somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অলসটা এখন......

২৫ শে মে, ২০১২ রাত ১০:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আগামিকাল অলসটার স্থিতি যাদুবিদ্যার পরীক্ষা। কিন্তু কিছুতেই পড়ায় মন বসছে না তার। বারবার মন চলে যিচ্ছে সেই তেপান্তরে। দুই যাদুবর্ষ আগে সে এসেছিল মায়াপুরীর যাদুশালায় যাদু শিখতে।সবাই নাকি এই নগরীতে এসে মায়ায় আটকে যায়, ভুলে যায় বাড়ি ফিরবার কথা, তাই এই নগরীর নাম মায়াপুরী। আর যারা যাদুবিদ্যায় পারদর্শী হতে চায় তাদের জন্য যাদুশালা যেন এক স্বপ্নের জায়গা ,সাত সমুদ্দুর তের নদী পার করে তবেই পেতে হয় যাদুশালার চাবি, চাবি ছাড়া তুমি যদি ঢুকতে চাও যাদুশালায় কক্ষনও পারবে না তুমি। সেই চাবি তোমার লাগবেই লাগবে। তো অনেক বাধা পেরিয়ে সাত সমুদ্দুর তের নদী পার করে কিভাবে যেন অলসটাও পেয়ে গিয়েছিল সেই চাবি। নিতান্তই যাদুবিদ্যার প্রতি আগ্রহে অলসটাও চেষ্টা করে কিভাবে কিভাবে যেন পেয়ে গেল সেই চাবি। তারপরই যাদুশালায় যাদু শিখতে আসার জন্য অলসটা এল এই মায়াপুরীতে।

কিন্তু এত্ত দিন হয়ে গেল মায়াপুরী তো এখনো তাকে মায়ায় বাঁধতে পারলো না। ক্ষণে ক্ষণেই অলসটার মনে পড়ে যায় তেপান্তরের কথা যেখানে আছে অলসটার মা, ছোট্ট দুষ্টু বোনটা আর গম্ভীর বড় বোন।প্রতি দিন যদিও যাদুবার্তা পৌঁছে দেয় তার মা তবুও যাদুবার্তায় কিচ্ছুতেই যে মন ভরে না অলসটার। তেপান্তরে যেয়ে আলসেমী করে মার বকা খেতেই যে তার বেশী ইচ্ছে করে। তেপান্তরের মায়াকে কিছুতেই দূর করতে পারেনি এই মায়াপুরী ,হোক না সে তেপান্তর সেটাও যেন অলসটার বেহেশত।

যাদুশালাতেও আলসেমী বহাল আছে তার কিন্তু যাদুশিক্ষকেরা সব সময় অলস থাকতে দেয় না আর তাকে। খাটিয়ে মারে সারা সপ্তাহ ধরে আর মাঝখানে যে বিরতিটুকু পায় সে তাতেই গা এলিয়ে দেয় বিছানায়। কিন্তু সেই নিশ্চিন্ত মনে আলসেমির স্বাদ আর পায় না সে ,মাথার উপড় খাড়ার মত ঝুলে থাকে যাদুপরীক্ষার সতর্কবাণী বা ব্যাবহারিক যাদুশিক্ষার তাড়া। এত কাজ থাকা সত্ত্বেও মায়াপুরীর মাঝে এই একমাত্র যাদুশালাটাই যা একটু পচ্ছন্দ অলসটার। এর মাঝে তেপান্তরের একটা গন্ধ পায় সে, বুক ভরে নিঃশ্বাস নেয়ার আনন্দটুকু এখানে আছে। যাদুর বিষয়গুলো বড্ড খটমটে লাগলেও যাদুশালাটা ভীষণ পচ্ছন্দ তার। চুপচাপ আলসেমী করতে করতে যাদুশালার অর্ধ প্রাচীরের উপড় বসে আশপাশটা দেখতে বড়ই আনন্দ লাগে তার। কত্ত মানুষের আনাগোনা এই যাদুশালায়!! কোন কোন দূর দেশ থেকে যে যাদু শিখতে আসে সবাই। এদের কেউ কেউ সারাদিন যাদু নিয়েই পরে থাকে, কেউ কেউ যাদু শেখাকে গ্রাহ্যই করে না আবার কেউবা এক দেখাতেই শিখে ফেলে একেকটা যাদুবিদ্যা । অবাক হয়ে সব দেখে অলসটা।

কিভাবে কিভাবে যেন কিছু বন্ধুও জুটে গেছে অলসটার। এই বন্ধুগুলোর জন্যই যাদুশালাটাকে আরো আপন লাগে তার। তেপান্তরে ফিরতে না পারার দুঃখ অনেকটাই ভুলিয়ে দেয় এই বন্ধুরা। অলসটাকে টেনে বের করে এনে তাদের দস্যিপনায় সাথে নেয়। মন খারাপ হলে এক লহমায় মন ভালো করে দেয়। এই বন্ধুগুলো না থাকলে হয়তো মায়াপুরীতে টিকতেই পারতো না অলস। মায়াপুরীর মায়া বাঁধতে না পারলেও বন্ধুগুলো কি এক মায়ায় যেন আটকে ফেলেছে অলসটিকে।

তবুও দিন শেষে কেন যেন তেপান্তরে কথা খুব মনে পড়ে অলসের। তবুও কেন যেন তেপান্তরে তার ছোট্ট বাড়িতে মার বকা খেয়ে খুব আলসেমী করতে ইচ্ছে করে। ছোট্ট বোনটার সাথে খুনসুটিতে মেতে উঠতে ইচ্ছে করে। ইচ্ছেগুলো মনের ভেতর পুরে রেখে অলসটা অপেক্ষা করে যাদুবিদ্যা শেষ হওয়ার। খালি যাদুবিদ্যাটা শেষ হোক না সে ঠিকই ফিরবে তেপান্তরে । তেপান্তরের অলস ফিরে যাবে তেপান্তরে, নিশ্চই ফিরবে।
সর্বশেষ এডিট : ২৫ শে মে, ২০১২ রাত ১০:৫২
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজনীতি নাকি ক্ষমতানীতি

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।

কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৮

লিখেছেন রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫



আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন

যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৩


আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

শরাব পিনে দে.....

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১



মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬

প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

×