কতদিন বলা হয়নি তোমায়,
"ভালোবাসি !"
উষ্ণ নিঃশ্বাস ঠেলে,
সর্বাঙ্গে রোঁয়া ওঠা শিহরণে
শুনতে পাই না উত্তর—
"আমিও ।"
দেখ, আজ এতটা পথ এসে,
ভাগাভাগি করে শতকোটি নিঃশ্বাস
গ্রীষ্ম-বর্ষা- শীতে,
পরম আস্থার একান্ত নির্ভরতায়
চাপিয়ে দিয়ে সব কষ্টের ভার
আজ শুনি, তার সবই ছিল অবিচার
তোমার প্রতি আমার ।
স্বর্ণলতা, এভাবে চাইনি আমি ।
সুখ চাইতে গিয়ে তোমারে দিয়েছি দুঃখ,
আমায় ক্ষমা করো ।
দূরে গিয়েই বুঝতে পারি আবার—
কী তুমি আমার !
প্রেম কত বড়ো !
হারিয়ে ফেলেই মর্ম বুঝি,
পাহমের মতো রক্ত ঢেকুর তুলে
ফিরে আসি দম ফুরাবার আগে
সারাটা দিনের শেষে ।
দুয়ার খোলো স্বর্ণু, আমি বড়ো ক্লান্ত,
ঘরে তুলে নাও এ'বে,
প্রেমেই নাহয় নিও
প্রতিশোধ যা নেবে ।
#অলখের_কবিতাবলি

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





