somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফিরে দেখা -৭ মে

০৭ ই মে, ২০২৪ দুপুর ২:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
৭ মে ২০০৬


পানি ও বিদ্যুতের জন্য সারাদেশে হাহাকার
দেশব্যাপী পানি ও বিদ্যুৎ সংকট ভয়াবহ পর্যায়ে উপনীত হয়েছে। সারাদেশে বিদ্যুতের জন্য হাহাকার। খোদ রাজধানী ঢাকায় পানির অভাবে মানুষের আহাজারি শুরু হয়েছে। পানি হলো মানুষ তথা প্রাণীকুলের জীবন এবং বিদ্যুৎ হলো একটি দেশ তথা জাতির মূল চালিকাশক্তি। গ্রীষ্মের প্রচণ্ড তাপদাহে পানি আর বিদ্যুতের চরম সংকটে মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রচণ্ড গরমে বিদ্যুতের মারাত্মক লোডশেডিং-এর দরুন একদিকে মানুষের জীবন ওষ্ঠাগত, অপরদিকে লোডশেডিয়ের ফলে তীব্র পানি সংকটে জনজীবন দুর্বিসহ হয়ে পড়েছে। পানি আর বিদ্যুতের অভাবে মানুষের অবর্ণনীয় কষ্ট সহ্যের সীমা অতিক্রম করেছে। সেজন্য কানসাট ও রাজধানীর শনিরআখড়াসহ দেশের বিভিন্ন স্থানে মানুষ বিদ্যুৎ ও পানির জন্য আন্দোলন করতে বাধ্য হয়েছে। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে সংগ্রাম করতে যেয়ে কানসাটে ২৪ জন নিরীহ মানুষকে প্রাণ হারাতে হয়েছে।

৭ মে, ২০০৭


গ্রেফতার বা হয়রানি করা হলে ভুল করবে সরকার
নানা টানাপোড়েন এবং মামলা ও আইনের মুখোমুখি হওয়ার ঝুঁকি নিয়ে কড়া নিরাপত্তায় ৫২ দিন পর স্বদেশের মাটিতে পা রাখলেন বঙ্গবন্ধু কন্যা, সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। গতকাল সোমবার বিকালে শেখ হাসিনা ইতিহাদ এয়ারওয়েজের ফ্লাইটে ঢাকায় পৌঁছান। পরে বিমান বন্দরে ভিআইপি লাউঞ্জে অপেক্ষমাণ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে কুশল বিনিময় ও সাংবাদিকদের উদ্দেশে বক্তব্য রাখেন। এ সময় তিনি বলেন, আমাকে গ্রেফতার বা হয়রানি করলে সরকার আবার ভুল করবে। এরপর তিনি ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু ভবনে রওনা হন। এ সময় বিমান বন্দর এলাকায় জড়ো হওয়া আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতা-কর্মী, সমর্থক ও সাধারণ মানুষ জরুরি অবস্থার নিষেধাজ্ঞা অমান্য করে শ্লোগান দেয় এবং তার গাড়িবহর অনুসরণ করে অগ্রসর হয়। শেখ হাসিনাকে শুভেচ্ছা জানাতে বিমান বন্দর থেকে ধানমন্ডির ৩২ নম্বর সড়ক পর্যন্ত রাজপথে হাজার হাজার মানুষ নেমে আসে। এই ঘটনায় নিরাপত্তাকর্মীদের সকলেই হতবাক হয়ে যায়। তবে নিরাপত্তা কর্মীরা তেমন বাধা সৃষ্টি করেনি।

৭ মে ২০১৫




৭ মে ২০০৬


যুদ্ধাপরাধী নিজামীর মৃত্যুদণ্ড বহাল রাখায় পাকিস্তানের উদ্বেগ
যুদ্ধাপরাধী জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড বাংলাদেশের সুপ্রিম কোর্ট বহাল রাখায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে পাকিস্তান সরকার। দেশটির গণমাধ্যমে এ সংক্রান্ত খবর প্রকাশিত হয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ১৯৭১ সালের ঘটনাবলীর প্রেক্ষাপটে বাংলাদেশে চলমান বিতর্কিত বিচার নিয়ে আন্তর্জাতিক মহল ও মানবাধিকার সংস্থাগুলোর প্রতিক্রিয়ার দিকে নজর রাখছে পাকিস্তান।
বিবৃতিতে দেশটি আরো বলেছে, ১৯৭৪ সালের ত্রিপক্ষীয় চুক্তি অনুযায়ী বাংলাদেশে সমঝোতা প্রয়োজন। চুক্তি অনুযায়ী ১৯৭১ এর ঘটনাবলী পেছনে ফেলে এগিয়ে যাওয়ার কথাও বলা হয়েছে বিবৃতিটিতে। একই সঙ্গে গত শুক্রবার পাঞ্জাবের আইনসভায় নিজামীর রিভিউ পিটিশন খারিজ হয়ে যাওয়ায় সর্বসম্মতিক্রমে উদ্বেগ প্রকাশ করে একটি প্রস্তাব গৃহীত হয়েছে। পাঞ্জাবের আইনসভার সদস্য ও স্থানীয় জামায়াত-ই-ইসলামী নেতা ওয়াসিম আখতার এই প্রস্তাব উত্থাপন করেন। প্রস্তাবটিতে যুদ্ধাপরাধী নিজামীর মৃত্যুদণ্ড ঠেকাতে পাকিস্তানের কেন্দ্রীয় সরকারকে ওআইসি ও জাতিসংঘের শরণাপন্ন হওয়ার আহ্বান জানানো হয়েছে।

উদ্ধৃতি:

"ম্যাডাম (খালেদা জিয়া), আপনি যদি জানেন যে ৩০০ মিলিয়ন ডলার কোথায়, অনুগ্রহ করে আমাকে জানান। আমি সেই সমস্ত অর্থ এতিমদের দান করে দিতে চাই।"
-প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় : ৭ মে, ২০১৫

সূত্র:
১। উইকিপিডিয়া
২। বিবিসি
৩। দৈনিক ইত্তেফাক
৪। দৈনিক প্রথম আলো
৫। দৈনিক সমকাল
সর্বশেষ এডিট : ০৭ ই মে, ২০২৪ দুপুর ২:৫১
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিএনপির মূল্যায়নে বঙ্গবন্ধু কিংবা আওয়ামিলীগের অবদান শূণ্য। মুক্তিযুদ্ধে সবচেয়ে বেশি অবদান জামাতের॥

লিখেছেন ক্লোন রাফা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:০৬



বিএনপি করার পূর্ব শর্ত কি? ইতিহাস বিচারে দেখা যায়, পার্ক মার্কিন প্রেসক্রিপশনে সর্বোচ্চ পর্যায়ের মিথ্যুক হতে হবে। আর সাথে রাজাকার পারিবারিক ব্যাকগ্রাউন্ড হলে তো কথাই নাই,... ...বাকিটুকু পড়ুন

গণতন্ত্রের অধিকার : ২৫ কিমি: মধ্যে ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:২১

গণতন্ত্রের অধিকার : ২৫ কিমি: মধ্যে ?



জাতিসংঘে বিশ্বের সকল দেশের অংশগ্রহনের মাধ্যমে অনুষ্ঠান হয়ে গেল ।
সেখানে শাসক, স্বৈর-শাসক ও গনতন্ত্রর বক্ততারা এক হয়েছিলেন । কিন্ত কোন ভালো সিদ্বান্ত
নিতে পেরেছে... ...বাকিটুকু পড়ুন

নীল ড্রামের রহস্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৫


ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর ১ সপ্তাহ পার !

লিখেছেন মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন

সক্রেটিস ঈশ্বরের বাণী প্রচার করতেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে... ...বাকিটুকু পড়ুন

×