somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিরোনামহীন পঙক্তিমালা-৪

১৫ ই জুলাই, ২০১৮ ভোর ৫:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নগরের পাখিরা ইদানিং ঘনঘন ধর্মঘটে যায়
দলছুট এদিক সেদিকে এক আধটা যা-ই আসুক
ধর্মঘটীদের বিপুল তাড়া, শূন্য করে যায়
ভোরের বাগান, অলস বারান্দার গ্রিল, হলুদ-লাল
বাড়ির কার্নিশ, পাশের ছাদের বাস্পখুটি আর
ঝাপসা রূপালি ল্যাম্পপোস্টের সোলার প্যানেল...
কি নিখুঁত, কি শিল্পময় হাহাকার জুড়ে থাকে
দৃষ্টিসীমা কাছে কিংবা দূরে, এইসময় চতুর্দিকে
কেবল মহামহিম সোনালি ঈগল ডানা মেলে
যেন জানান দেয়- এইত আছে সবই ঠিক
আকাশে শান্তি, বাতাসে শান্তি তবু শান্তির জন্য
আজকাল পাখিদের মানব্বন্ধন করতে হয়, করিৎকর্মা
সুচারু, সরু ও ধারালো ঠোঁট শানানে ক্লান্ত কাক
তাই এইবেলা নেতা সেজে বসে থাকে বুকের পাঁজরের
যত্রতত্র, কেননা কোকিল-ময়না-টিয়া-বুলবুলিরা
দোয়েল-চড়ুই-টুনটুনি আর ফিঙ্গের সাথে মিলে বিপ্লব
আনবে বলে স্বপ্ন দেখায় নেতাদের নেতা কোলা ব্যাঙ
আর সুদিন আসবে বলে রেস্টুরেন্টের রুফটপ কিচেন
সচল হয়ে উঠে- কয়েকটি সংঘবদ্ধ অগ্নিচুল্লির উল্লাসে
স্বাগত জানায় নতুন দিনের, সে আগুনে পুরান থেকে
উঠে আসে কাল্পনিক দানব, ক্ষতির স্থায়ি বন্দোবস্ত
রেখে যায় প্রতিপক্ষ সাধারণের অস্থি-মজ্জায়
যার ফলশ্রুতিতে আজকাল শোনা যায়- পাখিদেরও
থাকবে নিজেদের সংবিধান আর মাতৃভাষায় বর্ণমালা, যা
গলায় দিয়ে পাখিরাও একদিন বসবে সংসদের-
সামনের সারিতে, পাখিদেরও আছে নাগরিক অধিকার-
এই বিল একদিন ঠিকই সেখানে কন্ঠভোটে পাশ
হয়ে যাবে, অগ্নিমতি হবে নির্বাসিত- পর্যবসিত হবে
সেই অনলে যত অপাংক্তেয়- অশুচি- পরিত্যাজ্ঞ-
তাই কাকেরাও আজকাল ন্যাশনাল আইডি কার্ডে রঙিন
ছবির দাবিতে কোলা ব্যাঙের সমাধিতে মৌন মিছিল নিয়ে
দাঁড়িয়ে থাকে, সোনালি ঈগল আর তাই আজকাল ভাবে না
স্বপ্ন সোনার সোপান বেয়ে তাকে যে উঠতে হবে শিখরে!

.
.

খিলগাঁও, ঢাকা, ১৬ মার্চ ২০১৭

#কবিতা

#রুহুলআমিন কর্তৃক ♥ দিয়ে লেখা
.
.
.
সর্বশেষ এডিট : ১৫ ই জুলাই, ২০১৮ ভোর ৫:৩৬
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নির্বাচনী অঙ্গীকার চাই ফুটপাথ ফেরাও মানুষের কাছে

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:৪৬


ভোটের মিছিলে কথা হয় অনেক
পোস্টারে ভরা উন্নয়নের ঢাক
কিন্তু বলো তো ক্ষমতাপ্রার্থী দল
ফুটপাথ কার এ প্রশ্নের কি জবাব?

ঢাকা ছোটে না, ঢাকা পায়ে হেটে ঠেলে চলে
শিশু, নারী, বৃদ্ধ সবাই পড়ে কষ্টের... ...বাকিটুকু পড়ুন

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×