somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

একটি মিসকল
আমি কিন্তু কেউ না। সময়ে অসময়ে পাওয়া কতগুলো মিসকল শুধু। যে মিসকল হয়তো আপনার কাছের কেউ দিয়েছিল, কিংবা আপনার অপরিচিত। ভালো থাকুক আমার শত্রুরা আর সুস্থ থাকুক আমার প্রিয়জনেরা। - একটি মিসকল

নীরার কাছে খোলা চিঠি...

২০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অবাকের “নীরা”,

হ্যাঁ উপরের কথাটা ঠিকই পরেছো, “অবাকের নীরা”। অবাকের জন্ম হয়েছিল নীরার জন্য। তুমি জানো, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই আমি তোমাকে দেখি। আর সবার সকাল শুরু হয় যদিও, চা-কফি কিংবা নাস্তা দিয়ে কিন্তু অবাক নামের এই ছেলেটির দিন শুরু হয় নীরাকে নিয়ে। এই তুমি জানো মেসে থেকেও আমার একটা ছোট্ট সংসার আছে? যে সংসারে নীরা আর অবাকের বসবাস। যেদিন আমি আগে ঘুম থেকে উঠি সেদিন, তোমাকে ঘুমিয়ে থাকতে দেখি। তোমার মুখের সামনে চলে আসা চুল গুলো তোমার চোখ ঢেকে দেয়, কখনো তোমার ঠোঁট, আবার তোমার কখনো তোমার মুখ। সেই মায়াভরা ঘুমন্ত মুখটাকে না আমি বড্ড মিস করি যখন তুমি আগে উঠে যাও। তোমাকে ঘুমিয়ে থাকতে দেখতে আমার অন্য রকম ভালো লাগা কাজ করে। আবার বেশিরভাগ সময় যখন তুমি সকালে ভেজা চুলে আমার ঘুম ভাঙ্গাও তখন তোমার সেই চুল গুলোকে না আমার খুব আদর করতে ইচ্ছা হয়। চুল গুলোকে ওই সময় না কাশ ফুলের মতো লাগে আমার। সেই ভেজা চুলগুলোকে নিয়ে খেলতে ইচ্ছা করে আমার খুব। যদিও তুমি আমাকে খুব বকো। তুমি যখন রাগ করে আমাকে বলো “না উঠলে কিন্তু আমি কিন্তু বাপের বারি যাবো” তখন না আমার বুকের ভিতরটাতে চিনচিনিয়ে ব্যাথা অনুভব করি আমি। নিজের উপর খুব রাগ হয়। জানি সেসবই অভিমান। তবুও আমার ভালো লাগে না। তোমায় নিয়ে আমার এই ছোট্ট সংসারে আমি আর কাউকে আসতে দিব না। সে সংসারে শুধু তুমিই থাকবে। নাস্তার টেবিলে তোমার দুস্তমি অনুভব করি অনেক সময়। সে দুস্তমি আমার ভালো লাগে।। নীরা জানো? আমার না অফিসে জেতে একদমই ভালো লাগে না। অফিসের সময় তুমি ফোন দাও না আমাকে। সেটা আমার কষ্ট লাগে খুব। অফিস টাইমটাতে না মনে হয় আমি বেঁচে নেই আর। নিজের শ্বাস-প্রশ্বাস টা অনুভব করতে পারি না সেই সময়টাতে। তোমাকে বড্ড মিস করি আমি অফিসে। বিকালে ক্লান্ত শরীরে ঘরে ফিরে যখন তোমাকে দেখি আমার সব ক্লান্তি দূর হয়ে যায়। তবুও ইচ্ছা করেই ভাব নেই, খুব ক্লান্ত আমি। তুমি তখন আমার জন্য পানি আনো সেই পানি খেতে না খেতেই বলে বসো “যাও গোসল করে নাও” আমি জানি তুমি প্রতিদিনই এই কথা বলবে। তবুও বসে থাকি তোমার ধমকের জন্য। সন্ধ্যায় তোমার হাতের চা নিয়ে বারান্দায় বসে বসে তোমার সাথে আড্ডার মারতে আমার ভালো লাগে খুব। রাতে ক্লান্ত শরীরে আমি যখন ঘুমিয়ে পরি, তুমি আমার গায়ে চাদর দিয়ে দাও সেটা কিন্তু আমি বুঝতে পারি। সেই ব্যাপারটা আমার কিন্তু খুব ভালো লাগে। মাঝ রাতে অনেক সময় ঘুম ভেঙ্গে গেলে আমি তোমার ঘুমিয়ে থাকা দেখি। আমার খুবি ভালো লাগে। অনেক সময় তোমার গালে আলতো করে চুমু খাই আমি। তুমি কি বুঝতে পারো সেটা? তোমাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করে সেই সময়। কিন্তু তোমার ঘুম ভেঙ্গে যাবে বলেই আমি জড়িয়ে ধরি না। এই তোমাকে নিয়ে না আমি আবার হানিমুনে যাবো। এইবার কিন্তু তুমি সারা দিন ঘুমোবে আর আমি তোমার সেই মায়াভরা মুখখানি দেখবো। তোমাকে নিয়ে না এইবার রুম থেকে বের হবো না। তোমাকে নতুন করে দেখবো আমি। না থাক, পড়ে আবার তুমি রাগ করবে। বলবে “বউ-পাগল”। যাই বলো আমি কিন্তু রাগ করি না, সেইসব। তোমার সব কিছুই আমার ভালো লাগে। তোমার সাথে কাটানো সময়, মুহূর্ত গুলো মনে হয় কখনো ফিরে আসবে না। এইবার হানিমুনে তোমার হাত ধরে হাঁটবো। তোমাকে নিয়ে সূর্যাস্ত দেখব, সূর্যোদয় দেখব নীরা। তোমাকে নিয়ে ভাবতে আমার কখনো খারাপ লাগে না। বরং তোমাকে ছাড়া আমার জীবন আধার কালো মনে হয়। জীবনটা থেমে যায়। তুমি সিগারেট পছন্দ কর না আমি জানি, তবুও খাই। কারন সেই সময় তুমি অভিমান করো আমার উপর। আমার খুব ভালো লাগে। নিজেকে খুব মূল্যবান লাগে সেই সময়। ২/৩টা টান দিয়েই কিন্তু ফেলে দেই সিগারেটটা। তোমাকে রাগাতে আবার রাগ ভাঙাতে আমার খুব ভালো লাগে নীরা।

জানি তুমি আর একটা ছেলেকে নিয়ে ঘর বাধার স্বপ্ন দেখছ। কিন্তু তোমার অবাক তোমাকে নিয়েই তার স্বপ্নময় সংসার বেঁধে ফেলেছে। সেই সংসার তুমি ছাড়া অচল। তোমাকে ছাড়া আর কেউ এই সংসারে ছিলও না, থাকবেও না আর কখনো আসবেও না নীরা। তোমাকে যে আমি বড্ড বেশীই ভালোবাসি। আমার শরীর, মন, সত্ত্বায় শুধু তুমিই আছো নীরা... আমি না।


নীরার “অবাক”
(আমার স্বপ্নেই শুধু)
সর্বশেষ এডিট : ২০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪০
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গত ৪৮ ঘণ্টায় সামু'র সর্বোচ্চ পঠিত ২ ব্লগার হচ্ছেন - অপলক এবং সৈয়দ কুতুব

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:১৭

গতকাল রাত ৮টা ১২ মিনিট থেকে এখন রাত ৯ টা ১৭ মিনিট পর্যন্ত সামুতে পোস্ট এসেছে মোট ১৬টি, আমার এই পোস্টটি ছাড়া।
এই পোস্টগুলোতে উত্তর ও প্রতিউত্তর মিলিয়ে কমেন্টেসের সংখ্যা... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

×