কখনো সন্ধ্যার আকাশ খেয়াল করেছ?
একরকম গাড় রক্তলাল রঙে ঢাকা থাকে আকাশ,
সন্ধ্যা নামে, তীব্র হয় অন্ধকার।
ভাবনারা বেড়ে উঠে কান্নার আদলে আমার,
তুমি চলে যাওয়ার আগের সন্ধ্যার আকাশটা এখনো সেই রঙেই আছে।
আমি আকাশ দেখতাম, সন্ধ্যার সেই লাল রঙে তোমাকে পেতাম...
আজো আমার আকাশ দেখা হয়, শুধু তোমায় দেখা হয়না;
ঠিক ততটা ভালবাসার তীব্রতা ছিল আমার কাছে,
যতটা তীব্রতা তোমার যাওয়ার ছিল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


