somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বলুন, "ধর্ষণকে না"

০৫ ই আগস্ট, ২০১৩ রাত ১১:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বুড়োটা বললো- "মা, তুমি আমার মেয়ের মত।"

অতঃপর ধর্ষণ

ছেলেটা বললো- "এই মেয়ে, শোন, তুই আমার বোনের মতন।"

অতঃপর আবার ধর্ষণ

ঘটনাটা মনে হয় অনেকেরই চেনা চেনা মনে হচ্ছে! হ্যাঁ, কাল রাতে এবিসি রেডিওর "যাহা বলিব সত্য বলিব" তে আসা কেরাণীগঞ্জে সেই গণধর্ষণের শিকার তিথির কথাই বলছি।

গত ১৩ এপ্রিল, ২০১৩। বংশাল রোডে বসবাসকারী বয়্ফ্রেন্ড তুষারকে নিয়ে তাদের মধ্যকার বিতর্কিত সম্পর্কের অবসান ঘটানোর জন্য কথা বলতে কামরাঙ্গীচরে নৌকায় ঘুরতে যায় তিথি। সেখান থেকে ফেরার সময় রুবেল, রাজীব, কাজল সহ ৫-৬ জনের দল তাদের তুলে নিয়ে যায় কেরানীগঞ্জের নবাবচরের একটি পরিত্যক্ত সীসা গালানোর কারখানায়। সেখানে তুষারকে মারধর করে বেঁধে রাখা হয় আর তিথীকে একের পর এক দল এর একজন একজন করে মোট ১০-১২ জন এসে ধর্ষণ করে। যাদের মধ্যে ছিল সেই মেয়ে ডাকা বুড়ো লোকটা এবং বোন ডাকা সেই ছেলেটাও।

প্রথমেই বলি, ছেলে হিসেবে নিজের উপরেই খুব ঘৃণা হচ্ছে। এরপর বলি, শুধু তিথি নয়। আমাদের দেশের অনেক মেয়েই প্রতিনিয়ত গণধর্ষণের স্বীকার হচ্ছে। এই ধরনের নারীলোভী পশুরা কত মেয়ের জীবন নষ্ট করছে!
0আজ হয়্তো তিথি ধর্ষিত হয়েছে। কিন্তু কাল আপনার, আমার বোন ধর্ষিত হবে না, তার গ্যারান্টি কোথায়? এইসব নারীলোভী পশুরা কি এভাবেই আড়ালে থেকে যাবে? তাদের কি কোন বিচার হবেনা? ৭১ এর ২ লক্ষ মা-বোনের ধর্ষণের বিচার চাইছি আমরা। কিন্তু সেদিন ২ জন মা বোন ধর্ষিত হয়ে গেল। তাহলে বলতে পারেন, এই আন্দোলন করে কি লাভ হলো?? এইসব নারীলোভী পশুদের হাত থেকে নারীদের বাঁচানোর জন্য আমাদের ভূমিকাটাই বা কি?? এই ধর্ষণের খবর আর কয়্টা পেলে আমাদের বিবেক জাগ্রত হবে?? আর কত তিথি ধর্ষিত হলে আমরা জেগে উঠবো?? আমাদের কত বোন ধর্ষিত হলে আমরা দেশ থেকে ধর্ষণ দূর করতে পারবো বলতে পারেন??

তিথির এ ঘটনার সাথে জড়িত পশুরা ধরা পরার পরেও জামিনে ছাড়া পেয়ে যাচ্ছে। হুমকির সম্মুখীন হচ্ছে তিথির পরিবার। অথচ আমাদের দেশের আইন চুপ। তিথির এই মামলা চালিয়ে নিতে কারো সাহায্য পাচ্ছেনা তিথির পরিবার। ন্যায্য বিচার পাচ্ছে না তারা। আমরা তো ৭১ এ ২ লক্ষ মা বোনের ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ করছি, বিচার চাইছি। আমরা কি পারবো না একইভাবে তিথির এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ করতে, বিচার চাইতে??

না। আমি আজ শুধু তিথির জন্য প্রতিবাদ করতে বলছি না। আমি প্রতিবাদ করতে বলছি আমাদের বোনদের জন্য। বোনদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য। আমি প্রতিবাদ করতে বলছি ধর্ষণের বিরুদ্ধে, যেন এর শিকার আর কোন তিথিকে না হতে হয়। শুধু আমরাই পারবো ধর্ষণকে না বলতে এবং বলাতে। আমরাই পারবো দেশ থেকে ধর্ষণ দূর করতে। আমরাই পারবো দেশের ধর্ষণ বিরোধী আইন এবং শাস্তিকে শক্তিশালী করতে। যেন কোন অপরাধী জামিনে বের হয়ে যেতে না পারে।

তাহলে এখন আমরা কি পারবো না তিথিকে সাহায্য করতে? তিথির এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ করতে? ধর্ষণকে না বলতে? মেয়েদের চলাফেরার জন্য একটা সুন্দর ধর্ষণমুক্ত পরিবেশ গড়ে তুলতে?

যারা আমার সাথে একমত তাদের বলছি, শুধু লাইক দিলে আর কমেন্টে বড় বড় বুলি ফুটালে কিস্সু হবে না। নিজ থেকে প্রতিবাদ করুন। আপনাকে দেখে ১০ জন প্রতিবাদ করবে। সেই ১০ জনকে দেখে ১০০ জন প্রতিবাদ করবে। আস্তে আস্তে সবার কাছেই ছড়িয়ে পড়বে। শুধু আমরা, আপনারাই পারবেন দেশ থেকে ধর্ষণ দূর করতে। হাজারো তিথিকে ধর্ষণের হাত থেকে বাঁচাতে।

যারা যারা তিথির জীবনের সত্য ঘটনা শুনতে চান, তারা চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেনঃ http://abcradiobd.fm/archive/jbsb/

ধর্ষণ প্রতিরোধে আপনিও সোচ্চার হোন, সবাইকে সোচ্চার করুন। সবাই একসাথে বলুন, "ধর্ষণকে না"
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধার-দেনার ক্ষেত্রে ব্যাংকিং চ্যানেল কেন গুরুত্বপূর্ণ

লিখেছেন নাহল তরকারি, ১৯ শে জুন, ২০২৬ সকাল ১১:২৭



ব্যক্তিগতভাবে আমি কাউকে টাকা ধার দেওয়ার পক্ষপাতী নই। কারণ বাস্তব অভিজ্ঞতায় দেখা যায়, ধার দেওয়া টাকা সময়মতো বা সম্পূর্ণ ফেরত পাওয়ার সম্ভাবনা অনেক ক্ষেত্রেই কম থাকে। বর্তমানে প্রয়োজনীয় অর্থের জন্য... ...বাকিটুকু পড়ুন

অনশন আপডেট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে জুন, ২০২৬ বিকাল ৫:০৭

আগামী শুক্রবার জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণে ব্যারিস্টার সুমন ভাইয়ের মুক্তির দাবীতে ১ ঘণ্টা অবস্থান কর্মসূচি করার লক্ষ্য স্থাপন করেছি। এই ১ ঘণ্টা আমি কোন খাবার বা পানীয় গ্রহণ করবো না।... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৮

লিখেছেন রাজীব নুর, ১৯ শে জুন, ২০২৬ বিকাল ৫:২২



আজ শুক্রবার। শুক্রবার মুসলমানদের জন্য বিশেষ একটি দিন।
আজ বাংলা আষাঢ় মাসের ৫ তারিখ। যদিও বর্ষাকাল। আজ আকাশে মেঘ নেই। বরং রোদ উঠেছে। রোদের তাপ ভালোই। শাহেদ পথে বের... ...বাকিটুকু পড়ুন

ইউরোপের সবচেয়ে বড় ফিনটেঁক কোম্পানী রিপাবলিক ইউরোপকে ছেড়ে দেওয়ার সত্য ঘটনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:১৩

বাংলাদেশের আইটি ফার্মগুলোর মাঝে আমার ফার্মই তাঁর ইঞ্জিনিয়রাদের সবচেয়ে বেশি বেতন দিতো। আমার সিনিয়র রুবি অন রেইলস ব্যাকএন্ড ডেভেলপার ছিলো রিফাত। বয়স ৩০, সেই বয়সেই সে মাসে পেতো... ...বাকিটুকু পড়ুন

ফিরে এসো পূর্ণিমায়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে জুন, ২০২৬ রাত ৮:৫৫



তুমি ছাড়া ভালো লাগে না পূর্ণিমা চাঁদ, তুমি লুকিয়ে চন্দ্রিমার হলুদ বর্ণে। মায়াবী জোছনা মাখা রাত সবই যেন নিস্ফল, মন যেন হারিয়েছে আঁধারে সব সময় কাঁদে। চারিদিকে যেন... ...বাকিটুকু পড়ুন

×