somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফিরে দেখা - ২২ মে

২২ শে মে, ২০২৪ রাত ৯:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


২২ মে, ২০০৬

সাভার ইপিজেড এলাকায় শতাধিক ফ্যাক্টরিতে হামলা
সাভার উপজেলার আশুলিয়া এলাকায় গতকাল সোমবার একটি ফ্যাক্টরির আন্দোলনরত শ্রমিকদের মারধরের ঘটনার জের ধরে ওই এলাকার অন্যান্য ফ্যাক্টরি ও ইপিজেডের বিভিন্ন ফ্যাক্টরির বিক্ষুব্ধ শ্রমিকেরা একত্রিত হয়ে শতাধিক ফ্যাক্টরিতে হামলা চালায়। উত্তেজিত শ্রমিকরা ২০টি গাড়িসহ দু’টি ফ্যাক্টরিতে অগ্নিসংযোগ করলে ১টি ফ্যাক্টরি সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়। এ সময় ডিইপিজেড এলাকায় আনসার, পুলিশ ও বিক্ষুব্ধ শ্রমিকদের মধ্যে সংঘর্ষের এক পর্যায়ে আনসার সদস্যরা শ্রমিকদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এতে ৬ শ্রমিক গুলিবিদ্ধ হয় এবং ধাওয়া-পাল্টা ধাওয়ায় অর্ধ শতাধিক শ্রমিক আহত হয়। শ্রমিকদের হামলায় এক ফটো সাংবাদিকও আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে শ্রমিকরা সড়ক অবরোধ করে রাখে এবং অর্ধ শতাধিক গাড়ি ভাংচুর এবং কমপক্ষে ২০টি গাড়িতে অগ্নিসংযোগ করে।

সিইসিকে অপসারণ ও ভুয়া ভোটার তালিকা বাতিলের দাবি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বিচারপতি এমএ আজিজ এবং অন্যান্য নির্বাচন কমিশনারকে অপসারণ ও ভুয়া ভোটার তালিকা বাতিলের দাবিতে গতকাল সোমবার যুব সংগ্রাম পরিষদের প্রধান নির্বাচন কশিনারের কার্যালয় ঘেরাও কর্মসূচি সম্পন্ন হয়েছে। নির্বাচন কমিশন ঘেরাওয়ের সমাবেশ থেকেই ঘোষণা করা হয়, ভুয়া ভোটার তালিকা বাতিল এবং প্রধান নির্বাচন কমিশনার প্রদত্যাগ না করলে ১১ জুন সারা দেশ থেকে নেতা-কর্মীদের জড়ো করে যুব সংগ্রাম পরিষদ নির্বাচন কমিশনের সব কার্যক্রম স্থগিত করে দেবে। ভুয়া ভোটার তালিকা বাতিল, জোট সরকারের অনুগত প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনারদের নিয়োগ বাতিলের দাবিতে গতকাল কেন্দ্রীয় যুব সংগ্রাম পরিষদ প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয় ঘেরাও করে।

২২ মে, ২০১৪



২২ মে ১৯৭২
গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করেন "আমার আদর্শ গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও জাতীয়তাবাদ। আমি মনেপ্রাণে এই ৪টি স্তম্ভে বিশ্বাস করি।” তিনি আরও বলেন, “ইহাকে মুজিববাদ বা যার যা ইচ্ছা বলতে পারে, তাহাতে আমার কিছু বলার নাই।” *তিনি বলেন যে, এই আদর্শের ভিত্তিতেই স্বাধীনতা অর্জিত হইয়াছে। গণভবনে এক বিরাট ছাত্রসমাবেশে ভাষণদান প্রসঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উপরোক্ত উক্তি করেন।

উদ্ধৃতি:

"বিএনপি ও আওয়ামী লীগ ধর্ম নিয়ে রাজনী্তি করে।"
-জামায়াতে ইসলামী নেতা মতিউর রহমান নিজামী : ২২ মে, ১৯৯৫

সূত্র:
১। উইকিপিডিয়া
২। বিবিসি
৩। দৈনিক ইত্তেফাক
৪। দৈনিক প্রথম আলো
৫। দৈনিক সমকাল
৮। https://songramernotebook.com
সর্বশেষ এডিট : ২২ শে মে, ২০২৪ রাত ৯:৫৮
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জামাত কি আদতেই বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে?

লিখেছেন এমএলজি, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৫৯

স্পষ্টতঃই, আসন্ন নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি এবং জামাত। দুই পক্ষের কর্মীরা মাঠ পর্যায়ে যেমন সক্রিয়, একইভাবে ফেইসবুকেও সরব।

বিএনপি'র কিছু কর্মী বলছে, জামাত যেহেতু ১৯৭১-এ স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাই,... ...বাকিটুকু পড়ুন

ম্যাজিস্ট্রেট

লিখেছেন রাজীব নুর, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:০০



আমাদের এলাকায় নতুন একটা ওষুধের দোকান হয়েছে।
অনেক বড় দোকান। মডেল ফার্মেসী। ওষুধ ছাড়াও কনজ্যুমার আইটেম সব পাওয়া যায়। আমি খুশি এক দোকানেই সব পাওয়া যায়। আমাদের এলাকায়... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ্‌কে কীভাবে দেখা যায়?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

যে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন

আজকে জুলাইযোদ্ধাদের উপর পুলিশের ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই।

লিখেছেন তানভির জুমার, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:১৪

জুলাই যারা ঘটিয়েছে, তাদের উপর পুলিশের কী পরিমাণে ক্ষোভ, এটা ইলেকশনে যাস্ট বিএনপি জেতার পরই টের পাবেন।
আমি বলছি না, বিএনপির ক্ষোভ আছে।
বিএনপি দল হিসেবে অকৃতজ্ঞ হতে পারে, কিন্তু জুলাইয়ের উপর... ...বাকিটুকু পড়ুন

পাশা : বাংলাদেশের নতুন জাতীয় খেলা

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৩৯


"ও শ্যামরে, তোমার সনে একেলা পাইয়াছি রে শ্যাম, এই নিঠুর বনে। আজ পাশা খেলব রে শ্যাম।" প্রয়াত হুমায়ূন ফরীদির কণ্ঠে ছবিতে যখন এই গান শুনেছিলাম ,তখন কেউ ভাবেনি যে... ...বাকিটুকু পড়ুন

×