কি লিখবেন কেন লিখবেন
২৩ শে মে, ২০০৭ রাত ১:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ব্লগে কি লেখা উচিৎ কি লেখা উচিৎ নয় সে বিষয়ে প্রাজ্ঞজনে নানা কথা বলেন। ঠিক কোন মানদন্ডে ঔচিত্য মাপা হবে তার সমাধান সুদূরপরাহত বলে নীতিদর্শন নিজেই বহুৎ ঝামেলায় আছে। অনাবশ্যক জটিলতা পরিহার না করলে নানারকম পরবর্তী বিপর্যয়ের সম্ভাবনা থাকে। তাই আমি মনে করি ব্লগে সবকিছুই লেখা যায়। আসল কথা হচ্ছে আপনি অন্তত: কি-বোর্ডের দিকে তাকিয়ে হলেও টাইপ করতে পারেন কিনা। আপনার আঙ্গুল যেখানে যেখানে চাপ দেবে তার পাটিগণিতীয় সমষ্টি হচ্ছে আপনার লেখা। লেখা সম্পর্কে এইটুকুই তথ্য। বাকি আর যতরকম কচকচি সবই ইন্টারপ্রিটেশন।
এখানে আপনার লেখার বিচারক আপনি নিজে। অনেকের লেখার সমাবেশ ঘটায় সুযোগ আসে অপরের লেখা পড়ে দেখার। তাতে অবধারিতভাবেই নানারকম প্রতিক্রিয়া আসে। তাতে লেখক উপকৃতই হন। আমার ব্যক্তিগত মতামত অনুসারে ব্লগ মতপ্রকাশের এবং মতসংঘর্ষের খুব বড় একটা প্লাটফর্ম। সম্ভবত আজ পর্যন্ত আর কোন মিডিয়া এতটা খোলাখুলি নিজেকে মেলে ধরার যোগ্যতা রাখেনি। এই বিশ্বব্যাপী নোংরা কর্পোরেটিজমের যূগে এটা অনেক বড় সুযোগ। এই সুযোগ কাজে লাগান। লিখুন। অনেক অনেক লিখুন। না লিখে কেউ লেখক হয় না। আর একটা কথা স্পষ্ট জেনে রাখবেন। সমালোচকের মন্তব্য নিতান্তই আর একটা অবস্থানের মন্তব্য। সেটা কোন মানদন্ড নয়। তার কথা শুনুন। তার লেখা পড়ুন। সেখানে নিজের মতামত দিন। নিজের লেখাকে নিজেই সমালোচনা করুন। যতটা কঠোরভাবে সম্ভব। তারপর আবার লিখুন। নিজের আর অপরের সমালোচনাগুলো তুলনা করুন। পরের কিস্তিতে আরো নির্মম হন নিজের প্রতি। সমালোচককেও ধরুন। তার প্রতিক্রিয়া দেখুন। প্রতিটা এক্সপ্রেশানই আসলে নানাধরনের সমালোচনা। পরপর সমালোচনার ধারাবাহিকতাই যেকোন মাধ্যমের প্রাণ। শেষ পর্যন্ত তো সবকিছুর নির্মম সমালোচনাই টিকে থাকে...নাকি?
সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০০৯ ভোর ৪:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন
মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত...
...বাকিটুকু পড়ুনপ্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন
আলোর-ছায়ার দোলাচলে এক কাপ কফি পান করার সুযোগ কি পাওয়া যেতে পারে?

ছবি ব্লগ - ২ টরন্টোর আকাশ ছবি ব্লগ - ১ মেঘলা আকাশ ...বাকিটুকু পড়ুন