বারাক ওবামা প্রশাসনের কাছে ছাগুদের পিটিশন
০৫ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিছুদিন আগে শাহবাগে সাইবার যুদ্ধ'র পেজে দেখলাম কে একজন একটা লিংক শেয়ার করেছেন। বারাক ওবামা প্রশাসনের কাছে বাংলাদেশের যুদ্ধাপরাধীদের দ্রুত ও সর্বোচ্চ শাস্তির দাবিতে পিটিশন। একলাখ মানুষ (কম সংখ্যক মানুষ ঐ পরিমাণ আইডি হলেও হবে) সেই পিটিশনে ভোট করলে বারাক ওবামা সংশ্লিষ্ট বিষয়ে বক্তব্য দেবেন।
সেই লিংকদাতা আমাদেরকে নানানভাবে উদ্বুদ্ধ করতে চেয়েছেন যাতে খুব তাড়াতাড়ি একলাখ ভোট পড়ে। শুধু একাত্তরে মার্কিনীদের বিরোধী অবস্থানের কারণে নয়, বাস্তবতার প্রয়োজনেই আমি লিংকটি এড়িয়ে গেছি। যুদ্ধাপরাধীদের বিচারের জন্য আমাদের জুডিশিয়াল প্রসেস আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালই যথেষ্ট। বারাক ওবামা এই বিষয়ে কি বলল না বলল তাতে কোনকিছুই যায় আসে না।
এখন যুদ্ধাপরাধীদের দ্রুত ও সর্বোচ্চ শাস্তির দাবিতে পিটিশনের বিপরীতে জামাত-শিবির যুদ্ধাপরাধীদের বাঁচাতে দুইটি পিটিশন খুলেছে যার একটিতে প্রায় আটাশ হাজার ভোট পড়েছে। একলাখ ভোট পড়লে বারাক ওবামা কি করে দেখার অপেক্ষায় আছি।
তবে এই মুহুর্তে সেই মহান পিটিশনকারীর দৃষ্টি আকর্ষণ করছি। জামাত-শিবির তার প্রপাগান্ডা সফল করার আগেই আমরা আমাদের পিটিশনে কমপক্ষে দশ লাখ ভোট জোগাড় করি। বারাক ওবামার বক্তব্য আমাদের লক্ষ্য নয়, আমাদের লক্ষ্য হোক জামাত-শিবিরের প্রপাগান্ডা ঠেকাও।
জয় বাংলা।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘
পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক...
...বাকিটুকু পড়ুনকাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার...
...বাকিটুকু পড়ুন
ভূমিকাসকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের...
...বাকিটুকু পড়ুন