somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গল্পঃ পক্ষবদল

২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



পক্ষের বদল হবার আগের ছোট্ট একটা ইতিহাস আছে। এটা দেখলেই ভাল। Click This Link

-ত, মাইয়ার সব মিলায়া পয়েন্ট কত?
আছে মোটামুটি। ৬।
-হা হা হা, তাইলে ত লোটাকম্বল অবস্থা। কই আর দিবেন, যাইতে চায় কই?
অর নাকি আগে থেকেই খুব ইচ্ছা ইডেন। সমাজকল্যাণ, ইসলামিক ইতিহাস একটা কিছু হইলেই হল।
-ইডেন? হ, পিছের সাবজেক্ট হইলে পারুম। আর নইলে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজ নইলে বাংলা কলেজের বাংলা ত আছেই। ঐখানে অনার্সে ভর্তি করায়া দিয়েন।
বুইঝো কিন্তুক পাগলা, আমি কিন্তু তাইলে বুকলিংক দিতেছি। অরে কয়া দেই, ঢাকাতেই পড়তে পারব।
-আইচ্চা। ইডেন নয়ত বাংলা কলেজ। আপনি টেনশন খাইয়েন না।

হাফিজ ভাইয়ের সাথে এই হল আমার ঘটনা। একটু আগে থেকে বলি। হাফিজ ভাই আমার দোস্তের ক্লোজ বড় ভাই। দোস্তের নাম হইল পারভেজ। পারভেজের বিয়ার সময় এক বিশাল ক্যারফা হইছিল। বিয়া ভাইঙ্গা যায় যায় আর কি ! পরে, সবাই যখন টেনশনে পইড়া গ্যাছে, পারভেজের বাপ মানে সবুর আংকেল আমার কাছে আইসা বলে, “বাবা তোমরা পারভেজের বন্ধু, যা করার তোমরাই করবা। এলাকায় আমি মানী ব্যক্তি, আমার মান সম্মান ত আর রইল না।” কী আর বলুম, আমি ভাবতে লাগলাম। পারভেজ আংকেলের একমাত্র ছেলে, ছোট থেকেই পোলা ভদ্র। আমাদের সাথে এত ঘুরছে জীবনে কোন মাইয়ার দিকে ফিরাও তাকায় নাই। আমরা তিতুমীরে ঢুকতারি নাই, পোলা বুয়েটের ইলেক্ট্রিকালে ঢুইকা গ্যাছে। বাইর হয়া এখন ধুম জব করে। আংকেল আন্টির সব হইল এই পোলাই।এখন, এই পোলা জীবনে তৈরি হয়া মাইয়ারে চয়েস করছে। মাইয়ার বাপ মা ত ওর মত পাত্র পায়া খুশিতে ফালাফালি। ত, এহন যদি আমরা এলাকায় থাকতে এই বিয়া ভাইঙ্গা যায়, পারভেজ জীবনে আমাগো মাফ করব না।

সেইখানে তখন হাফিজ ভাইয়ের আগমন। হুন্ডা হকিস্টিক লইয়া হাজির। সাথে চারটা পোলা। আমি ত আছিলামই, সাথে কাল্লুও ছিল। আর, পারভেজের ভার্সিটির কিছু ম্যাদা পোলাও আছিল। তাও ত সংখ্যায় বাড়ছে। তয়, সঠিক সময়ে হেরাও কামে আসছিল সত্যই। ত, সবডি মিল্যা সেই চারটা পোলারে দিছি দৌড়ানি। অ, চারটা পোলার কাহিনী কইয়া লই।

একটা আছিল মগা ভদ্র চেহারার। আরেকটা আইছিল হেব্বি ভাব লইয়া, পকেটে হাত দিয়া কী একখান ভাব হের। অরেই দৌড়ানি বেশি দিছি, হাফিজ ভাই হকিস্টিক দিয়া থুতনীতে অরে একটা বাড়িও দিছিল। যাউক, আরেকটা আইছিল বেটকেইল্যা একটা চশমা পইড়া, সব কথামুতা হেই কইতাছিল। কী সব জ্ঞানী জ্ঞানী পাগলা ডায়লগ, হালার প্যাটের মধ্যে দুইটা লাত্থি আমিই মারছিলাম। আর আইছিল এক আবাল। কাহিনী শুরু না হইতেই উলটা ঘুইরা দৌড়।
ত, ওরা আইছিল বিয়া ভাইঙ্গা মাইয়া লইয়া যাইতে। চশমাঅলা আইয়া কয়, “শারমিল চল। অভি তোমার জন্য সারাদিন কান্নাকাটি করে। তোমাদের কাহিনী তোমাদের। কিন্তু তুমি না গেলে আমি ওরে কী উত্তর দিব! সেটা আমাকে শিখিয়ে দাও, সেটা শিখাতে পারলে তুমি না আসলেও চলবে।” মাইয়া ত মাইয়াই, খালি কান্দে, কিন্তু উইঠা আসে না। কয়, “আকাশ ভাই অভিকে ছাড়া আমি নিজে থাকব কী করে। আমি মরে যাব ভাইয়া।” মাইয়া কান্তে কান্তে ফিট, তাও উইঠা খাড়ায় না। আসলে মাইয়া ত টিয়া পাখির লাহান। বাপ মা আত্মীয় স্বজনের সামনে থেইকা প্রেমিকের বন্ধুগো লগে যাইতেও পারে না, আবার থাকতেও পারেনা। অভি মনে হয়, মগা চেহারার পোলাটা আছিল। সবডি যখন দৌড়াদৌড়ি, পোলায় তখন হাটে আর চোখ মুছে।

সেই চশমাঅলার বুদ্ধি আছিল। এক্কেরে সবাই যখন খাইতে বসছি, কুন খেয়াল নাই আশেপাশে, তক্ষণ মাইয়ারে ধরছে। তয়, পারভেজ তখনো খাইতে আসে নাই। পারভেজ মাথার পাগড়ি খুইলা ফেলছে। রাগে দেখি মুখটুখ লাল। আমার কাছে আইসা বলে, “পাগলা ভাই, সারাজীবনে কোন মাইয়ার দিকে তাকাই নাই। এখন মাইয়ার সাথে সব কথা পাকা, এখন আমার ভাগ্যে এইটা থাকতে পারে না। সারাজীবন টাংকি মারি নাই , পড়ছি খাটছি, এখন একটা মেয়েকে পছন্দ হয়ে গেছে, এখন এটা হতে পারে না। এই সব পাড়ার মাস্তান পোলাপাইন গুণ্ডামী করে, বিল্ডিঙ্গের সামনে দাঁড়িয়ে মেয়ে পটাইছে, এখন সেই মেয়েকে নিয়ে যেতে পারে না। আমার ভাগ্য আমার সাথে এমন করতে পারে না।” এই কথার উপ্রে কথা নাই। ধূর্বাল, খাইলামনা আর। উইঠা খাড়াইছি। এমন সময় আংকেল হাজির। আংকেলেও আমার সাথে কথা কইল। কাল্লুরে ডাক দিলাম, পারভেজের ফ্রেন্ডরা আছিল, আর আইল সেই হাফিজ ভাই। হুন্ডা হকিস্টিক আর পোলাপাইন।
হকিস্টিক লয়া আইলেও হের মনডা একটু নরম আছিল সেইদিন। কয়, “মাইয়ারে জিগাইলে হইত না যে, ওরা কী ডিস্টার্ব করতাছে নাকি বা মাইয়া কী পারভেজরে বিয়ার বেলায় রাজী নাকি!” হের হাতে হকিস্টিক আর মুখে এমুন কথা মানায় না। পারভেজে কয়, “হফিজ ভাই না পারলে আমারে হকিস্টিকটা দ্যান। এইসব পাড়ার মাস্তান মাইয়ারে কী না কী বুঝাইছে ঠিক নাই, মাইয়া কী কইব আর? দুইদিন থাকলে সব ঠিক। আর, আমার চেহারা কী ওই পোলার চেয়ে খারাপ? মাইয়ারে জিগানোর কিছু নাই। দুইদিন থাকলেই সব ঠিক হইয়া যাইব।” মাথামুথা তখন পুরা গরম। হাফিজ ভাইয়েরও জোশ উইঠা গ্যাছে।

সোজা সবডি যাইয়া চশমাঅলারে ধরলাম। ধইরাই লাত্থি। লাত্থি খাইয়াই হালা কোক্কোক করল, দিলাম মাথায় মুখে উড়াধুরা মাইর। আর, ওদের লগের এক পোলা দিল দৌড়। আর, দুইটা আগায়া আইল। চশমাঅলারে নাম আকাশ মনে হয়। যেইটাই হোক, সবডিরে মাইর। কোন ছাড়াছাড়ি নাই। এরপর অগো দিলাম দৌড়ানি। অভি পুলাডা আর যায় না। ইসসস, ঢং। হালারে আবার যখন ধরছি, মাইয়া তখন এক্কেরে সামনে আইসা পড়ছে মারতে দিব না বলে। মাইয়ার বাপ এই সময় সিনে হাজির। মাইয়ার বাপ মাইয়ারে ধইরা রাখল, আমরা পোলারে দিলাম লাত্থি। পড়ে আবার ওদের দিলাম দৌড়ানি।
তখন থেইকা হাফিজ ভাইয়ের সাথে আমার খাতির। পারভেজ বউ নিয়া অস্ট্রেলিয়া যাওয়ার পরেও হাফিজ ভাইয়ের সাথে আমার খাতির রয়া গ্যেছে। হেয় আইজকা সকালে যখন বাসার নিচে আইসা ডাকাডাকি করল, তখন নাইমা হের ময়না পাখির খোজ পাইলাম। এই হল ঘটনা।
-মাইয়া থাকে কই?
খুলনা। এখনতরি দেখা হয় নাই, তয় মাইয়ার কথা খুব সুন্দর। ৭ তারিখ আইব। ঢাকায় আইতাছে আমার কথায়। অনার্স পড়ব।
-শখ কই পড়ার?
অর নাকি আগে থেকেই খুব ইচ্ছা ইডেন। সমাজকল্যাণ, ইসলামিক ইতিহাস একটা কিছু হলেই হল।
-বুকলিংক দিবেন নাকি?
হ দিমু ত, ঢাকায় আইসা আর কই থাকব! ঘরে কইব হোস্টেলে থাকে, থাকব আমার লগে। বাসা থেকে হোস্টেলের ট্যাকাও পাইব, আর আমি ত আছিই। মিলায়া ঝুলায়া থাকতে পারুম ঠিকই।
-ঘটনা কীতা? চেহারা না দেইখাই? মাইয়া রাজী হইব ত?
কইও না মিয়া। কাহিনী যাই করি, মনের মিল হয়া গ্যাছে। বিয়া কইরাই এক লগে থাকুম। সমস্যা কী?
-বুইঝেন, মাইয়া কিন্তু মাত্র অনার্সে ভর্তি হইব। সামনেই কিন্তু ওর বাপ মা বিয়া দিয়া দিব।
উঠায়া লইয়া আমু। পাগলা, ডরাও নাকি মিয়া?
-খুলনা? হ, যামু নে।
তাইলে আর কী! তুমি অর ভর্তি ম্যানেজ করতে পারবা ত! আমি অরে আইতে কমু ত?
-হ, আইনা লান। বাসা দেখা শুরু করেন।

হঠাৎ, কী মনে হইতে জিগাইলাম, পারভেজ এর লগে কন্ট্যাক্ট আছে আপনার?
আমার? এই ঈদে ফোন দিছিল। বউ লয়া অনেক খুশিতে আছে। ওগো মাইয়া হইছে ত একটা। বউ বলে সারাদিন ওরে নিয়াই থাকে।
-থাকবই ত। মাইয়া হইল টিয়ার লাহান। আর, পারভেজও খারাপ পোলা না। স্মার্ট আছে। পাঞ্জাবী পড়লে ওরে হেব্বি লাগে।
অই হইল। সেইদিনের কথা মনে হইলে এখনও জোশ উঠে আমার। হালাগোর সাহস কত ! বিয়া ভাংতে আইছে তাও আমাগো এলাকায়। হালার, কী দিন আইল !
-আচ্ছা, আংকেলের খবর কী এখন? মানে পারভেজের বাপ মার?
কী জানি। পারভেজ বলে খোঁজটোজ নেয় না। একটা সুযোগ আসছিল, শারমিনের বাপ মারে নাকি অস্ট্রেলিয়া লয়া গ্যাছে। ওইখানেই থাকে হেরা। আংকেল আন্টিরে নিব বলে সামনে।
-হ আর নিব নে, তাইলে ত হইতই। বাইরে বুড়ারা কাম করতে পারে না কোন। উলটা বোঝা। দেশের থেইকা নিয়া ত আর ওল্ড হোমে দিরে পারব না। আর,শ্বশুড় শ্বাশুড়িরে আগে নিছে, বাপ মারে আর নিব না। এইটা বুঝেন না? পারভেজের বাপরে মাঝে মাঝে দেখি ত বাজার করতে যাইতাছে। আংকেল বুড়া হইয়া গ্যাছে এখন। মুখে আর এখন তেমন কথা নাই।
আরে, মাইয়া যেই সুন্দর, টিয়া পাখির লাহান। বউ এর কথা শুনব না ত, কার কথা শুনব? এই সব হেগো প্যাচাল হেদের। তুমি পাগলা কিন্তু আমারে শিওরিটি দিতাছ, বুইঝো ! আমি কিন্তু ওরে বুকলিংক দিতাছি ছুট ভাই। মাইয়া কিন্তু ময়না পাখির লাহান।
-আইচ্চা। ইডেন নয়ত বাংলা কলেজ। আপনি টেনশন খাইয়েন না। আমি ব্যবস্থা কইরা দিমু। তয়, ইডেন হইলে কিন্তু পিছের সবজেক্ট।
তখন থেইকাই মনডা খারাপ। ধুর্বাল, সবার গতি হইল, আমারই কিছু হইল না। তয়, একটা জিনিস মাথায় আমার ঘুরতাছে। টিয়া পাখি হোক আর ময়না পাখি হোক, মাইয়া সেই পোলারে না পাইয়া পারভেজরে পাইছে। ভাল পাইছে। হের লস নাই। আর, এই ময়না পাখি হাফিজ ভাইয়ের সাথে সামনে থাকতে না পারুক, হের বাপ মা বুইঝা শুইনাই বিয়া দিব। শালার পাখি গো লস নাই, আপেল না পাইলেও কমলাটা পায়। পোলাডিও পাইব কোন না কোন পাখিরে। তয়, তার আগে কয়েক বছর কাইন্দা যাইব।
আর শেষমেষ সবাই অভিনয় কইরা সুখী। তয়, শারমিন ঠিকই প্রতিশোধ নিছে। পারভেজের বাপ মার উপর। তয়, পারভেজরে কিছু কইতারে না, হেরে কইলে ত ওর নিজের উপরেও আইব। সেই বোকামী করব না। ধুর্বাল, সবাই চালাক আর আমি এখনতরি কিছু করতে পারলাম না। এর চেয়ে একটা আননোন নাম্বারে কল দিয়া গ্যাঁজাই। একটা মাইয়া ধরলে ভালই হয়।

© আকাশ_পাগলা

সর্বশেষ এডিট : ২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৪০
১৮টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাদশা: বংশালের গডফাদার

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২১ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৮


পুরান ঢাকার অপরাধজগতের এক উত্থান ও পতনের উপাখ্যান

শেষ রাত

২০০৮ সালের ১৭ নভেম্বর।
রাত ২টা ১৭ মিনিট।


বংশালের একটি পুরোনো বাড়ির দোতলায় তখনও আলো জ্বলছে। বাইরে সরু গলিতে দু-একটি কুকুর... ...বাকিটুকু পড়ুন

আস্থার আড়ালে আতঙ্ক: আবাসিক ধর্মীয় প্রতিষ্ঠানে ধর্ষণ ও বলাৎকারের শিকার শিশুরা, জবাবদিহি কোথায়?

লিখেছেন মুনতাসির রাসেল, ২১ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৯



ঢাকার সাভারের একটি আবাসিক মাদ্রাসায় পড়ত সাত বছরের এক ছেলে। ছুটিতে বাড়ি এলে তাকে চুপচাপ, মনমরা দেখাত। কথাবার্তা কমে গিয়েছিল, খাওয়া-দাওয়াও ঠিকমতো করত না। বাবা-মা প্রথমে ভেবেছিলেন, পড়াশোনার চাপেই হয়তো... ...বাকিটুকু পড়ুন

জন্মগত জারজ বনাম স্বঘোষিত জারজ...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৭

যে “সত্যিকারের জারজ” সে কিন্তু ভিকটিম বা শিকার। দুই প্রাপ্তবয়স্কের বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্কের সে ফলাফল মাত্র এবং সেই অপকর্মে তার কোনো ভূমিকাই নেই এবং সেই অর্থে সে অন্যপক্ষের অপকর্মের... ...বাকিটুকু পড়ুন

টেকনাফ থেকে ঢাকা বারোজন মানুষের পদযাত্রা, জাগুক কোটি মানুষের বিবেক

লিখেছেন ডঃ এম এ আলী, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:০৩


টিভির চ্যানেলে চোখ রাখলে , সংবাদপত্রের পতার উপর দিয়ে হেটে গেলে ,ইন্টার নেটের পাতায় ফেবু কিংবা ই্উটিবে বিচরণ করলে দেখা যায় সারা দেশ জুরে এদের ওদের লাগানো আগুনের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

লিখেছেন রাবব১৯৭১, ২২ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৫

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

দেশের বর্তমান পরিস্থিতি দেখে গভীর উদ্বেগ তৈরি হচ্ছে। নিজ দেশের ভিন্নমতাবলম্বীদের প্রথমে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা, এরপর তাদের বাড়িঘরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ এবং বুলডোজার দিয়ে বসতবাড়ি... ...বাকিটুকু পড়ুন

×