somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

শিখার আগ্রহ আমার সব সময়ই। তাই সারাক্ষণ শিক্ষানবিশের মতো ঘুরে বেড়াই। মাঝেমাঝে সময় পেলে পাহাড়ে ঘুরতে যাই বন্ধুদের নিয়ে।কখন ও বা ভেসে বেড়াই নদী কিংবা হাওরে। খুব ভালো লাগে প্রকৃতির সাথে মিশে যেতে

আমার পরিসংখ্যান

আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

বিদায়

লিখেছেন এ সাঈদ, ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৩০

ছোট্ট সোনা আর কাঁদবেনা,
আলতো করে হাত দিবেনা,
মিটমিটিয়ে চেয়ে হাসবে ও না;
কোলে বুঝলাম নাহি আসবে!
একা ঘরে কী করে থাকবে?
তাইতো তোকে দিলাম তাড়িয়ে
সাঙ্গ করে সব- সাদা শাড়ি পড়িয়ে;
খুঁজব তোকে সকাল-সন্ধ্যায়-
আকাশগঙ্গায় কিবা ক্লেশহীন তন্দ্রায়।
স্মৃতির পাতায় থাকবে তোর ছায়ামূর্তি-
স্বর্গোদ্যান মেতে থাক- করে ফূর্তি।
*মূল নিবন্ধ পড়তে বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৯০ বার পঠিত     like!

অর্থের অনুদ্রিলা

লিখেছেন এ সাঈদ, ৩১ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৭:০৮


অর্থের আকাশে মেঘেরা উড়ে আয়,
পাখিরা গান করে সবুজের শ্যামলিমায়;
ভ্রমরা মধু পানে-
ফুলে ফুলে ঘুরে বেড়ায়।
... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৪৩ বার পঠিত     like!

আলো আসবে

লিখেছেন এ সাঈদ, ৩০ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৭:৪১

আজকাল বড্ড বেশী হাসি,
জীবন-যুদ্ধে জয়-পরাজয়-
তাই কি আমি ভাবি?
চোখ থাকতে যে বলে-
কালো অন্ধকার!
বুঝিনা, সে কি ভুলে গেছে?
আলো আসবে আবার
* মূল লেখা পড়তে বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১২৫ বার পঠিত     like!

অতঃপর কাব্যনারী

লিখেছেন এ সাঈদ, ২৬ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:২৮

ক্যানবাসে নয়, তুই বাস্তবে সুদর্শনা
অন্বেষণের পর বুঝেছি-
তুই ই তোর উপমা।
তোর অপলক দৃষ্টিতে চেয়ে,
নিমিষে উতলা হয়ে- যাই হারিয়ে।
বিধাতা তোকে গড়ল- হয়ে অকৃপণ,
প্রকৃতি তাই সেজেছে নিয়ে- তোর রূপ রং।
গোলাভরা সোনালী-ফসল-হাসি
জুড়ে আছে তোর মুখখানি,
তোকে দেখে তাই ঈর্ষা করে-
কল্পলোকের রাণী।
পুষ্পে-পুষ্পে সুশোভিত তোর স্নিগ্ধতা,
তোকে দেখে পূর্ণ হয় সহস্র কবিতা।

অতঃপর কাব্যনারী


* কাব্যনারীর সিকুয়েন্সে প্রকাশিত বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১৫৫ বার পঠিত     like!

তুমি আমি একাকার

লিখেছেন এ সাঈদ, ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:০২

তুমি আমার কবিতার ছন্দে,
কবিতার শুরুতে কিংবা অন্তে,
আমার প্রতিটি সংগীতে,
গানের কলিতে, হৃদয়ে ও তুমি।
আমার প্রতিটি প্রার্থনা বাক্যে,
অভিধানের শব্দ হয়ে কন্ঠে,
কাব্যের শিরোনামে কিংবা মধ্যে,
সাহিত্যের ভুবনেও-
শুধু যে তুমি।
তোমার মিষ্টতায় হই একাকার,
শিরায় উপশিরায় মিশেছ আমার।
তুমি ছাড়া জগত নির্বাক তাই,
মনের ভাব মিটাতে তোমায় আগে পাই;
হৃদয়ের ক্ষুতপিপাসা মিটে-
আমার আষ্টেপৃষ্ঠে।
সকল উপমার ঊর্ধ্বে... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৫২ বার পঠিত     like!

ছিলট জননী (সনেট)

লিখেছেন এ সাঈদ, ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:৫৮


বঙ্গ মা’র আল্লাদর ছিলট জননী,
পাহাড়ি ফুরি, আখালুকির জলপরী।
খাল-বিল আওরো,বডারো ছকিধারী;
ঘুমো তোমার কোরো এমেজি ওসমানী,
নিরাই হুতন শাজালালইয়েমেনী;
ছিলটি আর খাসিয়া আছে মনিপুরী।
মিঠা তোর মাথ, মাগো, হরফ নাগরী!
কমলা,হাতখরা, চা’র নু রাজধানী।
.
ডেউ ডেউ সুরমা তোমার অলংকার,
বাড়িত গুয়া, পাহাড়ো পানোর আবাদ।
আদি-ছাটির দেশো মরি করি কান্দন,
হাছন করিমর সুরো বন্দনা তার।
স্বাধীন-বেশে বাংলাদেশ, আশীর্বাদ,
সালাম, জানাই- আজারো অভিনন্দন।

[[নাগরি বর্ণে... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ৩১৫ বার পঠিত     like!

বিশ্ব পরিবার (গীতিকাব্য

লিখেছেন এ সাঈদ, ২৭ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:৩৫

একটা ভুবন আমাদের সবার,
প্রত্যয় মোদের বিশ্ব পরিবার গড়ার,
ছোট্টছোট্ট অভিপ্রায়, দৃঢ় মনোবল,
তারুণ্যের জয়গান গেয়ে-
কররে দেহমনে শক্তি সঞ্চার-
আয়রে তোরা এগিয়ে চল।।
ঐ কালো আঁধারে অমানিশা পেরিয়ে-
যাইরে আজ তেপান্তরের মাঠে চল।
বিশ্ব পরিবার গড়ব মোরা-
অগ্নিবীণায় তুই আওয়াজ তুল।। বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১১৫ বার পঠিত     like!

বিষণ্ণ এক ঈদ

লিখেছেন এ সাঈদ, ২৬ শে আগস্ট, ২০১৬ রাত ১২:০৬

চেয়ে আছি ছোট্ট দুটি খোকা-খুকির দিকে,

লাল-জামা আর চুড়ি না পেয়ে ঈদটা হবে ফিকে,

ফিরনি-পায়েস ঘরে-ঘরে,সন্দেশের ঘ্রাণ নাকে,

বৃষ্টি পড়ে ওরা তাকায়- চালের ফোটার ফাকে,

কেউ ডাকে বুয়া আমায়,কেউবা খালা,

সারাদিন খেটে যাই- বোঝেনা কেউ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৮৭ বার পঠিত     like!

কর্মবন্দনা

লিখেছেন এ সাঈদ, ২৪ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:৪৩

কাজ করে মা সংসারে
সুখ আসবে যে পরিবারে,
কাজ করে বাবা রাতদিন
কি করে শোধ করব ঋণ?
কাজ করে মোর বড় ভাইয়ে
সবার মুখে দেখতে হাসি সবসময়ে,
কাজ করে মোর বড় বোন
অলস বসে থাকার নেইকো গুণ,
কাজ করে ঐ গাঁয়ের চাষা
ফলায় ফসল দিয়ে ভালবাসা,
কাজ করে জেলে নদীর বুকে
মাছে-ভাতে বাঙালী থাকবে সুখে,
কাজ করে ডাক্তার-ইঞ্জিনিয়ার
দ্বার যাদের উন্মুখ মানব সেবার,
কাজ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৬৭ বার পঠিত     like!

সত্যের সন্ধানে নির্ভীক বিলুপ্তির পথে সিলেটিদের আদী বর্ণমালা নাগরীলিপি

লিখেছেন এ সাঈদ, ২৩ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:৩৮

ছিলটি ভাষা একটি প্রাচিন এতিহ্যবাহি ভাষা স্বয়ং সম্পুনর্ ভাষা।এ ভাষার রয়েছে নিজস্ব বর্ণমালা অতচ অনেক সিলেটিরা-ই তা জানেন না। সিলেটিদের আঞ্চলিক ভাষার আলাদা বর্ণমালার নাম নাগরী লিপি।এক সময় সিলেট সহ ভারতের আসাম ত্রিপুরায় বসবাস রত সিলেটিরাও নাগরী লিপির ব্যবহার জানত অতচ প্রাচিন এই ইতিহাস হারাতে বসেছে সিলটি সম্প্রদায় । ভাষা... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ২৫৪ বার পঠিত     like!

অবসাদ

লিখেছেন এ সাঈদ, ২৩ শে আগস্ট, ২০১৬ রাত ১:১৭

ওর চলে যাওয়া, তোমার অবহেলা
না বলা কিছু কথা-
নির্মমভাবে আঘাত করেছিল।
এ জন্যে তো প্রায় তিন মাস-
ঘর থেকে বেরুই নি।
রাতগুলো কেটে যেত বেলকুনিতে বসে।
ক্লাস! তা তো ভুলে গেছিলাম,
উপলব্ধি করতাম বাবার চুপিসারে অশ্রুবিসর্জন,
মায়ের চোখে যা অনেক আগে শুকিয়ে গেছে।
আজও একসাথে হাঁটি, মাস্তি করি,
ভেব না, ওর স্বার্থ তোমার দ্বারে।
যে হৃদয়টা বহু আগে মরে গেছে-
সে... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১০০ বার পঠিত     like!

শুধু নারী বলে

লিখেছেন এ সাঈদ, ২২ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:৪৭

শুধু নারী বলে বাস্তবতাকে
সহজে মেনে নেয়া তাদের জন্মগত স্বভাব।
শুধু পাড়ার সুন্দরী মেয়ে বলে
কত ছেলে বুড়ো যে তাকিয়ে থাকতো!
কী বিশ্রীভাবে ক্লাসে স্যার পিঠে হাত বুলাতো
ব্যঙ্গ করে বলতো,কেমন করে চলছে-
তোমার লেখাপড়া সোনামণি?
সেই সস্তা রসিকতা আজো সে ভুলেনি।
শত হায়েনার ভিড়ে যখন সে বাসে চড়ে
ভুঁড়ি নিয়ে কেউ পাশে দাঁড়ায়,
কেউবা গা ঘেঁষে।
ভাই-বাবা বটবৃক্ষ মাথার উপর... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৩৩ বার পঠিত     like!

কর্মের মাধ্যমেই টিকে আছে আধুনিক মানব সভ্যতা

লিখেছেন এ সাঈদ, ০২ রা জুন, ২০১৫ সন্ধ্যা ৬:১৮

ছোট বেলার পড়া কবিতার পঙক্তিগুলো আজও খুব মনে পড়ে । হৃদয়ে বেজে উঠে সেই সুর। কি চমৎকার ছিল সে সব বাণী
;যেমন
... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৮২ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ১৯৪২ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ