somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাময়িক ভালবাসা, মৃত্যুদন্ডের চেয়েও ভয়ংকর

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ড্যানি, ড্যানিয়েল ওয়েভার। ছোট্র একটা কুকুরের বাচ্চার নাম। আমাদের অফিসেই, কোথা থেকে কখন উদয় হয়েছে, কি তার জন্ম পরিচয়, বংশ পরিচয় কেউই জানে না। অফিসের সবাই নাদুস নুদুস ড্যানিকে কম বেশি আদর করে। ড্যানিও লেজ নাড়িয়ে বিভিন্ন অঙ্গ-ভঙ্গি দ্বারা ভালবাসার প্রতুত্তর দেওয়ার চেষ্টা করে। আমরা ওর পাশে সামান্য সময় কাঁটাই, মজা করি। পর মুর্হুতেই ভুলে যাই ড্যানির কথা। এক মুহুর্তের জন্যও আর আমরা ভাবি না ওকে নিয়ে, সবার মত ব্যস্ত হয়ে পড়ি যার যার কাজে।

কিন্তু ঐ ড্যানির প্রতিটি মুর্হুত কাটে অপেক্ষায়, কখন কেউ একজন তার দিকে ফিরে তাকাবে, কাছে ডাকবে, মাথায় হাত বুলিয়ে একটু আদর করবে, এই আশায়। পাশদিেয় কাউকে যেতে দেখলেই করুন দৃষ্টিতে তাকিয়ে থাকবে, একটু ডাক দিলেই কাছে এসে দাঁড়াবে একটু আদরের, একটু ভালবাসার আসায়। সাথে বেঁচে থাকার জন্য একটুকরো রুটিরও আশায়।

আমাদের মধ্যে ওর জন্য যে ভালবাসা তৈরী হয়েছে, তা কেউই চিন্তা করে জন্মায়নি, নিজের অজান্তেই হৃদয়ে জন্মে গেছে এবং প্রকাশও পেয়েছে, যা খুবই সাময়িক। কিন্তু ড্যানি এটা কোন দিনও বুজতে পারবে না। ওর চিন্তা ভাবনা শুধু মাত্র ওরই মত। ওর ভালবাসার প্রকাশ যতটা হৃদয় থেকে, ঠিক ততটা যে আমাদের হৃদয়ে নেই, তা উপলব্ধি করার মত ক্ষমতা ড্যানির কোন দিনও হবে না।

সময়ের সাথে সাথে পারিপার্শ্বিক কারনে ড্যানি তার শরীরের সৌন্দর্য হারাতে থাকবে, নোংড়া আকৃতি ধারন করতে থাকবে দিনে দিনে। আর আস্তে আস্তে আমাদের ভালবাসাও কমতে থাকবে ওর প্রতি। কেননা আমরা ড্যানির যে গুনের কারনে ওর প্রতি ভালবাসা দেখিয়েছি, তা একদিন পুরোপুরি হারিয়ে যাবে। আর একই সাথে হারিয়েও যাবে আমাদের মাঝে জন্মানো সাময়িক ভালবাসা। কিন্তু ওর শরীর বদলালেও মনটা সামান্যতমও বদলাবে না। নোংরা একটা শরীর নিয়ে আতংকিত চোখে ভয়ার্ত ভাবে দুরে দাঁড়িয়ে লেজ নাড়তে থাকবে, ভয়ে সামনে আসতে পারবে না। তাকিয়ে থাকবে অনন্ত কাল তাদের দিকে, যারা একদিন মিথ্যে ভালবাসার লোভ দেখিয়েছিল।

এই ড্যানি কে কাছে ডেকে একটু আদর করে, একটু মাথায় হাত ভুলিয়ে, একটুকরো রুটি খাইয়ে যে বিশ্বাস জন্মানো হয়েছে, কোনদিনও ওর ঐ জন্মানো বিশ্বাস কেউই ভাঙ্গতে পারবে না। কেউ একজন লাথি মেরে দুরে সরিয়ে দিয়ে, আবার পরমুর্হুতে যদি একটুকরো রুটি দেখিয়ে কাছে ডাকে, একটু হাত বুলিয়ে আদর করে দেয়, সাথে সাথেই ড্যানি ঐ লাথির কথা ভুলে যাবে। ভাববে লাথিটা মেরেছিল মানষিক যন্ত্রনা থেকে, যা খুবই সাময়িক। আর এই ভালবাসাটুকু দিচ্ছে হৃদয় থেকে, যার শেষ হবে না কোন দিনও।

'ড্যানি' প্রজাতির প্রানীদের অদ্ভুত এই আচরনটা মানব প্রজাতির প্রানীদের মধ্যে খুবই কম থাকে। আর যদি কোন মানব নামের অযোগ্য ব্যাক্তির মধ্যে এমন স্বাভাব জন্মায়, তবে তার জীবন যাপন দুর্বিসহ হয়ে ওঠে, সারক্ষন আক্ষেপ করতে থাকে মনে মনে কেন ড্যানি প্রজাতি হয়েই জন্মায়নি বলে।
সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:২৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জিন্নাহকে আমরা আসলে কেন ভালোবাসি—জীবনাচারের জন্য, নাকি পাকিস্তানের জন্য?

লিখেছেন জুয়েল তাজিম, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৬

ইতিহাসের কিছু চরিত্রকে আমরা ভালোবাসি না তাঁদের পুরো জীবনকে বুঝে; বরং তাঁদের ঘিরে তৈরি হওয়া একটি রাজনৈতিক প্রতীকের জন্য। মুহাম্মদ আলী জিন্নাহ সম্ভবত তার সবচেয়ে বড় উদাহরণ।

জিন্নাহ ছিলেন নিঃসন্দেহে অসাধারণ... ...বাকিটুকু পড়ুন

অটো কে বন্ধ করা যাবে না।

লিখেছেন নাহল তরকারি, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১




অনেক দিন আগের কথা। ২০১৫ সালের ঘটনা। তখন আমি মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় থাকি এবং অনার্সে পড়াশোনা করি। পড়তাম পাশের উপজেলা সোনারগাঁওয়ের সোনারগাঁও সরকারি কলেজে। প্রতিদিন কলেজে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল... ...বাকিটুকু পড়ুন

পদ্মা ব্যারাজের ডিজাইনার : খাল বাবা স্বয়ং

লিখেছেন অপলক , ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৮

আসন্ন বিসিএস পরীক্ষার কমন প্রশ্ন ফাঁস করে দিলাম। পদ্মা ব্যারাজের ডিজাইনার মহাপ্রতিভাবান খাম্বা/খাল বাবা। তিনি HSC ডিগ্রীধারী হলেও তার প্রতিভা আকাশচুম্বী। রবিঠাকুর বা নজরুলের সাথে তার কোন তুলনা হয় না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগ ডেভেলপমেন্টে করণীয় কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৪৬



গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের... ...বাকিটুকু পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই! আপনি কি মনে করেন?

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৪



বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শিক্ষাগত যোগ্যতাবিহীন বা প্রাতিষ্ঠানিক শিক্ষাবঞ্চিত কোনো ব্যক্তির পক্ষে এককভাবে স্থানীয় সরকারকে প্রযুক্তিনির্ভর এবং 'স্মার্ট বাংলাদেশ' বা 'ডিজিটাল বাংলাদেশ'-এর লক্ষ্য অনুযায়ী আধুনিকায়নের দিকে এগিয়ে নেওয়া অত্যন্ত কঠিন ও... ...বাকিটুকু পড়ুন

×