শহর জুরে গলিত পঁচিত লাশ
নাড়ি-ভুঁড়ি পঁচা দুর্ঘন্ধ সবখানে
অহংকার আর মিথ্যা আশ্বাস
টিকে থাকাটাই কঠিন এখানে।
বাতাস ভারী হয়ে উঠেছে লাশ পঁচা দুঃর্ঘন্ধে,
সেখানে মন পঁচেও ছড়িয়ে যাচ্ছে মিথ্যা সুঘন্ধ।
অকালে ঝড়ছে কতশত প্রান,
হচ্ছে নারীর শ্লীলতাহানি।
ধর্ষণ যেখানে রোজকার কাম
মুখ বুঝে সহ্য করাটাই আরাম,
তীব্র আর্তনাদে মূর্ছা যাওয়া ধর্ষিতা
কাল হয়ে যাবে আরো একজন পতিতা।
কোনায় কোনায় শকুনের ফাঁদ
সুখেরকাঁটায় ভরা জনপদ।
আচ্ছা মন মরলে কি বাৎসরিকি হয়?
তবে আমাদের আজ কতকাল যায়?
সর্বশেষ এডিট : ০৯ ই জুন, ২০১৭ রাত ১০:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




