চেয়ে আছি ছোট্ট দুটি খোকা-খুকির দিকে,
লাল-জামা আর চুড়ি না পেয়ে ঈদটা হবে ফিকে,
ফিরনি-পায়েস ঘরে-ঘরে,সন্দেশের ঘ্রাণ নাকে,
বৃষ্টি পড়ে ওরা তাকায়- চালের ফোটার ফাকে,
কেউ ডাকে বুয়া আমায়,কেউবা খালা,
সারাদিন খেটে যাই- বোঝেনা কেউ মনের জ্বালা,
চলে যায় বাড়ি সবে- অফিস,কলেজ,ভার্সিটি পেয়ে ছুটি,
ভাবে না একবার ও কেউ- জুটবে কি বুয়ার রুটি?
বছর শেষে ঈদ আসে নিয়ে আনন্দের বন্যা,
একরাশ ব্যথা চাপা দিয়ে চলছি গরিবের কন্যা।
সর্বশেষ এডিট : ২৬ শে আগস্ট, ২০১৬ রাত ১২:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



