somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

এ সাঈদ
শিখার আগ্রহ আমার সব সময়ই। তাই সারাক্ষণ শিক্ষানবিশের মতো ঘুরে বেড়াই। মাঝেমাঝে সময় পেলে পাহাড়ে ঘুরতে যাই বন্ধুদের নিয়ে।কখন ও বা ভেসে বেড়াই নদী কিংবা হাওরে। খুব ভালো লাগে প্রকৃতির সাথে মিশে যেতে

কর্মের মাধ্যমেই টিকে আছে আধুনিক মানব সভ্যতা

০২ রা জুন, ২০১৫ সন্ধ্যা ৬:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছোট বেলার পড়া কবিতার পঙক্তিগুলো আজও খুব মনে পড়ে । হৃদয়ে বেজে উঠে সেই সুর। কি চমৎকার ছিল সে সব বাণী
;যেমন
‘’ পিপীলিকা পিপীলিকা
দলবল ছাড়ি একা
কোথায় যাও
বলে যাও শুনি?
ঐ ফুল ফোটে বনে
যাই মধু আহরণে
দাঁড়াবার সময় তো নাই।‘’
অথবা
আমাদের দেশে হবে সেই ছেলে কবে
কথায় না বড় হয়ে কাজে বড় হবে ?
একসময় নিছক ছন্দের সুরে কবিতাগুলো পড়লেও এখন বুঝি এগুলোর তাৎপর্য কি?
কাল দুপুর বেলা ড্রয়িংরুমে বসে আছি । তখন আমাদের পাশের ঘরের দাদি আসলেন আমাদের কাজের বোয়া কে নেওয়ার জন্য। কিন্তু আমাদের কাজের বোয়া তিন চার দিন যাবৎ আসছেনা কোন বিশেষ কারণে।আসলে দাদি আসছিলেন কাজের বোয়াকে দিয়ে হাঁড়িপাতিল পরিষ্কার ও আরো টুকটাক কাজ করাবেন বলে। কেননা শব-ই-বরাত উপলক্ষে ঘরের সব কিছু বের করে পরিষ্কার করার প্রথা এখন ও গ্রামে বিদ্যমান । কি সমস্যা হইছে বলে কাল থেকে তাদের বোয়া ও নাকি আসছে না। দুদিন ধরে বোয়া না আসায় তার ছেলে নাকি আজ হাঁড়িপাতিল পরিষ্কারে লেগে গেছে। শুনে হাসি পেলে ও ভালো লাগছে এই জন্য যে মায়ের কষ্ট হবে ভেবে সে সাফ করতে লেগে গেছে।আসলে আমাদের মধ্যে এই বোধ টা খুবই কম “কর্মই ধর্ম।’’ টাউনের মধ্যে কোন কোন বাসা এমন ও আছে যেখানে যদি একদিন বোয়া না আসে তাহলে তাদের দুর্ভোগ কে দেখে! অবশ্য সবাই এক রকম না। আর এখন বাংলাদেশ যে হারে গার্মেন্টস শিল্পের দিকে অগ্রসর হচ্ছে তাতে কাজের লোকের অভাব অস্বাভাবিক কিছু নয়। নিম্ন বা মধ্য আয়ের লোকেরা তাই পাড়ি জমাচ্ছে চট্টগ্রাম কিংবা ঢাকার গার্মেন্টস এবং বস্ত্রশিল্পের এলাকাতে। মূলত এজন্যে বর্তমান সময়ে কাজের লোকের ভাটা পড়েছে। অনেক পরিবার দেখেছি যেখানে কাজের বোয়া না আসলে বাইরে গিয়ে কিংবা বাইরা থেকে খাবার নিয়ে আস্তে হয়। আমরা বাঙ্গালিরা খুবই আরাম প্রিয়। নিজের কাজটুকু যেন নিজের করতে লজ্জা লাগে ।অথচ ইউরোপ আমেরিকায় আমাদের এই বাঙ্গালি ফ্যামিলির বাবা-মা কত সুন্দর বাচ্চাদের সেলফ সার্ভিস বলে বলে শিক্ষা দেন কিভাবে নিজের কাজটুকু নিজেকে করতে হবে। স্যালুট এই সব প্রবাসী ভাইদের যারা নিজেরা রেমিট্যান্স দিয়ে দেশকে এগিয়ে নিচ্ছেন পাশাপাশি সন্তানদের দক্ষ করে তুলছেন ।যারা এক সময় তাদের রেমিট্যান্স দিয়ে এ দেশকে এগিয়ে নিতে আরো বেশি সাহায্য করবে। আজ যদি আমরা নিজের ঘরের কাজ নিজে করতে না পারি বা বাচ্চাদের না শিখাই ,তাহলে কাল আমরা দেশের জন্য কি করে কাজ করব, বা আমাদের বাচ্চারা কি কাজ করতে চাইবে?
তাই চলুন ,আমরা প্রত্যেকে স্ব স্ব অবস্থান থেকে কাজ করি । আমরা পাল্টাই, দেশটা পাল্টাবে ।
সর্বশেষ এডিট : ০২ রা জুন, ২০১৫ রাত ৮:৫২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চন্দ্রপ্রভা

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:০৭

চন্দ্রপ্রভা
সাইফুল ইসলাম সাঈফ

তোমাকে দেখে মোহিত হই চন্দ্রপ্রভা
রোদ পড়লে চকচক করে
এতই সুন্দর লাগে
একদৃষ্টে তাকিয়ে থাকি।
তোমাকে ছুঁতে ইচ্ছে করে
কিন্তু পাই না যে সাহস।
তুমি নাই বলে কি এত ঝড়?
তুমি পাশে নাই বলে... ...বাকিটুকু পড়ুন

আপনি কি পেলেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৬



বাংলার দুই নোবেল জয়ী রবি ঠাকুর আর ডঃ ইউনুসের পিছনে অনেক কথাই তো বললেন।
ব্লগ লেখায় ভরিয়ে ফেললেন!
খোদা তাঁদেরকে যে জায়গা দিয়েছেন, তা থেকে এক চুল কি নিচে নামাতে... ...বাকিটুকু পড়ুন

তোমরা নেহা বোরা কে বাংলাদেশের কথা বোলো না

লিখেছেন শ্রাবণধারা, ১৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:০২


নেহা বোরাকে তোমরা বাংলাদেশের কথা বোলো না। বোলো না যে, তিনি যখন বাংলাদেশের ছাত্র আন্দোলনের ভূয়সী প্রশংসা করছেন, তখন বাংলাদেশে একটি বিশ্ববিদ্যালয়ের তরুনেরা ক্যাম্পাসে গরু জবাই করে জেয়াফত খাওয়ার আন্দোলন... ...বাকিটুকু পড়ুন

রংয়ের মানুষ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৫০


গ্রেট মাদ্রাজ ফ্যামিন যখন অনুপ্রেরণার উৎস
একদিন আমাদের সবার প্রিয় সংসদ সদস্য আমির হামজা ওয়াজে বেশ গরম গরম কথা বলছিলেন। মহান আল্লাহ তায়ালার সৃষ্টির সৌন্দর্য ব্যাখ্যা করতে গিয়ে হঠাৎ রাশমিকা... ...বাকিটুকু পড়ুন

অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

লিখেছেন কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮


কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন

×