পদ্মার মাঝামঝিতে বরযাত্রীর নৌকা ভেসে যাচ্ছে
দূরের কোন চরে যাবে
বেশভূষাতে বেশ আমির আমির লাগছে তবে
কাছে যেতেই বরকে কেমন মলিন মলিন দেখাচ্ছে।
আনমনে কোন প্রেয়সী তার মনে ঝড় তুলেছে
বাদ্যযন্ত্রের তীব্র শব্দে চাপা পরেছে কান্না
আলতা পায়ে নববধূ কেবল নৌকার তালে দুলছে
পাশে বসা মোটা কালো লোকটি তার অভয়ারণ্য।
গায়ে হলুদ-মেহেদীর তাজা দাগ, নতুন শাড়ির ঘন্ধ
তবুও পাশের মোচওয়ালা লোকটি অন্যমনস্ক
নববধূ প্রস্তুত আজ নিজেকে সপে দিতে
লোকটিও তার প্রেয়সীকে ভুলে যেতে।
সর্বশেষ এডিট : ১৫ ই জুন, ২০১৭ সকাল ১০:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




