ব্লগে যখন প্রথম আসি তখনও তাত্তি্বক আলোচনা এবং হার্ড-লাইন তকর্াতর্কি ছিল, তবে তার পাশাপাশি গল্প-কবিতা-রম্য রচনাও ছিল । বলা যায় সেগুলোই ছিল প্রধান । কে কিসের জন্যে দায়ী অনুসন্ধান করতে গেলে ফুলকপির উৎপাদন বেড়ে যাবে ।সুতরাং পরিস্থিতির উন্নতিতে প্রয়োজন যৌথ কোন সৃষ্টিশীল প্রচেষ্টা ।
ফেব্রুয়ারীতে প্রথমে মুখফোড়ের আমন্ত্রণে এবং পরে রাসেল আর আমার ব্লগে ফিসফাস খেলা হয়েছিল । কোন গল্পই শেষ পর্যন্ত শেষ হয়নি তবুও ব্যাপারটা বেশ জমেছিল । আজ অনেক দিন পরে মনে হচ্ছে আমাদের ব্লগ-সলিডারিটি পুনরায় জোরদার করা দরকার । প্রাপ্তির বিষয়টি যেভাবে আমাদের ঐক্যবদ্ধ করেছে, অবশ্যই কোন কিছু তার সঙ্গে তুলনীয় নয় । তবে যৌথ সৃষ্টি, নির্মল আনন্দের আবহ সৃষ্টি করতে পারে । তাই আজ আবার একটা ফিসফাস ছাড়ছি । ফলোআপে যার যা খুশি লিখুন ।পাটুয়াটুলি থেকে প্লুটোতে চলে যান সমস্যা নেই । প্রথম কিস্তি আমি দিচ্ছি । সহ-লেখকদের প্রতি অনুরোধ , লিখুন । যা খুশী তাই ।
....................................................................................
অমি'র ভালো লাগে এবং লাগে না । কিছুদিন যাবৎ দুটো ব্যাপার একসাথে ঘটছে । কিছু একটা করা দরকার বুঝতে পারছে কিন্তু সেটা যে ঠিক কি সেখানেই সমস্যা । স্কুল কলেজে গড়পড়তা ছাত্র হওয়ায় বেশ কুস্তি করতে হয়েছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে । কিন্তু ভর্তিহবার পরে পড়াশোনার আগ্রহে ভাটা পড়েছে । পায়ে হেটে ঘোরে মাইল কে মাইল । বন্ধু-বান্ধব জুটেছে অনেক । তাদের সাথে গ্যাজাতে ক্লান্তি এসে পড়ে অল্পতেই । প্রেম হয়নি । বাইরে চেষ্টা করেনি করেনি ভাব দেখালেও আসলে ক্লাস সেভেন থেকেই পাকে চক্রে নানারকম কিচির মিচির চালিয়ে আসছে । কিন্তু সুবিধা হচ্ছে না । এযূগের মেয়েগুলো লালটু মার্কা পোলাপান পছন্দ করে । অমি'র এসব সহ্য হয় না । কারো জন্যে ইন্টেলেকচুয়াল সারেন্ডার ওর পক্ষে সম্ভব না । আবার আতেল মেয়েগুলোও সোনালী ফ্রেমের চশমার আড়ালে শেষ পর্যন্ত ঘটি-বাটিই ভালোবাসে । ব্যতিক্রম হয়তো আছে কিন্তু তাদেরকে নাগাল পাচ্ছেনা । মাঝে মাঝে ভাবে মোটেতো ফার্স্ট ইয়ার । আসল রঙ্গ হয়তো শুরুই হয়নি ।
.....কে আছেন ব্লগারু...আগে বাড়ান....
সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০০৮ রাত ৩:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



