somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কমেডি নাকি ট্রাজেডি !!!!! (হাল্কা ১৮+)

২০ শে এপ্রিল, ২০০৯ রাত ৮:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘটনা১


২য় সেমিস্টারে উঠার পরে পড়াশোনা শিকেয় উঠায়া রাখছি। ওই দিকে পরীক্ষা একদম কাছে আগায়া আসছে। ক্লাসে যেতে যেতে সিড়ি দিয়ে তাই উঠার সময় ভাবতেছিলাম কী করা যায়! মনে মনে নিজেকে সান্তনা দিতেছি যে, কোন ব্যাপার না, ধুমধাম পড়ে সব শেষ করে দিব। দরকার হলে গেইমস খেলার সময় কমিয়ে দিব(আমার পক্ষে আসলে সম্ভব না:)), এইসব হাবিজাবি। পাশে দেখি এক বান্ধবী, চোখ মুখ দেখে মনে হচ্ছে কিছু একটা হইছে।

আমি বলি, দোস্ত, কী হইছে রে ? সে বলে,” পাগলা, আমি ত শেষ। ” আমি মনে করলাম, বোধহয় ওই ঘটনা ঘটাইছে :P(আজকালকার দুনিয়ায় যেই অবস্থা!!:|)। আমি ওকে সান্তনা দিলাম, বললাম, এসব ব্যাপার না। হাসপাতালে গেলেই সব ঠিক করে দেয় এখন। সে বলল যে, সেও একই চিন্তা করতেছে।

আমি আরও কিছুক্ষণ সান্তনা দিলাম, বুঝাইলাম যে এসব ব্যাপার না। কিন্তু, মেয়ে খুবই আপসেট। আমি বললাম, কোন মেডিসিন নিছে কী না! সে জানাল নিয়েছে, তাও কাজ হয় নাই। আমি বুঝলাম, দেশে সবই ভেজাল। এখন মেডিসিনও ভেজাল। X((যাই হোক, বান্ধবীর মন খুবই খারাপ।আমার ক্লাস শুরু হচ্ছে, আমি যাওয়ার সময় বললাম, এখন টেনশন করে লাভ কী? বয়ফ্রেন্ডের সাথে থাকার সময় মনে ছিল না?:P


বান্ধবী চমকে উঠল। আর শুরু হল গালিগালাজ এবং এক ঝাঁক হুমকি !!!X((

ঘটনা যা বুঝলাম, তা হল, ওর শরীর খারাপ ছিল ২ দিন। এই ২ দিল ও কিছু পড়েনি। এতেই তার ধারণা সে পরীক্ষায় ফেইল করবে !! তাই তার মন খারাপ। আর অসুস্থ ছিল বলেই আমি প্রথমে হাসপাতালের কথা বলায়, সে স্বাভাবিক ভাবে নিছিল।

আর,আমি ভাবি কী !!B-)B-)
ভাল ছাত্র কারা আর তাদের লেখাপড়ার নমুনা দেখে আমি আবারও বুঝলাম যে, এবার পরীক্ষায় আমার কোন আশা নাই। :((


ঘটনা২

কলেজে খুবই ভাবের সাথে চলতাম, কারণ আমার ছিল কলেজের সবচেয়ে বড় গ্রুপ। বলতে গেলে, সেই গ্রুপের লিডিং পজিশনেও আমিই ছিলাম। তখন, আমার যে কোন সিদ্ধান্তে সবার আগে একমত পোষণ করত আমার খুব কাছের দোস্ত মামুন। ও খুবই ভাল ছাত্র। সারাদিন পড়াশোনা নিয়েই থাকত। ও এমনিতে রাগী ছিল।আর, কোন মেয়ের সাথে কথা বলার সময় একদম পাকা আপেলের মত লাল হয়ে যেত।B-)

যাই হোক, দোস্ত এখন ঢাবিতে ফিজিক্স পড়ে। ২ মাস পড়ে দেখা। এখন ওকে দেখে আমি অবাক। চোখে মুখে ঢাবি ভাব। মানে, ওরে দেখলেই মনে হবে যে মিছিলে যাচ্ছে, পুরা জ্বালাও পোড়াও ভাব। সে এখন রাজনীতিতেও জয়েন করছে। X(( যাই হোক, তাকে নিয়ে উঠছি বাসে। লিংক রোডের দিকে যাওয়ার সময় বাসের গতি একটু বেশিই ছিল, সেই গতিতে এমনভাবে বাস টা মোড় ঘুরল যে আমরা সিটে বসেই পাল্টি খেলাম। X(( আমি জানালার দিকে আর মামুন আমার পাশে। আমি ভাবতেছি,বাসের জড়তার ভ্রামকের কারণে আমার বিচ্যুতি হিসাব করে কোনভাবে বাসের গতি বের করা যায় কী না !! :| ফিজিক্সে পড়া মামুনের কোন সূত্র জানা আছে কীনা ।ওর দিকে তাকিয়েই আমি চমকে উঠলাম। এতক্ষণে সে বাসের কন্ডাক্টরের দিকে ঘুসি বাগায়ে ফেলছে,আর গালিগালাজ ত আছেই। /:) ওর চোখের দিকে তাকিয়ে আমি দেখি, সেখানে ও মনে মনে এই বাসে আগুন জ্বেলে দিছে। আমি ভয় পেয়ে গেলাম, আর ভাবলাম দোস্তের এ কী অবস্থা ! যাই হোক, সবাই ধরে টরে যখন ঠিক করল ওকে, তখন ওর পাশের ছেলেটা একটা স্টপেজে নেমে গেল, আর সেখানে একটা মেয়ে এসে বসল।:P

এইবার দেখি দোস্ত ঠাণ্ডা। সে লাজুক মুখে একবার ওইদিকে তাকায়B-), আর নিচে তাকায়। বাস কয়েকবার ঝাঁকি খাইল, আমি ভয়ে ভয়ে ওর দিকে তাকাই/:)। দেখি সব ঠাণ্ডা।:) আমি আস্তে করে বললাম, দোস্ত তোর ডিপার্টমেন্টের মেয়েদের কথা কিছু বল ত। তার থেকে জানলাম, বেশির ভাগ ভিকারুন্নেসা থেকে আসছে, ওখানে চান্স পাওয়ার জন্য বাবা মা নাকি মেয়েকে আরেক জায়গায় ক্লাস ৪ পর্যন্ত পড়িয়ে আবার ওখানে ক্লাস২ তে ভর্তি পরীক্ষা দেয়াইছে।এরপরে, আবার সবাই নাকি ইন্টার পাশের পর প্রথম বছর মেডিকেলে পরীক্ষা দিয়ে চান্স না পেয়ে ২য় বছর এখানে আসছে, তাই সবাই ওর অনেক সিনিয়ার। আর, এরপরেও সেইম এজের যে কয়জন আছে, তারা বুকড। /:)
বন্ধু তাই পুরা খালি !! হা হা হা হা হো হো হো ।:D:D:):P
সে এখন কথায় কারে মাইর দিবে, কার ঠ্যাং ভাংবে সেই কথা চিন্তা করে।
কিন্তু, পাশের মেয়েটার জন্য সে এখন ঠাণ্ডা:P। সেই অজ্ঞাত মেয়ের জন্য আমার দোস্তকে কিছুক্ষণের জন্যেও হলেও আগের অবস্থায় ফিরে পাইছি। তাই তাকে ধন্যবাদ:)
সর্বশেষ এডিট : ২৯ শে জানুয়ারি, ২০১১ রাত ৮:০৫
৩১টি মন্তব্য ২৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×