somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফিরে দেখা - ৪ মে

০৪ ঠা মে, ২০২৪ সন্ধ্যা ৭:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
২০১৩


৪৮ ঘন্টার আল্টিমেটাম
আজ থেকে ১১ বছর আগে ২০১৩ সালের এই দিনে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া নির্দলীয়-নিরপেক্ষ সরকারের দাবি মেনে নিতে সরকারকে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়েছিলেন। তিনি সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছিলেন, এ সময়ের মধ্যে দাবি মেনে না নিলে এমন কর্মসূচী দেবেন যাতে সরকার পালাবে না হয় বিদায় নেবে।

সংঘাতের পথ বেছে নিলেন খালেদা জিয়া : শেখ হাসিনা
[খালেদা জিয়ার ৪৮ ঘন্টার প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বারবার সংলাপের প্রস্তাব দেওয়া হয়েছে, খালেদা সংলাপের বিপক্ষে গিয়ে সংঘাতের পথ বেছে নিয়েছেন।

২০০৬

রাজপথ ছেড়ে আলোচনায় আসুন দরজা খোলা রয়েছে
লালবাগের বিশাল জনসভায় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বিরোধী দলকে রাজপথ ছেড়ে আলোচনার টেবিলে আসার আহবান জানিয়ে বলেছেন, আলোচনার পথ বন্ধ হয়নি। আমরা আলোচনা করতে চাই। পথ খোলা রেখেছি। আপনারা পথ বন্ধ করবেন না। আলোচনার টেবিলে সব সমস্যার সমাধান সম্ভব। রাজপথে সমাধান হয় না।

খসড়া ভোটার তালিকায় বিরোধী দলের কেন্দ্রীয় নেতাদের অনেকেরই নাম নেই
নির্ধারিত সময়ের দুইদিন পরও রাজধানীসহ দেশের অনেক স্থানে খসড়া ভোটার তালিকা প্রকাশ হয়নি। তাছাড়া খসড়া তালিকার পূর্ণাঙ্গ তথ্য এখনো জানাতে পারেনি নির্বাচন কমিশন। এদিকে খসড়া তালিকায় বিরোধী দলের কেন্দ্রীয় নেতা, সংসদ সদস্য এবং আগামী নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের অনেকেরই নাম উঠেনি। কমিশনের কর্মকর্তারা বলেছেন, তাদের অনাগ্রহের কারণেই তালিকায় নাম উঠানো যায়নি। এদিকে, বিরোধী দল খসড়া তালিকাকে ভুয়া ভোটার তালিকা উল্লেখ করে তা প্রত্যাখান করেছে। নির্বাচন কমিশনের হিসাব অনুযায়ী খসড়া তালিকায় ভোটার রয়েছে ৯ কোটি ১৩ লাখ ১৪ হাজার ৫৯৫ জন।

বিদ্যুৎ ও ডিজেল সংকটে না’গঞ্জের নীট গার্মেন্টস শিল্প বিপর্যয়ের মুখে বন্ধ হয়ে যেতে পারে ৪শ’ কারখানা

১৯৭৬


ধর্মভিত্তিক দল গঠনের অনুমতি
১৯৭৬ সালের এইদিনে প্রেসিডেন্ট ও প্রধান সামরিক আইন প্রশাসক আবু সাদাত মোহাম্মদ সায়েম ঘোষণা করেন যে, রাজনৈতিক তৎপরতা শুরু হওয়ার পর ধর্মীয় রাজনীতিতে বিধিনিষেধ থাকিবে না। উল্লেখ্য, ১৯৭২ সালের সংবিধানে সাম্প্রদায়িক উদ্দেশ্যে, ধর্মীয় নামযুক্ত বা ধর্ম ভিত্তিক কোনো রাজনৈতিক দল গঠন করা নিষিদ্ধ ছিল।

উদ্ধৃতি

"সর্বহারা নির্মূলের দায়িত্ব নিজেই নিয়েছি, প্রশাসন সহায়তা করেছে। "
– বাংলা ভাই(০৪ মে, ২০০৪)

"হেফাজতে ইসলামের ন্যায়সঙ্গত দাবি সরকারের মেনে নেওয়া উচিত।
- এরশাদ (০৪ মে, ২০১৩)

সূত্র: দৈনিক ইত্তেফাক, দৈনিক প্রথম আলো, দৈনিক
সর্বশেষ এডিট : ০৪ ঠা মে, ২০২৪ রাত ১০:২৪
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গান - জীবন যেন স্রোতের মাঝে ভাসমান দ্বীপের মতো

লিখেছেন হুমায়রা হারুন, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৪

১৯৮৪ সাল। স্কুলের অফিস রুমে গিয়েছি বেতন দেবার জন্য। লাইনে অপেক্ষা আমি আর আমার লাল ঝুটি বন্ধুটি। আমাদের খুঁজে খুঁজে ঐ ভীড়ের মাঝে পুষি এলো। আদর করে পুষি ডাকতাম... ...বাকিটুকু পড়ুন

নীল ড্রামের রহস্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৫


ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর ১ সপ্তাহ পার !

লিখেছেন মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

×