somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সমসাময়িক -১

২৩ শে মে, ২০১৫ রাত ১:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাস্তানী কি রাজনীতি হয়?
গুন্ডামী তো দুষ্টামী নয়!
ছেঁচড়া কখনো বন্ধু নয়,
এলাকার বলেই হয়তো কথা হয়।


অনলাইন নিউজ মারফত জানতে পারলামঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এ এফ রহমান হল খেলার মাঠে তর্কাতর্কির একপর্যায়ে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্র প্রহরী ছাত্রলীগ ও ছাত্রশিবির সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে ছাত্রলীগ এ এফ রহমান হলের শতাদিক কক্ষ ভাংচুর করে।
এ ব্যাপারে বিভিন্ন অনলাইন নিউজে বিভিন্ন ছাত্রলীগ নেতার বক্তব্য প্রকাশিত হয়েছে,যার মধ্যে কমন অংশটুকু হচ্ছে,"শিবির মুক্ত ক্যাম্পাস গড়ার লক্ষ্যে ছাত্রলীগ আরও একধাপ এগিয়ে গেল" এবং "শিবিরই প্রথম ছাত্রলীগের উপর হামলা করেছে।"

হলে অবস্থানরত ছিল/আছে এরকম কয়েকজনের থেকে এবং ফেসবুকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর নিউজ পেইজ গুলো থেকে খবরের একটু ভিন্নতা পাওয়া গেল। জানা গেল,হলে ছাত্রলীগ হামলা করার সময় ছাত্ররা সিড়ি দিয়ে নামতে না পেরে দোতলা পর্যন্ত এসে দোতলা থেকে লাফ দিয়ে প্রাণ বাঁচাতে গিয়ে অনেকের পা মচকে গেছে/ভেংগে গেছে,কারো কারো কোমর প্রচন্ড ব্যাথা করছে।
তবে এর চেয়েও যে বিষয়টি ক্যাম্পাসে সবার মুখে মুখে তা হচ্ছে ছাত্রলীগ আজকের সংঘর্ষ থেকে অনেক বড় ধান্দা করে ফেলেছে। হলের ছাত্ররা জীবন বাঁচাতে তড়িঘড়ি করে হল ছেড়ে চলে যাওয়ার সময় অনেকেই রুম থেকে ল্যাপটপ, স্মার্টফোন,ফ্যান এসব সরিয়ে ফেলতে পারে নি। আর বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত ছাত্রলীগ ভাংচুর শেষ করার পর ছাত্ররা হলে ফিরে চোখের পানি ফেলছে। কারো রুমে কোন মুল্যবান সামগ্রী নেই।সব নিয়ে গেছে ছাত্রলীগ। নিজ ডিপার্টমেন্ট এমনকি নিজের এলাকার ছেলেরাও রক্ষা পায়নি ছাত্রলীগের ছিনতাই থেকে।
এটা খুবই স্বাভাবিক যে প্রশাসন এবং ছাত্রলীগ লুটপাটের কথা অস্বীকার করবে। এরপর কেউ যদি নিজের জীবনের ঝুঁকি নিয়ে প্রমাণাদি নিয়ে হাজিরও হয় তখন হয়ত ভিসি স্যার অতীতের মত একগাল হেসে বলবেন,"ছাত্রলীগের ছেলেরা একটু দুষ্টামি করেছে। তোমরা এসব ভুলে যাও।"

যারা পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পর্কে খোজ খবর রাখেন তারা নিশ্চয় জানেন বিশ্ববিদ্যালয় এর হলে যারা থাকে এরা মধ্যবিত্ত অথবা একেবারেই গরীব পরিবার থেকে আসা। কেবল নিজের মেধা আর পরিশ্রমের জোরে এরা ভর্তিযুদ্ধে উত্তীর্ণ হয়ে বিশ্ববিদ্যালয় এ ভর্তি হয় এবং তারপর আবার বিশ্ববিদ্যালয় এর পরীক্ষায় ফার্স্ট /সেকেন্ড/থার্ড হয়ে হল এ সিট পায়। লেখাপড়ার পাশাপাশি টিউশনি করে নিজের খরচ চালায়। সেই তারা যখন আজ ছাত্রলীগের হাতে এভাবে সব হারিয়ে কাদে তখন সবার চোখে পানি এলেও আসেনা কেবল বিশ্ববিদ্যালয় এর প্রশাসনের সাথে জড়িত শিক্ষকদের চোখে। ভিসি,প্রক্টর সহ কিছু কিছু শিক্ষক এতটাই দলকানা হয়ে গেছে যে এরা নিজেদের বিবেক,মনুষ্যত্ব সব বিসর্জন দিয়ে একের পর এক হল তুলে দিচ্ছে স্বীকৃত খুনি,ধর্ষক,চাদাবাজ আর অছাত্রদের হাতে। বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের নিয়ম নীতি ভেঙ্গে হল থেকে সিট বাতিল করা হচ্ছে মেধাবী ছাত্রদের। কেবল ছাত্রলীগ করলেই দেয়া হচ্ছে সীট। ছিনতাই,মাদক সেবন এবং বিক্রির মত অপকর্মগুলো করা হচ্ছে হলকে কেন্দ্র করে।

কিন্তু,এভাবে আর কত?? কে ঠেকাবে এই জাতিকে ধ্বংস হওয়া থেকে??
সর্বশেষ এডিট : ২৩ শে মে, ২০১৫ রাত ৩:০৬
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=নীলাম্বরী সেজে আছি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৩৮



এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।

নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।

হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের... ...বাকিটুকু পড়ুন

মূল্যস্ফীতি বাড়লে বা কমলে আমরা টের পাই না কেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১


গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বাংলাদেশে এখন কয়টা ঋতু আছে তা কেউ বলতে পারে না। আমার মনে হয় গ্রীষ্ম আর বর্ষার একটা মিশ্র ঋতু আছে, আর আছে শীত। এই গ্লোবাল ওয়ার্মিংয়ের... ...বাকিটুকু পড়ুন

মুহাম্মদ আলি জিন্না

লিখেছেন রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫



১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন

সেরা লেখক

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৭



বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা... ...বাকিটুকু পড়ুন

=ডায়াটে একদিনের খাবার=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১

ডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।

আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন

×