somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

বুক জুড়ে কেবলি হলদিবাড়ী

১০ ই জুন, ২০১৪ বিকাল ৩:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বুক জুড়ে কেবলি হলদিবাড়ী
জোহরা উম্মে হাসান

ট্রেনটা ছুঁই ছুঁই গন্তব্য পার্বতীপুর রেলওয়ে ষ্টেশন
এরপর হলদিবাড়ী ২২/এক , এটুকুই । তারপর
ভাবনা বদল , টিপ টিপ চলতে চলতে এই তো আর
বড়জোড় আর কয়েক মিনিট , পার্বতীপুর রেলওয়ে ষ্টেশন
গন্তব্য হলদিবাড়ী ২২/এক , এটুকুই !
তেমন কিছুই নেই সাথে, হাতে ধরা ব্যাগ , কিনবা সুটকেস
চামড়ার ! কাঁধে ঝোলানো অজন্তা ব্যাগ বড়জোড় শান্তিপুরী
স্লিপারে পাছে লেগে যায় পাড় শাড়ীর, তাই তাড়াহুড়া বাদ
আলতো খোঁপা নয় বাহারী , তারপরও খুলে উঁচিয়ে বাঁধা
ঝুমকো লতায় আটা কাঁটা!
গন্তব্য হলদিবাড়ী ২২/এক , সারি সারি মানুষ নেমে যায় একে একে
কত রঙ , কত ঢং , কত সাজ, হাঁকাহাঁকি, ডাকাডাকি । তাঁকেই কেবল
চেনেনা কেউ , শুধুই চেনে একজন যে থাকে হলদিবাড়ী ! সিঁড়ি দুই কিংবা
তিন । এরপর লাল ইট বুকে বিশাল প্লাটফর্ম , এপার ওপার
যায় না দেখা লোকের ভিড়ে । মানুষের সমুদ্দুর । যাওয়া আসা
যেন জোয়ার ভাটার খেলা , সারা বেলা !
রেল বাবুর কামরা একটু এগোলেই , ভয়ানক ব্যস্ত । যেন তাঁর
চোখের সামনে রাহুটা । গাড়ীটাকে কাঁটা ধরে না তাড়ালেই নয় !
লাল ঝাণ্ডা , খাকী প্যান্ট , সাদা কোট চোখে চশমা পাশেই । সন্ধ্যে
ছুঁইছুঁই , একে একে জ্বলে উঠে আলোর পাখিরা .। রাতের তারারা যেন
অগুন্তি জ্বলে আর নেবে , রেলের আকাশ মাথার উপরে!
কমলা ঝুড়ি কাঁধে দেহাতি নারী , ছোকরা বুট বাদাম গলে বাবড়ী চুল
জুতা পালিস লাল কালো কালি ঢিব্বা ওয়ালা, পা নুলো ভিখিরি , ক্লান্ত কয়লা শ্রমিক
আলো আঁধারিতে বারোয়ারী নারী আর মিলিত হাসি ফিক ফিক ।
যৌবন ছুঁই ছুঁই বালক বালিকা, চাপা জিন্স ট্রেট্রন যুবক , ঘোমটা বধূ
এক দুই তিন রাবনের দলবল ।
হলদিবাড়ী ২২/এক । লোহার গেট , এক পাশে টিকিট চেকার
উল্টায় পালটায় টিকিট দ্বিতীয় শ্রেণী। দেরী করে যেমন সচারাচর
করে পুরুষ মন্থন নারী ছল ছুতোয় ।এরপর দুই চাকা রিক্সা
অথবা চারচাকা টেম্পো গাড়ী, আগ্রহ মুখ ক্লান্ত চালক
উৎসুক পথচারী , হলদিবাড়ী ২২/এক তাঁর বাড়ী !
ঠিকানাটা হাতে লেখা , দেখে দেখে বারে বারে জীর্ণ পাতা
কালি অস্পষ্ট ফ্যাঁকাসে , নিজের ই মতো যেন ! অন্ধকার অচেনা পথ
আলো আধারী ইটের বাড়ী সার সারি , নিস্তেজ বটের পাতা । বাতাসে
দোল খায় অদেখা নারীর শাড়ী , বেলোয়ারী ! হলদিবাড়ী
২২/এক কোন সে বাড়ী ?
সে কি এখনও সেই ঠিকানায় । এখনও কি একই বাড়ী , একা ?
নাকি দোকা , পাশে অবুঝ রূপসী রমণী ! খোলা চুলে যার বনলতার ছায়া
যেন এক আশালতা দেবী । তবে সে কে ? পরনে সবুজ ফিকে শাড়ী
স্লিপারে ক্লান্ত চরণ। অজন্তা ব্যাগ শান্তিপুরী । বুক জুড়ে কেবলি হলদিবাড়ী !




সর্বশেষ এডিট : ২৫ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৮
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×