শিবলী ভাইয়ের পোস্টটা রিপোস্ট করলাম আবার।
বর্ষার ডুবন্ত মিরপুরে- থাকার হাজার সমস্যার মধ্যে বিশাল সুবিধা -এইখান থেকে ঢাকার যে কোন যায়গার পাবলিক বাস সার্ভিস পাওয়া যায়। তাই এইখানকার রুটে যত সংখক বাস আছে, অন্য রুটে এত নাই। এটা দেখেই বোঝা যায় মিরপুরের জনপ্রিয়তা। সেই হিসেবে - মিরপুরেও ব্লগবাসীদের সংখা নেহয়াত-ই কম না। প্রচুর ব্লগার আছেন এই মিরপুর এলাকায়।
এখন আমার এবং আরো কয়েক মিরপুরী- ব্লগার এর প্রস্তাব আমরা একটা মিট-আপ করি না কেন?
মিট আপ বা আড্ডা টা হতে পারে খোলা আকাশের নিচে , কিংবা কোন আকাশ ঢাকা ছাদনাতলায়। সমস্যা হল- এই আড্ডা-র স্থান টা নিয়ে আমি একটু কনফিউজড। মিরপুরে কোন মিট আপ করার মত ভাল জায়গা-র নাম, আমার মাথায় আসছে না।
তবে তার আগে জানার প্রয়োজন এই মিরপুরের ব্লগার সংখ্যা কত যারা এমন মিট আপ হলে আসতে রাজি আছেন? এবং তাদের কাছ থেকে বিভিন্ন প্রস্তাব আসতে পারে কমেন্ট আকারে- যেগুলো হতে পারে
১. আড্ডার স্থান
২.দিন ক্ষন (শুভকাজে দেরি করতে নাই)
৩.খানা দানার আয়োজন কেমন হতে পারে
৪.যারা মিরপুরের না তাদের কিভাবে মিরপুরের নদী - নালা (!) দেখানো যায় সে ব্যাপারে সুপরিকল্পিত প্রস্তাব।
৪. এখন মনে পরছে না, আপনারা বললে এড করব।
--------------------------------------------------
আপডেট----
অনেকের মতে আড্ডা -র জায়গা হিসেবে মিরপুর শেরে-বাংলা ক্রিকেট স্টেডিয়াম এর পাশের খালি যায়গা টা পছ্ন্দ।
আর তারিখ হিসেবে 'সামছা আকিদা জাহান' বলেছেন ১৭সেপ্টেম্বর ইফতারের পর। কিন্তু ঐদিন রাতেই শবেকদর এর রাত , তাহলে অনেকেই আসবে না।
১৮ তারিখ , শুক্রবার স্টেডিয়ামে বিকালে আড্ডাবাজি করলে কেমন হয়? সাথে নিজ নিজ চান্দায় ইফতারি
আবারও আপডেট
অনেকে বেড়িবাঁধের কথা বলেছেন। কিনতু বেড়িবাঁধ থেকে রাতের বেলা আসতে অনেকের সমস্যা হতে পারে
মিনিমাম ১৫ জন ত হচ্ছেই আশা করি। আপনাদের আরও কোন ভাল জায়গার কথা মনে আসলে তাড়াতাড়ি সাজেস্ট করেন।
তারিখ মোটামুটি ভাবে ১৮ সেপ্টেম্বার। সবাই মিলে ইফতারী করব। আশা করি সময় নিয়ে কারও কোন সমস্যা হবে না।
_____________________________________________
কেউ আলোচনা করতে চাইলে স্বাগতম। শিবলী ভাইয়ের এড্রেস হল [email protected] , আমারটা হল, [email protected] ।
শিবলী ভাইয়ের পোস্টের লিংকটা দিলাম।
Click This Link
সর্বশেষ এডিট : ০৮ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


