ঝিরি ঝিরি বৃষ্টির পানিতে চশমা ঝাপসা হয়ে যাচ্ছে,
বারবার ওরনায় চশমা পরিষ্কার করে চোখে দিচ্ছো
কি অপূর্ব দৃশ্য! এ চোখ আজ চিরতরে বুজে যাক।
কতশত কথা তুমি জমিয়ে রেখেছো, এক গল্প ছেড়ে
আরেক গল্প ধরো।
আগেরটা ভুলে গিয়ে পরেরটায় চলে যাও,
মন্ত্রমুগদ্ধের মতো আমি শুনে যাই।
তোমার শরীরের সেই সুঘন্ধ! আজও সেই প্রথম দিনের।
বুকের বাম পাশটায় তুলে যায় ঝড়।
তবু পাশাপাশি হেটেও আজ মনের মাঝে বিস্তর ফারাক
একটু হাত বাড়ালেই ছুঁতে পারি তোমায়।
জানি বৃথা সে চেষ্টা!
আমার এমন হঠাৎ পথের মাঝে দাঁড়িয়ে যাওয়া,
কি ভেবে তুমিও দাঁড়িয়ে যাও!
চশমাটা আবার ভিজে উঠেছে তোমার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




