আমি তোমার বন্ধু হতে চাই-
উদ্দেশ্য খুবই সরল, একটু সান্নিধ্য পাওয়া।
অবদমিত যত আকাঙ্ক্ষারা আছে-
তাদের এইটুকু সামাল দেয়া।
কিন্তু আমি চাইলেই কি বন্ধু হওয়া যায়?
তোমাকেও তো বন্ধুর মতো হাত বাড়াতে হয়।
আমি তারই বন্ধু হতে চাই-
যে আমার বন্ধু হতে চায়।
তোমার কিসের ভয়? কিসের সংশয়?
এক পা এগুতেই তুমি দুই পা পেছাও!
রকমারি শৃঙ্খলের ঘোর টোপে বন্দিনী-
খাঁচা ভেঙ্গে বেরিয়ে এসো, তোমার অপেক্ষায় পৃথিবী।
নাকি বন্ধু হওয়ার নূন্যতম যোগ্যতাটিও-
হারিয়েছ তুমি, জীবন নদীর কোনও এক মরা বাঁকে,
খরায় পরে, জিম্মি হয়ে, বাধিত শিরে- নিজেকেই
বিকিয়ে দিয়েছ; আপন ইচ্ছা, অনিচ্ছা, আশা-আকাঙ্ক্ষা,
ভালো লাগা, মন্দ লাগা, সবই পসরা হিসেবে-
সাজিয়েছিলে, হয়ত চোখেরই জলে, তবু জলের দামে,
কেউ কিনে নিয়েছে, তোমার মনের সাফ-কবলা দলিল-
বুঝে পেয়েছে, দখল নিয়ে এখন তার ইচ্ছারই আবাদ,
প্রতি নিয়ত সে বুনে চলে, তোমার বিক্ষত বক্ষে।
মাঝে মাঝে খুব রোখ চেপে যায়; প্রতিহিংসারা-
আমাকে চেপে ধরে, ক্রোধ আমাকে কষ্ট দেয়,
মগজের ভেতর কিলবিল করতে থাকে- শয়তানের ছায়া!
পুর্বাহ্নেই ক্ষমা চেয়ে রাখি, জানি না কখন সেই-
শয়তান আমাকে বশ করে; তোমার দলিল গ্রহিতাকে-
দলিল সমেত পুড়িয়ে দিতে, তুমি কষ্ট পাবে জেনেও!
জীবন তো একটাই, তোমাকে না পাওয়ার কষ্ট,
সে জীবন কি করে ভুলবে?
একতরফা বন্ধুর কাছে পত্র, শেষ প্রেমপত্রের পর
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৬টি মন্তব্য ৬টি উত্তর
আলোচিত ব্লগ
দ্য ব্লাইন্ড স্পট

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন
কাতুকুতু'র কাহিনীনামা
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন
বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন
আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।