারি ইভ টীজিং,নারি নির্যাতন,এবং দুর্নীতির মত মহামারি রোগ থেকে।

(সমাপ্ত)
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=নীলাম্বরী সেজে আছি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৩৮



এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।

নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।

হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের... ...বাকিটুকু পড়ুন

মূল্যস্ফীতি বাড়লে বা কমলে আমরা টের পাই না কেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১


গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বাংলাদেশে এখন কয়টা ঋতু আছে তা কেউ বলতে পারে না। আমার মনে হয় গ্রীষ্ম আর বর্ষার একটা মিশ্র ঋতু আছে, আর আছে শীত। এই গ্লোবাল ওয়ার্মিংয়ের... ...বাকিটুকু পড়ুন

মুহাম্মদ আলি জিন্না

লিখেছেন রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫



১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন

সেরা লেখক

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৭



বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা... ...বাকিটুকু পড়ুন

=ডায়াটে একদিনের খাবার=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১

ডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।

আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন

×