বর্ষা কন্যা তুমি কদম ফুল নিয়ে এসো,
রোজ সকালে একসাথে হাটতে যাবো।
মন্দিরের পূজারী হয়ে এসো,
দেবতার বেসে তোমায় জড়িয়ে নিবো।
ছিড়ে খুবলে খাওয়া ধর্ষনের দাগে ভরা শরীল,
ধর্ষক আর সমালোচক ভুলে গেছে ভেদাভেদ,
তোমায়, ছ্যা! ছ্যা! বলে ধিক্কার দেয় সুশীল।
মাইক হাতে গর্জে উঠা রাজনীতিবিদ।
সকাল গড়িয়ে দুপুর তারপর বিকেল,
বিছানায় লুটিয়ে পরা তোমার নিথর দেহ।
চারিপাশে কেবল শকুন আর শিয়াল!
এ তরী তুমি পরম যত্নে যে বহ।
এরপর যেদিন শরৎ আসবে সাদা মেঘের ভেলায়,
পাখিদের নতুন নীড়ের ঠিকানায় হারিয়ে যাবে পুরাতন।
তুমিও সেদিন হারিয়ে যাবে হেলায় ফেলায়।
প্রকৃতির এ নিয়ম যৌবন কারো থাকেনা যে চিরদিন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



