ধর্ষণের পরিসংখ্যানতা দেখে আতকে উঠার মত। শুদু জানুয়ারিতে বাংলাদেশে ধর্ষণের শিকার হয়েছেন ২৭ জন। দৈনিক মানবজমিনের সুত্র মতে তার মধ্যে বিভিন্ন বয়েসের ১৭ জন নারী ও ২০ জন শিশু রয়েছে। দিনাজপুরে এক যুবতীকে চারদিন আটকে রেখে উপর্যপুরি ধর্ষণ করে নরপিশাচরা। মানিকগঞ্জের বাসে ধর্ষণের শিকার হয় এক গার্মেন্টস কর্মী। জান্নাতের ঘটনা আরো হৃদয়বিদারক। দুবছর আগে বাবা ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গেলে পরিবারের উপার্জনক্ষম কেউ ছিল না। জান্নাতের মা একই গ্রামের খাদেমুলের ঢাকার উত্তরার বাসায় গৃহস্তালির কাজে পাঠালে দশ দিনের মধ্যে খাদেমুল জান্নাতকে ধর্ষণ করে অত্যন্ত পাশবিক কায়দায় হত্যা করে। ধর্ষিত হয় ঢাকা কান্টনমেন্টে শহীদ আনোআরা গার্লস স্কুললের এক এস এস সি পরীক্ষারথী তার ইংরেজি শিক্ষক তারেক চন্দ্র মন্ডলের বাসায় প্রাইভেট পড়তে গিয়। চট্টগ্রাম বিশ্ববিদ্ধালয় পরিসংখ্যান বিভাগের এক শিক্ষককে তার স্শ্রী গৃহকর্মী ধর্ষণের জন্য পুলিশের হাতে তুলে দেন। এক এমপির এপিএস এর বাসায় নির্যাতনের শিকার হয় আরেক গৃহকর্মী। সিলেট মেডিকেল কলেজের সাবেক ছাত্রী ডা. সাজিয়া আরফিন ইভাকে ব্রাকের একটি ক্লিনিকে কর্মরত থাকা অবস্তায় ধর্ষণ করে হত্যা করে একটি পশু।
মূলত বাংলাদেশে প্রতিনিয়ত ধর্ষিত হচ্ছে নারীরা। হাতেগোনা দুই একটি ঘটনা খবরের কাগজে স্তান পেলে পত্রপত্রিকা আর ব্লগগুলোতে প্রতিবাদের ঝড় উঠে। প্রতিটি ঘটনা মর্মস্পর্শী এবং আমাদের হৃদয়ে নাড়া দেয় বলে প্রতিবাদ করি। নুড়ি পাথর আর লোহা দিয়ে তৈরী ক্ষমতাবানদের হৃদয়ে কখনো স্পর্শ করে না তার কোনো একটি ঘটনা। তাই যেমন প্রতিনিয়ত ঘটছে আরো ঘটবে এবং কোনো এক অদৃস্য শক্তির সহযোগিতায় পার পেয়ে যাবে অপরাধীরা। একারনে বিচার হবে না তারেক চন্দ্র মন্ডলের। বিচার হবে না খাদেমুল বা চট্টগ্রাম বিশ্ববিদ্ধালয়ের ওই শিক্ষকে। আমরা আর বিচারের আশাও করি না। যে সমাজে নিভৃতে মানবতা কাদে সে সমাজে বিচার চাওয়া হাস্যকর শুনায়।
আমরা সব সময় গালি দেই পাশ্চাত্যকে। সমাজ সংসৃতির আর কোনো ধরনের রীতিনীতির বালাই নেই তাদের। পরিবার প্রথা নেই বললে চল। তাদের কে অনেকে মানসিক ভারসাম্যহীন বলতে দিদ্ধাবোধ করেন না। একজন তাদের এই মানসিক ভারসাম্যহীনতার পক্ষে যুক্তি দেখাতে গিয়ে মনোবিগ্ঘানের রেফেরন্স টানলেন। তার মতে প্রতিটি শিশু যখন বড় হয় তখন তার বাবা মা প্রয়োজন। তাদের কোনো একজনের অনুপস্তিত হলে সন্তানের মানসিকতার পরিপূর্ণ বিকাশ হয় না। পাশ্চাত্তে যেহেতু বেশিরভাগের বাবা বা মা কিংবা তাদের কেউ ই নেই সেহেতু তাদের মধ্যে এক ধরনের মানসিক ভারসাম্যহীনতা থেকে হতাশা জন্ম নিয়ে অপরাধের সাথে জড়িয়ে পড়ে। আর সে কারণে হয়ত সেখানে অপরাধ প্রবণতা বেশ। কিন্তু আমার বাংলাদেশে তো জারজ সন্তান নেই। নাকি তারেক মন্ডলের মত জারজেরা ছেয়ে গেছে বাংলাদেশ। আমাদের অজান্তেই খাদেমুল আর পরিমলদের মত নরপিশাচরা বেড়ে উটছে প্রতিনিয়ত।
ভারতে দামিমি ছেলে বন্ধুর সাথে সিনেমা দেখে বাড়ি ফিরতে গিয়ে বাসে ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় ভারতসহ সারা দুনিয়ায় তোলপাড় শুরু হয়। দামিমিকে নরপিশাচদের হাত থেকে কেউ বাচাতে পারে নি। দামিমি মারা গেলেও বেচে তাকবে আমাদের মাঝ। সারা দুনায় মানুষের সাথে ভারতের প্রধানমন্ত্রীসহ সবাই তার কফিনের পাশে মাথা নিচু করে দাড়িয়ে ক্ষমা ছেয়ে নিলেন। সহমর্মিতা জানালেন পরিজনদের। আমাদের দেশের অনেক ক্ষমতাবানদেরও কাদতে দেখেছি দামিমি আর মালালার উপর দিয়ে নিসংস্রতা দেখে। দামিমি ভারতের, তাই তার সহমর্মিতার অভাব হয় নি। যেমনটি হয় নি পাকিস্তানের মালালার। কিন্তু ছাপ্পান্ন হাজার বর্গমাইলের মধ্যে জন্ম নেয়া ফেলানি, ইভা, জান্নাতেরা আমাদের ভালবাসা পাবে কেন ? তারা তো দামিমি বা মালালা না। তাদের চুপ করে থাকাই শ্রেয় নয় কি?
আমাদের সমাজে প্রেমকে বলা হত পবিত্র। সমাজ পবিত্র ছিল তাই প্রেম অপবিত্র হতে পারে নি। এখন তো গ্রামের মোড়লরা নেই, নেই মুল্লাতন্রের ফতুয়া। আছে শুদু প্রগতিশীলতার ছড়াছড়ি। আমরা এমন কি এক সমাজ পেলাম যেখানে রেহাই পাচ্ছে না ডা. সাজিয়া আরফিন ইভার মত উচ্চশিক্ষিতরাও। প্রেম আর শারীরিক সম্পর্ককে প্রগতিশীলতায় স্তান দিয়ে আমরা কি নিজের অজান্তে ধর্ষণের প্ররোচনা দিচ্ছি না? তাহলে জান্নাতের হত্যার দায় নেবে কে? শহীদ আনোআর গার্লস স্কুললের প্রিন্সিপালের সহযুগিতে তারেক চন্দ্র মন্ডল বেচে যাবে............কিন্তু সমাজের তিকনো দৃষ্টি থেকে বাচতে পারবে কি ধর্ষিত ওই বোনগুলো?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



