somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছাত্ররাজনীতির এপিঠ ওপিঠ

২০ শে অক্টোবর, ২০১২ দুপুর ২:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বর্তমানে ছাত্ররাজনীতির অবস্থা কিছু কিছু ক্ষেত্রে এমন অবস্থায় পৌঁছেছে যার ফলে কেউ কেউ ছাত্ররাজনীতিকেই দেখতে চাননা। একটু চিন্তা করি আসুন--
**সৎ লোকেরা অসৎ রাজনীতিকদের মনে মনে গালি দিয়ে ও ঘৃণা করেই দায়িত্ব শেষ করেন। এটা দায়িত্বহীন আচরণ। বরং ছাত্রজীবন থেকেই সৎ লোকদেরকে রাজনীতির কৌশল বুঝিয়ে রাষ্টযন্ত্রকে সৎভাবে পরিচালনার অনুশীলণ করাতে হবে। তানা হলে তারা ছাত্রজীবন শেষে যদি হঠাৎ রাজনীতিতে আসে তাহলে হঠাৎ করে অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করা সম্ভব নয়।

**বর্তমানে অসৎ লোকেরাই রাজনীতিতে বেশি জড়িত। এটা সম্ভব হয়েছে কি কারণে? সৎ লোকদের রাজনীতির প্রতি অনীহা থেকেই। রাজনীতির মত একটা গুরুত্বপূর্ণ জায়গা যেটা মানবজীবনের অন্য সকল দিককে প্রভাবিত ও প্রত্যক্ষভাবে নিয়ন্ত্রণ করে সেটা যদি অসৎ লোকের হাতে পড়ে তাহলে বলাই বাহুল্য মানবজীবনে দুর্দশার অন্তি থাকবেনা যা আমরা এখন দেখতি পাচ্ছি। একদিকে মানুষ না খেয়ে মরছে, অন্যদিকে মন্ত্রী এমপিরা ধরা পড়ছেন ঘুষের টাকা সমেত।

**ছাত্ররাজনীতির খারাপ অংশ (যারা ছাত্ররাজনীতির নামে সন্ত্রাসী কর্মকান্ড চালায়) থেকে সাধারণ ছাত্রদের বাঁচাতে হলে সৎ ছাত্রদের একজোট হয়ে রাজনৈতিকভাবে তাদেরকে প্রতিহত করা দরকার। মনে মনে ছাত্রলীগের সন্ত্রাস, চাঁদাবাজি, মেয়েদের হয়রানী ইত্যাদি কর্মকান্ডকে ঘৃণা করে এগুলো ঠেকানো যাবেনা। এগুলো প্রতিহত করতে হবে।

**ছাত্রবস্থা থেকেই ছাত্রদের সকল বাস্তবমুখী প্রশিক্ষণ না দিলে ভবিষ্যতে তারা কীভাবে তারা জাতিকে নেতৃত্ব দেবে। তখন তো তারা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে হবে অকর্মণ্য। রাজনীতি এড়িয়ে ব্যক্তিগত পর্যায়ে হয়তো তারা বেশ সফল হবে কিন্তু জাতীয় চ্যালেন্জ মোকাবেলায় ব্যক্তিগত সাফল্য যথেষ্ট নয়।

ইসলামী দৃষ্টিকোণ থেকেঃ
**ছাত্রজীবন হোক চাকুরীজীবন -অনৈসলামিক শাসনের অধীনে নিরিবিলি ও সন্তুষ্টচিত্তে বসবাস করার অনুমতি ইসলামে নেই। নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক উপায়ে ইসলামী সরকার প্রতিষ্ঠার দায়িত্ব সব প্রাপ্তবয়স্ক মুসলিমের-হোক ছাত্র কি চাকুরীজীবি।

**শিক্ষ্যাব্যাবস্থার কলুষতা (সিলেবাসে ধর্মহীনতা, মাদ্রাসা শিক্ষায় বৈষম্যমূলক সিলেবাস ও সুবিধা ইত্যাদি) দূর করে ইসলামী ও নৈতিক সিলেবাসাধীন শিক্ষাব্যাবস্থা প্রনয়ণের আন্দোলন কে করবে? বলাইবাহুল্য এ ক্ষেত্রে শুধু প্রবীণরা আন্দোলন করে গেলেও ছাত্রসমাজের প্রত্যক্ষ অংশগ্রহণ ও সরব দাবী তোলা ছাড়া এ দাবী আদায় বহুগুণ বেশি কষ্টকর হবে।

**ইসলামকে পরিপূর্ণভাবে মানতে হলে এর রাজনৈতিক শিক্ষাও মানতে হবে। আর সেটা ছাত্রজীবন থেকেই। কুরআন বলছে-
أَفَتُؤْمِنُونَ بِبَعْضِ ٱلْكِتَـٰبِ وَتَكْفُرُونَ بِبَعْضٍ
”..তোমরা কি কিতাবের কিছু অংশ মানবে এবং কিছু অংশকে অস্বীকার করবে?..” (সুরা বাক্বারা, ২:৮৫)।
পূর্ণবয়স্ক হয়ে যাবার পর সব মুসলিমকেই পরিপূর্ণ ইসলাম মেনে চলতে হবে।
View this link
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই যোদ্ধা!

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৪৭


এই লোকটির নাম আল আমিন। সে বিশেষ একটি দলের হয়ে জুলাই মঞ্চে জ্বালাময়ী বক্তব্য দেয় মাঝেমধ্যে। এর সম্পর্কে গুরুতর একটি অভিযোগ উঠেছে, সে নাকি ৫ আগস্ট দিবাগত রাতে ময়মনসিংহের দাপুনিয়া... ...বাকিটুকু পড়ুন

তুমি যা জানো, আমি তা জানি না

লিখেছেন রাজীব নুর, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



তোসার সাথে কথা চালাচালি হয় না মেলাদিন;
বসন্তদিনে অস্ত গেলেই বেশ জমিয়ে,
আড্ডা হতো চিলেকোঠার বারান্দায়।
তোমার মতো স্মৃতিশক্তি প্রখর না হলেও
ভালোই হতো স্মৃতিচারণ।
কতো যে স্মৃতিসমষ্টি- দগদগে-... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৩

লিখেছেন ডঃ এম এ আলী, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারী প্রতিষ্ঠান বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছে বেসরকারী ব্যক্তি কাজি জেসিন!

লিখেছেন ঢাবিয়ান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫২




আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×