মাঝে মাঝে তোমাকে খুব মিস করি
বাসায় ফিরে খুব খুদা লাগলে,
পাঁচ মিনিটের মধ্যে খাবার না পেলে,
তোমাকে খুব মিস করি।
প্রচণ্ড জ্বরের ঘোড়ে, মানুষের ভীড়ে
তোমাকেই কেন খুঁজে ফিরি?
মাঝ রাতে ঘুম ভেঙে, সকালের স্বপ্নতে
তোমায় নিয়ে বলা যে কারো গল্পতে,
তোমাকে খুব মিস করি।
পূরানো কিছু স্মৃতি যখন সামনে আসে
আমার এ নয়ন দুটি কেন জলে ভাসে?
বিকেল বেলার ঘুম ভেঙে, রক্তিম লাল সূর্য দেখে
তোমাকে খুব মিস করি।
শীতের সকালের পিঠাপুলি, আদরে শেখানো বুলি
রোজ তোমাকেই কেন ভুলি?
বাস্তবতার অবাস্তবতা তুমি
সকল সুখের ঠিকানা তুমি।
তোমাকে খুব মিস করি।
শাসনের ভয়ানক সেই রুপ তোমার
আজো কেনো হাজার ছুতো আছে ভুল করবার?
কুয়াশা ঢাকা সকাল বেলা, এক চিলতে রোদ দেখে
তোমাকে খুব মিস করি।
তোমার শাড়ির আচল, চোখে দেয়া কাজল
এমন মায়া কেনো খুঁজি সকাল-বিকেল?
কৃষ্ণচূড়ার লাল সেও তুমি,
মমতার শেষ আস্থাও তুমি।
তোমাকে খুব মিস করি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


