somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শুধু মনে হয়; চড়ুই ছাড়া এমন জীবনের গল্প কে বলেছে শেষবার!

২৩ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘুমে একটা স্বপ্ন আমি সবসময় দেখি; একটা রক্তাক্ত গলাকাটা চড়ুই শুধু লাফাচ্ছে। স্বপ্নটা কয়েকটা মুহূর্তের; হতে পারে ১ মিনিট; কিন্তু এই স্বপ্নের ব্যাখ্যা আমি জানি। শুধুই গলাকাটা চড়ুই লাফায়। চড়ুইটা ঠিক যেখানে লাফায় সেখানে কয়েকদশক পুরোনো একটা আম গাছ আছে। ঐই আম গাছে আমি কখনো আম আসতে দেখিনি। মুকুল আসে; শুধু মুকুল ঝড়ে যায়। জায়গাটা আমার কাছে খুব পরিচিত। আমার ঠিক টিনের চালের ঘরের পেছনে। জায়গাটা শুনশান খুব। তার ঠিক পেছন দিয়ে একটা রাস্তা চলে গিয়েছে সোজা। রাস্তাটা যেখানে শেষ সেখানটায় কোন বাড়ি নেই।

আমার কাছে এমন একটি স্বপ্নের একটিই ব্যাখ্যা আছে। এমন নয় এই স্বপ্নের যে ব্যাখ্যা আমি ভেবে রেখেছি সেটা সঠিক। অনুমান হতে পারে। আমরা জীবন-মৃত্যুর ক্ষন অনুমান করি; কখনো অনুমান সঠিক হয়; কখনো হয়না। তাও অনুমান করি।

আমার মৃত্যু এমনভাবে অপেক্ষা করছে। ঠিক এই চড়ুইটার মত। এমনটা মনে হওয়ার কারণ; এই স্বপ্ন দেখে আমার ঘুম ভেঙ্গে যায়। প্রচন্ডরকমভাবে হৃদস্পন্দন বেড়ে যায়। আমি হাঁপাতে থাকি। আমার সাথে হাঁসফাঁস করতে থাকে একটা চড়ুই; আমি দেখি। সব আমার সামনে ঘটে। কয়েকদশক ধরে দাঁড়িয়ে থাকা গাছে আচমকা মুকুল আমে পরিণত হয়।

প্রতিটি মুহূর্তে একটা চড়ুই আমাকে দৌড় করাচ্ছে।

সময় ধেয়ে যায় প্রচন্ডভাবে। এমন স্বপ্নের আর কোন ব্যাখ্যা আমি মনে করতে পারিনা; আমি ব্যাখ্যা করতেও পারিনা। আমরা শুধু মনে হয়; একটা চড়ুই মৃত্যু যন্ত্রণা নিয়ে হাঁসফাঁস করে; যে কিনা একটা জীবনের শেষ মুহূর্তটা বলতে চাচ্ছে।

শুধু মনে হয়; চড়ুই ছাড়া এমন জীবনের গল্প কে বলেছে শেষবার!
সর্বশেষ এডিট : ২৩ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:৪৫
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×